শেয়ারFacebookWhatsApp

সত্যতা ও বৈধতা কি একই? ব্যাখ্যা কর।

উত্তর: সত্যতা ও বৈধতা দুটি ভিন্ন বিষয়, একই নয়। সত্যতা বলতে বাস্তবের অনুরূপতা বোঝায়। অর্থাৎ, কোনো কিছু যখন বাস্তবের অনুরূপ হয় তখন সেটি সত্য হয়। আর সত্যতা যুক্ত যুক্তিবাক্যের সাথে। বৈধতা যুক্ত যুক্তির সাথে। যখন কোনো যুক্তির নিয়মগুলো যথাযথভাবে অনুসরণ করে সিদ্ধান্ত প্রতিষ্ঠা করা হয় তখন সেটি বৈধ হয়। আর যখন কোনো যুক্তির নিয়মগুলো যথাযথভাবে অনুসরণ করে সিদ্ধান্ত প্রতিষ্ঠা করা হয় না তখন সেটি অবৈধ হয়। সুতরাং, দেখা যাচ্ছে যে, সত্যতা যুক্ত যুক্তিবাক্যের সাথে; আর বৈধতা যুক্ত যুক্তির সাথে। তাই সত্যতা ও বৈধতা একই নয়।

HSC Logic 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Logic 1st Paper · সৃজনশীল

সত্যতা ও বৈধতা কি একই? ব্যাখ্যা কর।

উদ্দীপক

কলেজ ছুটির পর বনলতা বাসায় যাচ্ছে। এমন সময় আকাশে মেঘের গর্জন ও বিদ্যুৎ চমকাচ্ছে। কিন্তু সে রেল ক্রসিংয়ে আসতে লালবাতি জ্বলে উঠল। গেইটম্যান গেইট বন্ধ করে দিল। বনলতা বাসায় ফেরার টেনশনে অস্থির হয়ে উঠল।

Dhaka · 2019

উত্তর

কোনো কিছু নির্দেশ করার জন্য, বোঝার জন্য, চিনে নেওয়ার জন্য বা সহজে প্রকাশ করার জন্য ইচ্ছাকৃতভাবে যে চিহ্ন বা সংকেত ব্যবহার করা হয় তাকে প্রতীক বলে।

উত্তর

সত্যতা ও বৈধতা দুটি ভিন্ন বিষয়, একই নয়। সত্যতা বলতে বাস্তবের অনুরূপতা বোঝায়। অর্থাৎ, কোনো কিছু যখন বাস্তবের অনুরূপ হয় তখন সেটি সত্য হয়। আর সত্যতা যুক্ত যুক্তিবাক্যের সাথে। বৈধতা যুক্ত যুক্তির সাথে। যখন কোনো যুক্তির নিয়মগুলো যথাযথভাবে অনুসরণ করে সিদ্ধান্ত প্রতিষ্ঠা করা হয় তখন সেটি বৈধ হয়। আর যখন কোনো যুক্তির নিয়মগুলো যথাযথভাবে অনুসরণ করে সিদ্ধান্ত প্রতিষ্ঠা করা হয় না তখন সেটি অবৈধ হয়। সুতরাং, দেখা যাচ্ছে যে, সত্যতা যুক্ত যুক্তিবাক্যের সাথে; আর বৈধতা যুক্ত যুক্তির সাথে। তাই সত্যতা ও বৈধতা একই নয়।

উত্তর

উদ্দীপকে লাল বাতি জ্বলে ওঠা পাঠ্যবইয়ের সংকেতের ইঙ্গিত প্রদান করে।উদ্দীপকে বলা হয়েছে যে, বনলতা রেল ক্রসিংয়ে আসতেই লাল বাতি জ্বলে উঠেছে। যুক্তিবিদ্যায় এই বিষয়টির মাধ্যমে সংকেতের ইঙ্গিত পাওয়া যায়। সংকেত বা Sign বলতে চিহ্নকে বোঝায়। যদি কোনো চিহ্ন স্বাভাবিকভাবে ব্যবহৃত হতে হতে কোনো বিষয়কে প্রতিনিধিত্ব করে বা কোনো লক্ষণ বা উপস্থিতি নির্দেশ করে, তখন তাকে ঐ বিষয়ের সংকেত বলে। যেমন: আকাশে ঘন কালো মেঘ বৃষ্টির সংকেত, রাস্তায় সবুজ বাতি গাড়ি চলার সংকেত ইত্যাদি। এভাবে সংকেত কোনো বিশেষ বিষয়কে প্রতিনিধিত্ব করতে বা নির্দেশ করতে ব্যবহৃত হয়। উদ্দীপকের বনলতা রেল ক্রসিংয়ে আসতেই লাল বাতি জ্বলে উঠেছে। অর্থাৎ, এখানে লাল বাতিল রেল ক্রসিং বন্ধের সংকেত প্রদান করেছে। তাই লাল বাতি এখানে রেল ক্রসিং বন্ধের সংকেত। তাই বলা যায়, উদ্দীপকের লাল বাতি জ্বলে ওঠার বিষয়টি পাঠ্যবইয়ের সংকেতের ইঙ্গিত প্রদান করে।

উত্তর

উদ্দীপকে আকাশে বিদ্যুৎ চমকানো ও রাস্তায় লাল বাতি জ্বলে ওঠার বিষয়কে আমি একই প্রকৃতির মনে করিনা। কেননা আকাশে বিদ্যুৎ চমকানো পাঠ্যবইয়ের স্বাভাবিক সংকেত এবং রাস্তায় লাল বাতি জ্বলে ওঠা কৃত্রিম সংকেতকে ইঙ্গিত করে।উদ্দীপকের আকাশে বিদ্যুৎ চমকানোর বিষয়টি প্রাকৃতিক বা স্বাভাবিক বিষয়। তাই এটি স্বাভাবিক সংকেতকে নির্দেশ করে। যে সংকেত কোনো ব্যক্তির ইচ্ছা নিরপেক্ষভাবে কোনো কিছুর নির্দেশ করে তাকে স্বাভাবিক সংকেত বলে। স্বাভাবিক সংকেত কোনো ব্যক্তির ইচ্ছার ওপর নির্ভর নয়। কোনো ব্যক্তি ইচ্ছা করলে স্বাভাবিক, সংকেত প্রদান করতে পারেনা। স্বাভাবিক সংকেতের সাথে নির্দেশিত বিষয়ের প্রাকৃতিক বা স্বাভাবিক সম্পর্ক রয়েছে বলে মনে করা হয়। যেমন: 'আকাশে ঘন কালো মেঘ'- বৃষ্টির সংকেত, এটি একটি স্বাভাবিক বা প্রাকৃতিক বিষয়। কোনো ব্যক্তি ইচ্ছা করলে ঘন কালো মেঘের সংকেত প্রদান করতে পারেনা। উদ্দীপকে উল্লেখিত আকাশে বিদ্যুৎ চমকানোর বিষয়টি স্বাভাবিক সংকেত। অপরপক্ষে, উদ্দীপকে রাস্তায় লাল বাতি জ্বলে ওঠার বিষয়টি কৃত্রিম সংকেতের ইঙ্গিত প্রদান করে। যে সংকেত দৈনন্দিন ব্যবহারের ফলে তাৎপর্যপূর্ণ হয় সেটি হলো কৃত্রিম সংকেত। কৃত্রিম সংকেত ব্যক্তি ইচ্ছা অনুযায়ী ব্যবহার করতে পারে। তাই কৃত্রিম সংকেতের ব্যবহার নিয়ন্ত্রিত। যেমন: রাস্তায় সবুজ বাতি জ্বলে ওঠা গাড়ি চলার সংকেত, কোনো শিক্ষা প্রতিষ্ঠানে ছুটির ঘণ্টা বাজানোও এক প্রকার সংকেত। এসব সংকেত ব্যক্তির ইচ্ছা দ্বারা নিয়ন্ত্রিত। তাই এগুলো কৃত্রিম সংকেত। উদ্দীপকে রাস্তায় লাল বাতি জ্বলে ওঠার যে বিষয়টি বলা হয়েছে সেটিও ব্যক্তির ইচ্ছা দ্বারা নিয়ন্ত্রিত এবং দৈনন্দিন ব্যবহারের ক্ষেত্রে তাৎপর্যপূর্ণ। তাই এটি কৃত্রিম সংকেত।পরিশেষে বলা যায় যে, উদ্দীপকে আকাশে বিদ্যুৎ চমকানো ও রাস্তায় লাল বাতি জ্বলে ওঠা উভয় বিষয়ই সংকেতকে নির্দেশ করে। কিন্তু এদের একটি প্রাকৃতিক বা স্বাভাবিক এবং অন্যটি কৃত্রিম। তাই দুটি বিষয় ভিন্ন প্রকৃতির।
HSCLogic 1st PaperDhaka 2019
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.প্রাকল্পিক যুক্তিবাক্যের প্রথম অংশকে কী বলে?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওহয় X প্রথম হবে না হয় Y প্রথম হবে। X প্রথম হয়েছে; সুতরাং Y প্রথম হয়নি।Q. উদ্দীপকের অনুমানটি কোন ধরণের?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.সহানুমানে পদের সংখ্যা কয়টি?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.সব বাদাম হয় স্বাস্থ্যসম্মত, সব কাজু হয় বাদাম;সুতরাং সব কাজু হয় স্বাস্থ্যসম্মত।উদ্দীপকে উল্লিখিত যুক্তিটি কোন সংস্থানের?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওQ.উদ্দীপকে 'খ' ও 'গ' এর পার্থক্য হলো-

