শেয়ারFacebookWhatsApp

যুক্তি-১ এ নির্দেশিত উদাহরণটি কি বৈধ? প্রমাণ কর।

উত্তর: যুক্তি-১ হ্যাঁ, আমি মনে করি যুক্তিবিদ্যার আকারগত দিক থেকে যুক্তিটি বৈধ।আমরা জানি, কোনো যুক্তিতে ব্যবহৃত বাক্য মিথ্যা হলেও যুক্তিটি বৈধ হতে পারে। আবার কোনো বাক্য সত্য হলেও যুক্তিটি অবৈধ হতে পারে। কারণ যুক্তির বৈধতা নির্ধারিত হয় যুক্তির নিয়মাবলি যথাযথ অনুসরণ করার মাধ্যমে। যেমন-যুক্তি-১ এর দৃষ্টান্ত হচ্ছে- সকল মানুষ হয় ধনী। (মিথ্যা আশ্রয়বাক্য) সকল ভিক্ষুক হয় মানুষ। (সত্য আশ্রয়বাক্য) [গণিত] সকল ভিক্ষুক হয় ধনী। (মিথ্যা সিদ্ধান্ত)বৈধতার দৃষ্টিকোণ থেকে উপর্যুক্ত যুক্তিটি বৈধ। কেননা এ যুক্তির সিদ্ধান্তটি আশ্রয়বাক্য থেকে বিধিসম্মতভাবে অনুমিত হয়েছে। অর্থাৎ আশ্রয়বাক্য ও সিদ্ধান্ত মিথ্যা হওয়ার পরেও শুধু, যুক্তির নিয়মাবলি অনুসরণ করার কারণে যুক্তিটি বৈধ।

HSC Logic 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Logic 1st Paper · সৃজনশীল

যুক্তি-১ এ নির্দেশিত উদাহরণটি কি বৈধ? প্রমাণ কর।

উদ্দীপক

যুক্তি-১ সকল মানুষ হয় ধনী সকল ভিক্ষুক হয় মানুষ \therefore সকল ভিক্ষুক হয় ধনী যুক্তি-২ যদি বৃষ্টি হয় তবে মাটি ভিজে বৃষ্টি হয়েছে \therefore মাটি ভিজেছে

Rajshahi · 2019

উত্তর

কোনো কিছু নির্দেশ করার জন্য, সহজে বোঝার জন্য ইচ্ছাকৃতভাবে ব্যবহৃত সংকেতকে প্রতীক বলে।

উত্তর

যুক্তিবাক্যের বৈধতা সহজভাবে নিরূপণের জন্য প্রতীক ব্যবহার করা হয়। যুক্তিবিদ্যায় প্রতীক ব্যবহারের মাধ্যমে খুব সহজেই বিভিন্ন বাক্যের বা ন্যায়ের বৈধতা-অবৈধতা বিচার করা হয়। প্রতীক ব্যবহারের মাধ্যমে সহজে সিদ্ধান্তে উপনীত হওয়া এবং জটিল যুক্তিকে সংক্ষেপে প্রকাশ করা যায়। পাশাপাশি ভাষার অস্পষ্টতা, দ্ব্যর্থকতা ও দোষত্রুটি সহজে এড়ানো যায়। এ কারণে যুক্তিবিদ্যায় আমরা প্রতীক ব্যবহার করি।

উত্তর

যুক্তি-১ হ্যাঁ, আমি মনে করি যুক্তিবিদ্যার আকারগত দিক থেকে যুক্তিটি বৈধ।আমরা জানি, কোনো যুক্তিতে ব্যবহৃত বাক্য মিথ্যা হলেও যুক্তিটি বৈধ হতে পারে। আবার কোনো বাক্য সত্য হলেও যুক্তিটি অবৈধ হতে পারে। কারণ যুক্তির বৈধতা নির্ধারিত হয় যুক্তির নিয়মাবলি যথাযথ অনুসরণ করার মাধ্যমে। যেমন-যুক্তি-১ এর দৃষ্টান্ত হচ্ছে- সকল মানুষ হয় ধনী। (মিথ্যা আশ্রয়বাক্য) সকল ভিক্ষুক হয় মানুষ। (সত্য আশ্রয়বাক্য)\therefore সকল ভিক্ষুক হয় ধনী। (মিথ্যা সিদ্ধান্ত)বৈধতার দৃষ্টিকোণ থেকে উপর্যুক্ত যুক্তিটি বৈধ। কেননা এ যুক্তির সিদ্ধান্তটি আশ্রয়বাক্য থেকে বিধিসম্মতভাবে অনুমিত হয়েছে। অর্থাৎ আশ্রয়বাক্য ও সিদ্ধান্ত মিথ্যা হওয়ার পরেও শুধু, যুক্তির নিয়মাবলি অনুসরণ করার কারণে যুক্তিটি বৈধ।

উত্তর

উদ্দীপকের যুক্তি-২ প্রাকল্পিক নিরপেক্ষ সহানুমানের উদাহরণ।যে মিশ্র সহানুমানের প্রধান আশ্রয়বাক্য একটি প্রাকল্পিক বাক্য এবং অপ্রধান আশ্রয়বাক্য ও সিদ্ধান্ত নিরপেক্ষ বাক্য তাকে প্রাকল্পিক নিরপেক্ষ সহানুমান বলে। এই প্রাকল্পিক সহানুমানের প্রতীকী রূপ হচ্ছে pq\mathrm{p} \supset \mathrm{q}। এর সূত্র হচ্ছে, পূর্বগ সত্য ও অনুগ মিথ্যা হলে মূল অপেক্ষক মিথ্যা হবে অন্য সব ক্ষেত্রে অপেক্ষকটি সত্য হবে। প্রাকল্পিক নিরপেক্ষ সহানুমানের যুক্তি স্বীকৃতিসূচক হতে পারে আবার অস্বীকৃতিসূচক হতে পারে। এদিক থেকে এর দুটি নিয়ম রয়েছে।স্বীকৃতিসূচক: প্রাকল্পিক নিরপেক্ষ সহানুমানে প্রধান আশ্রয়বাক্য হিসেবে যে প্রাকল্পিক বাক্যটি থাকে তার পূর্বগকে অপ্রধান আশ্রয়বাক্যে স্বীকার করলে সিদ্ধান্তে অনুগকে স্বীকার করা যায় কিন্তু অনুগকে স্বীকার করে পূর্বগকে স্বীকার করা যায় না।অস্বীকৃতিসূচক নিয়ম: প্রধান আশ্রয়বাক্য হিসেবে যে প্রাকল্পিক বাক্যটি থাকে তার অনুগকে অপ্রধান আশ্রয়বাক্যে অস্বীকার করলে সিদ্ধান্তে পূর্বগকে অস্বীকার করা যায়। কিন্তু পূর্বগকে অস্বীকার করে অনুগকে অস্বীকার করা যায়না।উদ্দীপকে যুক্তি ২ এ দেখানো হয়েছে, যদি বৃষ্টি হয় তাহলে মাটি ভিজবে,বৃষ্টি হয়েছে\therefore মাটি ভিজেছে এই সহানুমানের প্রধান আশ্রয়বাক্য একটি প্রাকল্লিক যুক্তিবাক্য এবং অপ্রধান আশ্রয়বাক্য ও সিদ্ধান্ত নিরপেক্ষ বাক্য।অতএব, উদ্দীপকের যুক্তি-২ প্রাকল্পিক নিরপেক্ষ সহানুমানের উদাহরণ।
HSCLogic 1st Paper
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.প্রাকল্পিক যুক্তিবাক্যের প্রথম অংশকে কী বলে?

Dinajpur · 2017

  • প্রাকল্পিক যুক্তিবাক্যের প্রথম অংশকে কী বলে?
  • বাক্য
  • পূর্বগ
  • অনুগ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওহয় X প্রথম হবে না হয় Y প্রথম হবে। X প্রথম হয়েছে; সুতরাং Y প্রথম হয়নি।Q. উদ্দীপকের অনুমানটি কোন ধরণের?

Dinajpur · 2017

  • আবর্তন
  • দ্বিকল্প
  • প্রাকল্পিক নিরপেক্ষ সহানুমান
  • বৈকল্পিক নিরপেক্ষ সহানুমান

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.সহানুমানে পদের সংখ্যা কয়টি?

Dinajpur · 2017

  • দুইটি
  • তিনটি
  • চারটি
  • ছয়টি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.সব বাদাম হয় স্বাস্থ্যসম্মত, সব কাজু হয় বাদাম;সুতরাং সব কাজু হয় স্বাস্থ্যসম্মত।উদ্দীপকে উল্লিখিত যুক্তিটি কোন সংস্থানের?

