যুক্তি-২ কোন অনুমানের উদাহরণ? এর প্রতীকী রূপ দেখাও এবং উক্ত অনুমানের নিয়মগুলো বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকের যুক্তি-২ প্রাকল্পিক নিরপেক্ষ সহানুমানের উদাহরণ।যে মিশ্র সহানুমানের প্রধান আশ্রয়বাক্য একটি প্রাকল্পিক বাক্য এবং অপ্রধান আশ্রয়বাক্য ও সিদ্ধান্ত নিরপেক্ষ বাক্য তাকে প্রাকল্পিক নিরপেক্ষ সহানুমান বলে। এই প্রাকল্পিক সহানুমানের প্রতীকী রূপ হচ্ছে [গণিত] । এর সূত্র হচ্ছে, পূর্বগ সত্য ও অনুগ মিথ্যা হলে মূল অপেক্ষক মিথ্যা হবে অন্য সব ক্ষেত্রে অপেক্ষকটি সত্য হবে। প্রাকল্পিক নিরপেক্ষ সহানুমানের যুক্তি স্বীকৃতিসূচক হতে পারে আবার অস্বীকৃতিসূচক হতে পারে। এদিক থেকে এর দুটি নিয়ম রয়েছে।স্বীকৃতিসূচক: প্রাকল্পিক নিরপেক্ষ সহানুমানে প্রধান আশ্রয়বাক্য হিসেবে যে প্রাকল্পিক বাক্যটি থাকে তার পূর্বগকে অপ্রধান আশ্রয়বাক্যে স্বীকার করলে সিদ্ধান্তে অনুগকে স্বীকার করা যায় কিন্তু অনুগকে স্বীকার করে পূর্বগকে স্বীকার করা যায় না।অস্বীকৃতিসূচক নিয়ম: প্রধান আশ্রয়বাক্য হিসেবে যে প্রাকল্পিক বাক্যটি থাকে তার অনুগকে অপ্রধান আশ্রয়বাক্যে অস্বীকার করলে সিদ্ধান্তে পূর্বগকে অস্বীকার করা যায়। কিন্তু পূর্বগকে অস্বীকার করে অনুগকে অস্বীকার করা যায়না।উদ্দীপকে যুক্তি ২ এ দেখানো হয়েছে, যদি বৃষ্টি হয় তাহলে মাটি ভিজবে,বৃষ্টি হয়েছে [গণিত] মাটি ভিজেছে এই সহানুমানের প্রধান আশ্রয়বাক্য একটি প্রাকল্লিক যুক্তিবাক্য এবং অপ্রধান আশ্রয়বাক্য ও সিদ্ধান্ত নিরপেক্ষ বাক্য।অতএব, উদ্দীপকের যুক্তি-২ প্রাকল্পিক নিরপেক্ষ সহানুমানের উদাহরণ।
HSC Logic 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 1st Paper · সৃজনশীল
যুক্তি-২ কোন অনুমানের উদাহরণ? এর প্রতীকী রূপ দেখাও এবং উক্ত অনুমানে…
উদ্দীপক
Rajshahi · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর