শেয়ারFacebookWhatsApp

সত্য সারণি কেন প্রয়োজন?

উত্তর: সাধারণত সারণি বলতে বোঝায় তালিকা বা ছক। আর সত্য সারণি বলতে বোঝায় সত্য মিথ্যার তালিকা বা ছক। প্রতীকী যুক্তিবিদ্যায় সত্য সারণি খুবই প্রয়োজনীয় এবং একটি মৌলিক পদ্ধতি। এই পদ্ধতিতে যৌক্তিক যোজকের অর্থ ও তাৎপর্য, যুক্তিবাক্য ও যুক্তিবাক্য আকারের সত্যমান নির্ণয় করা যায়। আর সত্য সারণির সাহায্যে যুক্তি বা যুক্তি আকারের বৈধমান নির্ণয় করা যায়। সুতরাং, দেখা যাচ্ছে যে, প্রতীকী যুক্তিবিদ্যায় সত্য সারণি খুবই প্রয়োজনীয়।

HSC Logic 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Logic 1st Paper · সৃজনশীল

সত্য সারণি কেন প্রয়োজন?

উদ্দীপক

উদ্দীপক-১: যদি কামাল সভাপতি নির্বাচিত হয় তাহলে করিম সহ-সভাপতি নির্বাচিত হবে অথবা রহিম কোষাধ্যক্ষ নির্বাচিত হবে। করিম সহ-সভাপতি নির্বাচিত হয়েছে। অতএব যদি কামাল সভাপতি নির্বাচিত হয় তাহলে রহিম কোষাধ্যক্ষ নির্বাচিত হবে না। উদ্দীপক-২: A(BC)BAC\begin{aligned} & \mathrm{A} \supset(\mathrm{B} \vee \mathrm{C}) \\ & \mathrm{B} \\ & \therefore \mathrm{A} \supset \sim \mathrm{C}\end{aligned}

Chittagong · 2019

উত্তর

কোনো কিছু নির্দেশ করার জন্য, বোঝার জন্য, চিনে নেওয়ার জন্য বা সহজে প্রকাশ করার জন্য ইচ্ছাকৃতভাবে যে চিহ্ন বা সংকেত ব্যবহার করা হয় তাকে প্রতীক বলে।

উত্তর

সাধারণত সারণি বলতে বোঝায় তালিকা বা ছক। আর সত্য সারণি বলতে বোঝায় সত্য মিথ্যার তালিকা বা ছক। প্রতীকী যুক্তিবিদ্যায় সত্য সারণি খুবই প্রয়োজনীয় এবং একটি মৌলিক পদ্ধতি। এই পদ্ধতিতে যৌক্তিক যোজকের অর্থ ও তাৎপর্য, যুক্তিবাক্য ও যুক্তিবাক্য আকারের সত্যমান নির্ণয় করা যায়। আর সত্য সারণির সাহায্যে যুক্তি বা যুক্তি আকারের বৈধমান নির্ণয় করা যায়। সুতরাং, দেখা যাচ্ছে যে, প্রতীকী যুক্তিবিদ্যায় সত্য সারণি খুবই প্রয়োজনীয়।

উত্তর

উদ্দীপক-২'-এ প্রতীকী যুক্তিবিদ্যার প্রতিফলন ঘটেছে।'উদ্দীপক-২' এ দেখা যাচ্ছে যে, এখানে সাধারণ ভাষার পরিবর্তে প্রতীক ব্যবহার করে যুক্তি উপস্থাপন করা হয়েছে। তাই 'উদ্দীপক-২'-এর মাধ্যমে প্রতীকী যুক্তিবিদ্যার ধারণার প্রতিফলন ঘটেছে। কেননা যুক্তিবিদ্যার যে শাখা সাধারণ ভাষার পরিবর্তে প্রতীক প্রবর্তনের মাধ্যমে অবৈধ যুক্তি থেকে বৈধ যুক্তিকে পৃথক করে থাকে তাকে প্রতীকী যুক্তিবিদ্যা বলে। প্রতীকী যুক্তিবিদ্যা হলো যুক্তিবিদ্যার সাম্প্রতিক বা উন্নততর রূপ। প্রতীকী যুকিক্তবিদ্যায় যুক্তির বৈধতা নির্ণয় করা খুবই সহজ। কেননা প্রতীক ব্যবহারের কারণে প্রতীকী যুক্তিবিদ্যায় যুক্তির বৈধতা নির্ণয় করতে সময়ের অপচয় হয়না। এখানে সহজেই যুক্তির আকার নির্ধারণ করা যায়। এছাড়া ভাষাগত অনেক সমস্যাও প্রতীকী যুক্তিবিদ্যায় এড়িয়ে চলা যায়।পরিশেষে বলা যায় যে, প্রতীকী যুক্তিবিদ্যা হলো যুক্তিবিদ্যার একটি উন্নততর বা সাম্প্রতিক রূপ যেখানে প্রতীক প্রবর্তনের মাধ্যমে যুক্তির বৈধতা-অবৈধতা নির্ণয় করা হয়। এটি একটি সহজ ও সর্বজনীন পদ্ধতি।

উত্তর

'উদ্দীপক-১' এর মাধ্যমে সাবেকী যুক্তিবিদ্যা এবং 'উদ্দীপক-২'-এর মাধ্যমে প্রতীকী যুক্তিবিদ্যার ধারণার প্রতিফলন ঘটেছে। 'উদ্দীপক-১'-এ দেখা যাচ্ছে যে, এখানে সাধারণ ভাষায় লিখে যুক্তি উপস্থাপন করা হয়ছে। তাই এটি সাবেকী যুক্তিবিদ্যার ধারণাকে নির্দেশ করছে। কেননা যুক্তিবিদ্যার যে শাখায় সাধারণ ভাষায় লিখে যুক্তি উপস্থাপন করা হয় সেটি হলো সাবেকী যুক্তিবিদ্যা। এখানে প্রতীকের পরিবর্তে সাধারণ ভাষার মাধ্যমে যুক্তি উপস্থাপন করা হয়। তবে সাবেকী যুক্তিবিদ্যায় প্রতীকের ব্যবহার একেবারে অনুপস্থিত নয়। এখানে ব্যবহৃত যুক্তিবাক্য ও পদের পরিবর্তে বর্ণ প্রতীক ব্যবহার করা হয়েছে। তাই সাবেকী যুক্তিবিদ্যায় খুব অল্প পরিসরে হলেও প্রতীকের ব্যবহার ছিল। তবে প্রতীকী যুক্তিবিদ্যায় যেভাবে সহজে ও অনেকটা যান্ত্রিক পদ্ধতিতে যুক্তির বৈধতা নির্ণয় করা যায় তেমন কোনো সুযোগ সাবেকী যুক্তিবিদ্যায় নেই। অপরপক্ষে, 'উদ্দীপক-২'-এ দেখা যাচ্ছে যে, এখানে সাধারণ ভাষার পরিবর্তে প্রতীক ব্যবহার করে যুক্তি উপস্থাপন করা হয়েছে। আমরা জানি, প্রতীকী যুক্তিবিদ্যায় সাধারণ ভাষার পরিবর্তে প্রতীক ব্যবহার করে যুক্তির বৈধতা-অবৈধতা নির্ণয় করা হয়। তাই, 'উদ্দীপক-২'-এর মাধ্যমে প্রতীকী যুক্তিবিদ্যার ধারণার নির্দেশ পাওয়া যায়। সাবেকী যুক্তিবিদ্যার তুলনায় প্রতীকী যুক্তিবিদ্যায় অনেক সহজে ও কম সময়ে যুক্তির বৈধতা নির্ণয় করা যায়। প্রতীকী যুক্তিবিদ্যায় সহজে যুক্তির আকার নির্ধারণ করা যায়। সাবেকী যুক্তিবিদ্যায় বিভিন্ন ভাষাগত সমস্যা রয়েছে যা প্রতীকী যুক্তিবিদ্যায় নেই। বিভিন্ন জটিল যুক্তির বৈধতা নির্ণয় সাবেকী যুক্তিবিদ্যায় খুব কষ্টসাধ্য হলেও প্রতীকী যুক্তিবিদ্যায় খুব সহজে এসব যুক্তির বৈধতা নির্ণয় করা যায়। পরিশেষে বলা যায় যে, সাবেকী যুক্তিবিদ্যা ও প্রতীকী যুক্তিবিদ্যার মধ্যে বিভিন্ন দিক দিয়ে পার্থক্য আছে। তবে সাবেকী যুক্তিবিদ্যা ও প্রতীকী যুক্তিবিদ্যা পরস্পর বিচ্ছিন্ন নয়। সাবেকী যুক্তিবিদ্যার একটি উন্নত ও পরিমার্জিত রূপ হলো প্রতীকী যুক্তিবিদ্যা।
HSCLogic 1st PaperChittagong 2019
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.প্রাকল্পিক যুক্তিবাক্যের প্রথম অংশকে কী বলে?

Dinajpur · 2017

  • প্রাকল্পিক যুক্তিবাক্যের প্রথম অংশকে কী বলে?
  • বাক্য
  • পূর্বগ
  • অনুগ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওহয় X প্রথম হবে না হয় Y প্রথম হবে। X প্রথম হয়েছে; সুতরাং Y প্রথম হয়নি।Q. উদ্দীপকের অনুমানটি কোন ধরণের?

Dinajpur · 2017

  • আবর্তন
  • দ্বিকল্প
  • প্রাকল্পিক নিরপেক্ষ সহানুমান
  • বৈকল্পিক নিরপেক্ষ সহানুমান

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.সহানুমানে পদের সংখ্যা কয়টি?

Dinajpur · 2017

  • দুইটি
  • তিনটি
  • চারটি
  • ছয়টি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.সব বাদাম হয় স্বাস্থ্যসম্মত, সব কাজু হয় বাদাম;সুতরাং সব কাজু হয় স্বাস্থ্যসম্মত।উদ্দীপকে উল্লিখিত যুক্তিটি কোন সংস্থানের?

Dinajpur · 2017

  • ১ম সংস্থান
  • ২য় সংস্থান
  • ৩য় সংস্থান
  • ৪র্থ সংস্থান

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওQ.উদ্দীপকে 'খ' ও 'গ' এর পার্থক্য হলো-

Dinajpur · 2017

  • বিভেদক লক্ষণের
  • অবান্তর লক্ষণের
  • উপলক্ষণের
  • বিচ্ছেদ্য অবান্তর লক্ষণের

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওQ. উদ্দীপক 'ক' এর সাথে খ ও গ এর সম্পর্ক কী?

Dinajpur · 2017

  • মধ্যবর্তী উপজাতি
  • আসন্নতম জাতি
  • ক্ষুদ্রতম উপজাতি
  • অবর জাতি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.অবরোহ অনুমান কয় প্রকার?

Dinajpur · 2017

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.উদ্দীপকটি ভালো করে লক্ষ কর এবং প্রশ্নের উত্তর দাও-ΟΥ = শিক্ষার্থীর সংখ্যা, OX = নম্বরের শতকরা হার উদ্দীপকে শিক্ষার্থীর সংখ্যা এবং নম্বরের শতকরা হারের যে সম্পর্ক দেখানো হয়েছে, তা হলো-
i. শিক্ষার্থীর সংখ্যা বাড়লে নম্বরের হার কমে
ii. শিক্ষার্থীর সংখ্যা কমলে নম্বরের হার বাড়ে
iii. শিক্ষার্থীর সংখ্যা বাড়লে নম্বরের হার বাড়েনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.'উত্তম' ও 'অধম' পদ দুটি কী ধরনের?

Dinajpur · 2017

  • সমজাতীয়
  • বিপরীত
  • বিরুদ্ধ
  • অসম

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.অন্য পদের সাহায্য ছাড়া বোঝা যায়, এমন পদ হচ্ছে-

Dinajpur · 2017

  • সাপেক্ষ পদ
  • বিরুদ্ধ পদ
  • নিরপেক্ষ পদ
  • ব্যহতার্থক পদ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওসৃজন একজন মিষ্টির দোকানদার। মিষ্টি আকর্ষণীয় করার জন্য সে মিষ্টিতে কৃত্রিম রং ব্যবহার করে। তার বন্ধু সবুজ বলল যে, জনস্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর এ ধরনের রং মেশানো যৌক্তিক নয়।Q.সৃজন ও সবুজের কর্মকাণ্ড তুলনা করে পাই-

Dinajpur · 2017

  • দর্শন ও যুক্তিবিদ্যার ধারণা
  • ধর্ম ও যুক্তিবিদ্যার ধারণা
  • ব্যবসা ও নীতিবিদ্যার ধারণা
  • ব্যবসায় নীতিবিদ্যা ও যুক্তিবিদ্যার ধারণা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওসৃজন একজন মিষ্টির দোকানদার। মিষ্টি আকর্ষণীয় করার জন্য সে মিষ্টিতে কৃত্রিম রং ব্যবহার করে। তার বন্ধু সবুজ বলল যে, জনস্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর এ ধরনের রং মেশানো যৌক্তিক নয়।Q. উদ্দীপকে সৃজনের কর্মকান্ডে কোন বিষয়ের প্রতিফলন ঘটেছে?

Dinajpur · 2017

  • যুক্তিবিদ্যা
  • দর্শন
  • ব্যবসায় নীতিবদ্যা
  • সমাজকল্যাণ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

প্রাকল্পিক যুক্তিবাক্যের প্রথম অংশকে কী বলে?নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওহয় X প্রথম হবে না হয় Y প্রথম হসহানুমানে পদের সংখ্যা কয়টি?সব বাদাম হয় স্বাস্থ্যসম্মত, সব কাজু হয় বাদাম;সুতরাং সব কাজু হয় স্বাস্থ্যসম্মত।উদনিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওQ.উদ্দীপকে 'খ' ও 'গ' এর পার্থকনিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওQ. উদ্দীপক 'ক' এর সাথে খ ও গ এঅবরোহ অনুমান কয় প্রকার?উদ্দীপকটি ভালো করে লক্ষ কর এবং প্রশ্নের উত্তর দাও-ΟΥ = শিক্ষার্থীর সংখ্যা, OX = 'উত্তম' ও 'অধম' পদ দুটি কী ধরনের?অন্য পদের সাহায্য ছাড়া বোঝা যায়, এমন পদ হচ্ছে-নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওসৃজন একজন মিষ্টির দোকানদার। মিনিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওসৃজন একজন মিষ্টির দোকানদার। মি

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।