Dinajpur · 2017

  • ১ম সংস্থান
  • ২য় সংস্থান
  • ৩য় সংস্থান
  • ৪র্থ সংস্থান

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওQ.উদ্দীপকে 'খ' ও 'গ' এর পার্থক্য হলো-

Dinajpur · 2017

  • বিভেদক লক্ষণের
  • অবান্তর লক্ষণের
  • উপলক্ষণের
  • বিচ্ছেদ্য অবান্তর লক্ষণের

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওQ. উদ্দীপক 'ক' এর সাথে খ ও গ এর সম্পর্ক কী?

Dinajpur · 2017

  • মধ্যবর্তী উপজাতি
  • আসন্নতম জাতি
  • ক্ষুদ্রতম উপজাতি
  • অবর জাতি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.অবরোহ অনুমান কয় প্রকার?

Dinajpur · 2017

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.উদ্দীপকটি ভালো করে লক্ষ কর এবং প্রশ্নের উত্তর দাও-ΟΥ = শিক্ষার্থীর সংখ্যা, OX = নম্বরের শতকরা হার উদ্দীপকে শিক্ষার্থীর সংখ্যা এবং নম্বরের শতকরা হারের যে সম্পর্ক দেখানো হয়েছে, তা হলো-
i. শিক্ষার্থীর সংখ্যা বাড়লে নম্বরের হার কমে
ii. শিক্ষার্থীর সংখ্যা কমলে নম্বরের হার বাড়ে
iii. শিক্ষার্থীর সংখ্যা বাড়লে নম্বরের হার বাড়েনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.'উত্তম' ও 'অধম' পদ দুটি কী ধরনের?

Dinajpur · 2017

  • সমজাতীয়
  • বিপরীত
  • বিরুদ্ধ
  • অসম

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.অন্য পদের সাহায্য ছাড়া বোঝা যায়, এমন পদ হচ্ছে-

Dinajpur · 2017

  • সাপেক্ষ পদ
  • বিরুদ্ধ পদ
  • নিরপেক্ষ পদ
  • ব্যহতার্থক পদ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওসৃজন একজন মিষ্টির দোকানদার। মিষ্টি আকর্ষণীয় করার জন্য সে মিষ্টিতে কৃত্রিম রং ব্যবহার করে। তার বন্ধু সবুজ বলল যে, জনস্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর এ ধরনের রং মেশানো যৌক্তিক নয়।Q.সৃজন ও সবুজের কর্মকাণ্ড তুলনা করে পাই-

Dinajpur · 2017

  • দর্শন ও যুক্তিবিদ্যার ধারণা
  • ধর্ম ও যুক্তিবিদ্যার ধারণা
  • ব্যবসা ও নীতিবিদ্যার ধারণা
  • ব্যবসায় নীতিবিদ্যা ও যুক্তিবিদ্যার ধারণা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওসৃজন একজন মিষ্টির দোকানদার। মিষ্টি আকর্ষণীয় করার জন্য সে মিষ্টিতে কৃত্রিম রং ব্যবহার করে। তার বন্ধু সবুজ বলল যে, জনস্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর এ ধরনের রং মেশানো যৌক্তিক নয়।Q. উদ্দীপকে সৃজনের কর্মকান্ডে কোন বিষয়ের প্রতিফলন ঘটেছে?

Dinajpur · 2017

  • যুক্তিবিদ্যা
  • দর্শন
  • ব্যবসায় নীতিবদ্যা
  • সমাজকল্যাণ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

প্রাকল্পিক যুক্তিবাক্যের প্রথম অংশকে কী বলে?নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওহয় X প্রথম হবে না হয় Y প্রথম হসহানুমানে পদের সংখ্যা কয়টি?সব বাদাম হয় স্বাস্থ্যসম্মত, সব কাজু হয় বাদাম;সুতরাং সব কাজু হয় স্বাস্থ্যসম্মত।উদনিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওQ.উদ্দীপকে 'খ' ও 'গ' এর পার্থকনিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওQ. উদ্দীপক 'ক' এর সাথে খ ও গ এঅবরোহ অনুমান কয় প্রকার?উদ্দীপকটি ভালো করে লক্ষ কর এবং প্রশ্নের উত্তর দাও-ΟΥ = শিক্ষার্থীর সংখ্যা, OX = 'উত্তম' ও 'অধম' পদ দুটি কী ধরনের?অন্য পদের সাহায্য ছাড়া বোঝা যায়, এমন পদ হচ্ছে-নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওসৃজন একজন মিষ্টির দোকানদার। মিনিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওসৃজন একজন মিষ্টির দোকানদার। মি

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।