উদ্দীপকে লাল বাতি জ্বলে ওঠা পাঠ্যবইয়ের সংকেতের ইঙ্গিত প্রদান করে।উদ্দীপকে বলা হয়েছে যে, বনলতা রেল ক্রসিংয়ে আসতেই লাল বাতি জ্বলে উঠেছে। যুক্তিবিদ্যায় এই বিষয়টির মাধ্যমে সংকেতের ইঙ্গিত পাওয়া যায়। সংকেত বা Sign বলতে চিহ্নকে বোঝায়। যদি কোনো চিহ্ন স্বাভাবিকভাবে ব্যবহৃত হতে হতে কোনো বিষয়কে প্রতিনিধিত্ব করে বা কোনো লক্ষণ বা উপস্থিতি নির্দেশ করে, তখন তাকে ঐ বিষয়ের সংকেত বলে। যেমন: আকাশে ঘন কালো মেঘ বৃষ্টির সংকেত, রাস্তায় সবুজ বাতি গাড়ি চলার সংকেত ইত্যাদি। এভাবে সংকেত কোনো বিশেষ বিষয়কে প্রতিনিধিত্ব করতে বা নির্দেশ করতে ব্যবহৃত হয়।
উদ্দীপকের বনলতা রেল ক্রসিংয়ে আসতেই লাল বাতি জ্বলে উঠেছে। অর্থাৎ, এখানে লাল বাতিল রেল ক্রসিং বন্ধের সংকেত প্রদান করেছে। তাই লাল বাতি এখানে রেল ক্রসিং বন্ধের সংকেত। তাই বলা যায়, উদ্দীপকের লাল বাতি জ্বলে ওঠার বিষয়টি পাঠ্যবইয়ের সংকেতের ইঙ্গিত প্রদান করে।