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওQ. উদ্দীপক 'ক' এর সাথে খ ও গ এর সম্পর্ক কী?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.অবরোহ অনুমান কয় প্রকার?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.উদ্দীপকটি ভালো করে লক্ষ কর এবং প্রশ্নের উত্তর দাও-ΟΥ = শিক্ষার্থীর সংখ্যা, OX = নম্বরের শতকরা হার উদ্দীপকে শিক্ষার্থীর সংখ্যা এবং নম্বরের শতকরা হারের যে সম্পর্ক দেখানো হয়েছে, তা হলো-
i. শিক্ষার্থীর সংখ্যা বাড়লে নম্বরের হার কমে
ii. শিক্ষার্থীর সংখ্যা কমলে নম্বরের হার বাড়ে
iii. শিক্ষার্থীর সংখ্যা বাড়লে নম্বরের হার বাড়েনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.'উত্তম' ও 'অধম' পদ দুটি কী ধরনের?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.অন্য পদের সাহায্য ছাড়া বোঝা যায়, এমন পদ হচ্ছে-

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওসৃজন একজন মিষ্টির দোকানদার। মিষ্টি আকর্ষণীয় করার জন্য সে মিষ্টিতে কৃত্রিম রং ব্যবহার করে। তার বন্ধু সবুজ বলল যে, জনস্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর এ ধরনের রং মেশানো যৌক্তিক নয়।Q.সৃজন ও সবুজের কর্মকাণ্ড তুলনা করে পাই-

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওসৃজন একজন মিষ্টির দোকানদার। মিষ্টি আকর্ষণীয় করার জন্য সে মিষ্টিতে কৃত্রিম রং ব্যবহার করে। তার বন্ধু সবুজ বলল যে, জনস্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর এ ধরনের রং মেশানো যৌক্তিক নয়।Q. উদ্দীপকে সৃজনের কর্মকান্ডে কোন বিষয়ের প্রতিফলন ঘটেছে?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

প্রাকল্পিক যুক্তিবাক্যের প্রথম অংশকে কী বলে?নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওহয় X প্রথম হবে না হয় Y প্রথম হসহানুমানে পদের সংখ্যা কয়টি?সব বাদাম হয় স্বাস্থ্যসম্মত, সব কাজু হয় বাদাম;সুতরাং সব কাজু হয় স্বাস্থ্যসম্মত।উদনিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওQ.উদ্দীপকে 'খ' ও 'গ' এর পার্থকনিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওQ. উদ্দীপক 'ক' এর সাথে খ ও গ এঅবরোহ অনুমান কয় প্রকার?উদ্দীপকটি ভালো করে লক্ষ কর এবং প্রশ্নের উত্তর দাও-ΟΥ = শিক্ষার্থীর সংখ্যা, OX = 'উত্তম' ও 'অধম' পদ দুটি কী ধরনের?অন্য পদের সাহায্য ছাড়া বোঝা যায়, এমন পদ হচ্ছে-নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওসৃজন একজন মিষ্টির দোকানদার। মিনিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওসৃজন একজন মিষ্টির দোকানদার। মি

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।