উদ্দীপকে ছক-১ ও ছক-২ এর মধ্যে পার্থক্য পাঠ্যবইয়ের আলোকে মূল্যায়ন কর।
উত্তর: উদ্দীপকে ছক-১ ও ছক-২ এ যথাক্রমে সংকেত ও প্রতীকের ইঙ্গিত দেয়া হয়েছে যাদের মধ্যে যথেষ্ট পার্থক্য বিদ্যমান।কোনো কিছুকে নির্দেশ করার, বোঝার এবং ব্যক্ত করার জন্য যে চিহ্ন ব্যবহার করা হয় তাকে প্রতীক বলে। অর্থাৎ প্রতীক সর্বদাই কৃত্রিম। যেমন- জাতীয় পতাকা হচ্ছে আমাদের জাতীয়তা, সার্বভৌমত্ব ও স্বাধীনতার প্রতীক। অন্যদিকে, কোনো বিষয় যখন নির্দিষ্ট কিছুর আভাস দেয় তখন তাকে সংকেত বলে। উদ্দীপকে বর্ণিত ঘটনায় আকাশে ঘন কালো মেঘ ঝড়-বৃষ্টির সংকেত বহন করে। কারণ আকাশে মেঘ দেখলে আমরা ধারণা করি, বৃষ্টি হতে পারে। তেমনিভাবে বাসস্ট্যান্ডের স্টার্টারের হুইসেল গাড়ি ছাড়ার সংকেত হিসেবে কাজ করে। অর্থাৎ সংকেত প্রাকৃতিক ও কৃত্রিম উভয় হতে পারে।প্রতীক সর্বদা মানুষের ব্যবহার ও ব্যাখ্যার ওপর নির্ভরশীল। কিন্তু সংকেত মানুষের ব্যবহার বা ব্যাখ্যার ওপর নির্ভরশীল নয়। যেমন- উদ্দীপকে বর্ণিত পুলিশের গাড়ির সাইরেন একটি নির্দেশসূচক চিহ্ন হিসেবে কাজ করে। এ চিহ্নের তাৎপর্য যখন ব্যাখ্যা করা হয় তখনই এর অর্থ আমাদের কাছে সুস্পষ্ট হয়। অন্যদিকে, সংকেত হিসেবে আকাশের মেঘ ঝড়-বৃষ্টির প্রতিনিধিত্ব করে। এটা আমাদের ব্যাখ্যার ওপর নির্ভর করে না। কারণ আকাশে মেঘ দেখলে যে কেউ ধারণা করে যে বৃষ্টি হতে পারে। অর্থাৎ প্রতীক হচ্ছে সুপরিকল্পিত। কিন্তু সংকেত হলো অপরিকল্পিত।উদ্দীপকে ছক-১-এ আকাশে লালচে রংয়ের মেঘ বৃষ্টির আভাস দিচ্ছে, সমুদ্র উপকূলবর্তী অঞ্চলে ভূমিকম্প ঝড়ের আভাস দেয় অর্থাৎ এগুলো সংকেত। আবার, উত্তরের পাশে ( [গণিত] ) চিহ্ন সঠিক নির্দেশ করে এবং গণিতে (+-×÷) চিহ্ন যোগ, বিয়োগ, গুণ, ভাগ নির্দেশ করে। অর্থাৎ এগুলো প্রতীক। •অর্থাৎ উপরিউক্ত আলোচনার প্রেক্ষিতে আমরা বলতে পারি ছক-১ ও ছক-২ অর্থাৎ প্রতীক ও সংকেতের মধ্যে অনেক পার্থক্য রয়েছে।
HSC Logic 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে ছক-১ ও ছক-২ এর মধ্যে পার্থক্য পাঠ্যবইয়ের আলোকে মূল্যায়ন কর।
Rajshahi · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর