দৃশ্যকল্প-১ এ শিক্ষক যে পদ্ধতিটি ব্যবহার করেছেন তার সুবিধাগুলো বর্ণনা কর।
উত্তর: দৃশ্যকল্প-১-এ '' 'X [গণিত] চিহ্ন দুটি দ্বারা প্রতীককে নির্দেশ করা হয়েছে। আমাদের চিন্তা-ভাবনা, অনুভূতি অপরের কাছে প্রকাশ করার জন্যই আমরা ভাষা ব্যবহার করি। কিন্তু কথ্য ও লেখ্য ভাষার মধ্যে নানা অস্পষ্টতা ও জটিলতা রয়েছে। ফলে কখনো কখনো মনের ভাব যথাযথভাবে প্রকাশ করা সম্ভব হয় না। শুধু তাই নয়, ব্যাকরণসম্মত ভাষাও অনেক ক্ষেত্রে বিভ্রান্তি সৃষ্টি করে। যেমন- সরকার হয় রাষ্ট্রের পরিচালক, রফিক সাহেব হন সরকার। অতএব, রফিক সাহেব হন রাষ্ট্রের পরিচালক। এ যুক্তিটিতে 'সরকার' শব্দটির অর্থ নিয়ে বিভ্রান্তি সৃষ্টি হতে পারে। কেননা বাংলা ভাষায় 'সরকার' বলতে আমরা যেমন রাষ্ট্রের-পরিচালককে বুঝি, তেমনি 'সরকার' বলতে কোনো মানুষের বংশগত পদবিকেও বুঝি। এ সমস্যা সমাধানকল্পে যুক্তিবিদরা ভাব প্রকাশের বিকল্প ব্যবস্থা হিসেবে প্রতীকের প্রচলন করেন। প্রতীকের মাধ্যমে সময় ও মেধার অপচয় রোধ করে যেকোনো বিস্তারিত বিষয় সংক্ষেপে বোঝানো যায়। এর ব্যবহারের মাধ্যমে ভাষার অস্পষ্টতা, দুর্বোধ্যতা, দ্ব্যর্থবোধকতা জাতীয় নানা ত্রুটি দূর করা সম্ভব। এ ছাড়াও প্রতীকের মাধ্যমে আমরা যুক্তির অনাবশ্যক অংশটুকু বাদ দিয়ে সারকথার প্রতি মনোযোগ দিতে পারি এবং সহজে যুক্তির সিদ্ধান্ত নির্ণয় করতে পারি। পাশাপাশি দুটি বচন বা যুক্তির মধ্যে বিদ্যমান পার্থক্য নির্ণয় করতে পারি। উদ্দীপকে দৃশ্যকল্প-১ এ শিক্ষক ক্লাসে সঠিক উত্তরকে 'খ' এবং ভুল উত্তরকে 'X [গণিত] চিহ্ন দিয়ে প্রকাশ করলেন। বস্তুত এ ধরনের চিহ্নের ব্যবহার প্রতীককে নির্দেশ করে। সুতরাং উপরের আলোচনা শেষে বলা যায়, প্রতীকের অনেক রকম সুবিধা রয়েছে। এ কারণে ব্রিটিশ দার্শনিক Alfred North Whitehead বলেন- 'প্রতীক ব্যবহারের সাহায্যে যুক্তিপদ্ধতিকে আমরা যান্ত্রিক পদ্ধতিতে রূপান্তরিত করি, চোখ দিয়েই যার সমাধান করা যায়।'
HSC Logic 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 1st Paper · সৃজনশীল
দৃশ্যকল্প-১ এ শিক্ষক যে পদ্ধতিটি ব্যবহার করেছেন তার সুবিধাগুলো বর্ণ…
উদ্দীপক
Dinajpur · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর