সুশৃঙ্খল ও সহজ জীবন-যাপনের জন্য দৈনন্দিন জীবনে প্রতীক ব্যবহার খুবই প্রয়োজনীয়।
প্রতীক চিন্তা প্রকাশে সহায়ক ভূমিকা পালন করে থাকে। প্রতীক ব্যবহারের ফলে ভাষার বিভ্রান্তিজনক কোনো সমস্যা সৃষ্টি হয়না। ভাষা সংক্ষিপ্তকরণের ক্ষেত্রে প্রতীক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সাধারণ ভাষার কিছু শব্দ আছে যেগুলোর অর্থ স্পষ্ট থাকেনা, প্রতীক সেসব শব্দের অর্থ স্পষ্ট করে। বক্তব্যের মধ্যকার অপ্রাসঙ্গিক বিষয় বর্জনের ক্ষেত্রে প্রতীকের ব্যবহার অপরিহার্য। জটিল যুক্তিকে সহজে অনুধাবনের জন্য প্রতীকের ব্যবহার যথেষ্ট উপযোগী। অর্থাৎ বিভিন্ন ক্ষেত্রে প্রতীক ব্যবহারের সুবিধা অনেক।