উদ্দীপকে ছক-১ পাঠ্যবইয়ের কোন বিষয়কে ইঙ্গিত করছে? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে ছক-১ পাঠ্যবইয়ের সংকেতকে ইঙ্গিত করছে।যেসব বিষয় প্রত্যক্ষ বা পরোক্ষভাবে অন্য কোনো বিষয়কে নির্দেশ করে সেসব বিষয়কে সংকেত বলে। সংকেত মূলত প্রাকৃতিক এবং কৃত্রিম এই দুই ধরনের হয়ে থাকে। যেসব সংকেত স্বাভাবিকভাবেই প্রকৃতিতে অবস্থান করে সেসব সংকেতকে প্রাকৃতিক বা স্বাভাবিক সংকেত বলে। যেমন: আকাশে ধূসর বর্ণের মেঘ বৃষ্টি হওয়ার সংকেত দেয়। অন্যদিকে, যেসব সংকেত মানুষ তার প্রয়োজন অনুসারে তৈরি করে সেসব সংকেতকে কৃত্রিম সংকেত বলে। যেমন ট্রাফিকের লাল আলো গাড়ির গতিরোধক সংকেত। এ ধরনের সংকেত পরিবর্তনশীল। উদ্দীপকের ছক-১ এ আকাশে ধূসর রংয়ের মেঘ, পুলিশের গাড়ির সাইরেন ও সমুদ্র উপকূলবর্তী অঞ্চলে ভূমিকম্পের কথা বলা হয়েছে। এখানে, আকাশে ধূসর বর্ণের মেঘ বৃষ্টির সংকেত দেয় এবং এটি প্রাকৃতিকভাবেই হয়ে থাকে। পুলিশের গাড়ির সাইরেন সকলকে সতর্ক হওয়ার সংকেত দেয় এবং এটি মানুষ নিজেদের প্রয়োজনে তৈরি করেছে। অর্থাৎ উদ্দীপকের ছক- ১ এ প্রাকৃতিক ও কৃত্রিম সংকেতের ইঙ্গিত দেওয়া হয়েছে।
HSC Logic 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে ছক-১ পাঠ্যবইয়ের কোন বিষয়কে ইঙ্গিত করছে? ব্যাখ্যা কর।
Rajshahi · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর