পাঠ্যবইয়ের আলোকে দৃষ্টান্ত-২ এর তুলনায় দৃষ্টান্ত-৩ এর সুবিধাগুলো আলোচনা কর।
উত্তর: উদ্দীপকের দৃষ্টান্ত-২ হচ্ছে যুক্তিবাক্যে প্রকাশিত অনুমান আর দৃষ্টান্ত-৩ হচ্ছে তার প্রতীকায়িত রূপ।আমাদের চিন্তা-ভাবনা, অনুভূতি অপরের কাছে প্রকাশ করার জন্যই আমরা ভাষা ব্যবহার করি। কিন্তু কথ্য ও লেখ্য ভাষার মধ্যে নানা অস্পষ্টতা ও জটিলতা রয়েছে। ফলে কখনো কখনো মনের ভাব যথাযথভাবে প্রকাশ করা সম্ভব হয় না। শুধু তাই নয়, ব্যাকরণসম্মত ভাষাও অনেক ক্ষেত্রে বিভ্রান্তি সৃষ্টি করে। যেমন- সরকার হয় রাষ্ট্রের পরিচালক, রফিক সাহেব হন সরকার। অতএব, রফিক সাহেব হন রাষ্ট্রের পরিচালক। এ যুক্তিটিতে 'সরকার' শব্দটির অর্থ নিয়ে বিভ্রান্তি সৃষ্টি হতে পারে। কেননা বাংলা ভাষায় 'সরকার' বলতে আমরা যেমন রাষ্ট্রের-পরিচালককে বুঝি, তেমনি 'সরকার' বলতে কোনো মানুষের বংশগত পদবিকেও বুঝি। এ সমস্যা সমাধানকল্পে যুক্তিবিদরা ভাব প্রকাশের বিকল্প ব্যবস্থা হিসেবে প্রতীকের প্রচলন করেন। প্রতীকের মাধ্যমে সময় ও মেধার অপচয় রোধ করে যেকোনো বিস্তারিত বিষয় সংক্ষেপে বোঝানো যায়। এর ব্যবহারের মাধ্যমে ভাষার অস্পষ্টতা, দুর্বোধ্যতা, দ্ব্যর্থবোধকতা জাতীয় নানা ত্রুটি দূর করা সম্ভব। এ ছাড়াও প্রতীকের মাধ্যমে আমরা যুক্তির অনাবশ্যক অংশটুকু বাদ দিয়ে সারকথার প্রতি মনোযোগ দিতে পারি এবং সহজে যুক্তির সিদ্ধান্ত নির্ণয় করতে পারি। পাশাপাশি দুটি বচন বা যুক্তির মধ্যে বিদ্যমান পার্থক্য নির্ণয় করতে পারি।উদ্দীপকে দৃষ্টান্ত-২-এ বলা হয়েছে আজ রোদ হবে না হয় বৃষ্টি হবে। বৃষ্টি হয় নাই। [গণিত] রোদ হয়েছে। এটি একটি অনুমান যাকে দৃষ্টান্ত-৩-এ প্রতীক ব্যবহার করে সহজভাবে উপস্থাপন করা হয়েছে। অর্থাৎ প্রতীক ব্যবহার করে সাধারণ বাক্যের জটিলতা, ভুল ভ্রান্তি দূর করা সম্ভব।পরিশেষে বলা যায়, সহজে কোনো কিছু প্রকাশ করার জন্য প্রতীকের ব্যবহার খুবই উপযোগী।
HSC Logic 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 1st Paper · সৃজনশীল
পাঠ্যবইয়ের আলোকে দৃষ্টান্ত-২ এর তুলনায় দৃষ্টান্ত-৩ এর সুবিধাগুলো আল…
উদ্দীপক
Barisal · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর