আকাশে বিদ্যুৎ চমকানো ও রাস্তায় লালবাতি জ্বলা পাঠ্যবইয়ের যে বিষয়কে ইঙ্গিত করে তা কি তুমি একই প্রকৃতির মনে কর? মতামত দাও।
উত্তর: উদ্দীপকে আকাশে বিদ্যুৎ চমকানো ও রাস্তায় লাল বাতি জ্বলে ওঠার বিষয়কে আমি একই প্রকৃতির মনে করিনা। কেননা আকাশে বিদ্যুৎ চমকানো পাঠ্যবইয়ের স্বাভাবিক সংকেত এবং রাস্তায় লাল বাতি জ্বলে ওঠা কৃত্রিম সংকেতকে ইঙ্গিত করে।উদ্দীপকের আকাশে বিদ্যুৎ চমকানোর বিষয়টি প্রাকৃতিক বা স্বাভাবিক বিষয়। তাই এটি স্বাভাবিক সংকেতকে নির্দেশ করে। যে সংকেত কোনো ব্যক্তির ইচ্ছা নিরপেক্ষভাবে কোনো কিছুর নির্দেশ করে তাকে স্বাভাবিক সংকেত বলে। স্বাভাবিক সংকেত কোনো ব্যক্তির ইচ্ছার ওপর নির্ভর নয়। কোনো ব্যক্তি ইচ্ছা করলে স্বাভাবিক, সংকেত প্রদান করতে পারেনা। স্বাভাবিক সংকেতের সাথে নির্দেশিত বিষয়ের প্রাকৃতিক বা স্বাভাবিক সম্পর্ক রয়েছে বলে মনে করা হয়। যেমন: 'আকাশে ঘন কালো মেঘ'- বৃষ্টির সংকেত, এটি একটি স্বাভাবিক বা প্রাকৃতিক বিষয়। কোনো ব্যক্তি ইচ্ছা করলে ঘন কালো মেঘের সংকেত প্রদান করতে পারেনা। উদ্দীপকে উল্লেখিত আকাশে বিদ্যুৎ চমকানোর বিষয়টি স্বাভাবিক সংকেত। অপরপক্ষে, উদ্দীপকে রাস্তায় লাল বাতি জ্বলে ওঠার বিষয়টি কৃত্রিম সংকেতের ইঙ্গিত প্রদান করে। যে সংকেত দৈনন্দিন ব্যবহারের ফলে তাৎপর্যপূর্ণ হয় সেটি হলো কৃত্রিম সংকেত। কৃত্রিম সংকেত ব্যক্তি ইচ্ছা অনুযায়ী ব্যবহার করতে পারে। তাই কৃত্রিম সংকেতের ব্যবহার নিয়ন্ত্রিত। যেমন: রাস্তায় সবুজ বাতি জ্বলে ওঠা গাড়ি চলার সংকেত, কোনো শিক্ষা প্রতিষ্ঠানে ছুটির ঘণ্টা বাজানোও এক প্রকার সংকেত। এসব সংকেত ব্যক্তির ইচ্ছা দ্বারা নিয়ন্ত্রিত। তাই এগুলো কৃত্রিম সংকেত। উদ্দীপকে রাস্তায় লাল বাতি জ্বলে ওঠার যে বিষয়টি বলা হয়েছে সেটিও ব্যক্তির ইচ্ছা দ্বারা নিয়ন্ত্রিত এবং দৈনন্দিন ব্যবহারের ক্ষেত্রে তাৎপর্যপূর্ণ। তাই এটি কৃত্রিম সংকেত।পরিশেষে বলা যায় যে, উদ্দীপকে আকাশে বিদ্যুৎ চমকানো ও রাস্তায় লাল বাতি জ্বলে ওঠা উভয় বিষয়ই সংকেতকে নির্দেশ করে। কিন্তু এদের একটি প্রাকৃতিক বা স্বাভাবিক এবং অন্যটি কৃত্রিম। তাই দুটি বিষয় ভিন্ন প্রকৃতির।
HSC Logic 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 1st Paper · সৃজনশীল
আকাশে বিদ্যুৎ চমকানো ও রাস্তায় লালবাতি জ্বলা পাঠ্যবইয়ের যে বিষয়কে ই…
উদ্দীপক
Dhaka · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর