'ডনার বাবার শেখানো বিষয়গুলো মনার বাবার কাজকর্ম থেকে অনেক দিক থেকে ভিন্ন' উক্তিটি প্রতীকের আলোকে বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকের ডনার বাবার শেখানো বিষয়গুলো প্রতীকী যুক্তিবিদ্যার ইঙ্গিত দেয়। আর মনার বাবার কাজকর্ম সাবেকী যুক্তিবিদ্যার ইঙ্গিত দেয়। তাই 'ডনার বাবার শেখানো বিষয়গুলো ডনার বাবার কাজকর্ম থেকে অনেক দিক থেকে ভিন্ন-উক্তিটি প্রতীকী ও সাবেকী যুক্তিবিদ্যার পার্থক্যকে নির্দেশ করে।নিচে এ দুটি দিকের পার্থক্য বিশ্লেষণ করা হলো- ১. প্রতীক ব্যবহার করে যুক্তিকে সহজ ও সংক্ষিপ্ত আকারে প্রকাশ করা যায়। এর ফলে খুব অল্প সময়ে যুক্তির বৈধতা-অবৈধতা নির্ণয় করা যায়। এতে সময়ের অপচয় বোধ হয় এবং সহজে সঠিক যুক্তি নির্ণয় করা যায়। ২. ভাষার বিভিন্ন রকম জটিলতা ও দুর্বোধ্যতা পরিহার করার জন্য প্রতীকী যুক্তিবিদ্যা খুবই কার্যকরী। সাধারণ ভাষার মাধ্যমে যুক্তিকে প্রকাশ করলে সেটি অনেকের কাছে জটিল ও দুর্বোধ্য মনে হতে পারে। কিন্তু প্রতীকী ভাষা সকলের কাছে একই রকমই প্রতীকী যুক্তিবিদ্যার মাধ্যমে ভাষার দুর্বোধ্যতা পরিহার করা যায়।। ৩. ভাষার কিছু আপেক্ষিকতা রয়েছে। এক স্থানের ভাষার সাথে অনেক সময় অন্য স্থানের ভাষার মিল থাকে না। ফলে সৃষ্টি হয় জটিলতা। প্রতীকের কোন আপেক্ষিকতা নেই। এটির রূপ সকল জায়গায় একই রকম। তাই প্রতীকী যুক্তিবিদ্যায় ভাষার আপেক্ষিকতা পরিহার করা যায়। ৪. প্রতীক ব্যবহারের মাধ্যমে বস্তুর সারধর্মের প্রতি মনোযোগী হওয়া যায়। ফলে কোন বক্তব্যের কতটুকু, আবশ্যকীয় এবং কতটুকু অনাবশ্যকীয় তা প্রতীক ব্যবহার করে আমরা সহজেই বের করতে পারি। ৫. কিছু কিছু ক্ষেত্রে যুক্তিবাক্যের বিমূর্তভাব যথার্থ যুক্তির প্রকৃতিকে আড়াল করে নেয়। এর ফলে বৈধ যুক্তি থেকে অবৈধ যুক্তির পার্থক্য নির্ণয়ে সমস্যার সৃষ্টি হয়। প্রতীকী যুক্তিবিদ্যার প্রতীক ব্যবহারের ফলে এ সমস্যা পরিহার করা যায়। সুতরাং দেখা যাচ্ছে যে, প্রতীকী যুক্তিবিদ্যা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। এ বিষয়টির মাধ্যমে যথার্থ ও নির্ভুল জ্ঞান লাভ করা যায়।
HSC Logic 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 1st Paper · সৃজনশীল
'ডনার বাবার শেখানো বিষয়গুলো মনার বাবার কাজকর্ম থেকে অনেক দিক থেকে ভ…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর