রীমনের বাংলাদেশের পতাকা চিনতে পারার মধ্যে যুক্তিবিদ্যার। কিসের ইঙ্গিত রয়েছে? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকের রীমনের বাংলাদেশের পতাকা চিনতে পারার মধ্যে যুক্তিবিদ্যার প্রতীকের ইঙ্গিত রয়েছে। প্রতীক হলো এক ধরনের চিহ্ন বা সংকেত যা কোনোকিছু বোঝাতে ব্যবহৃত হয়। আমরা কোনোকিছু নির্দেশ করার জন্য, বোঝার জন্য, চিনে নেওয়ার জন্য বা সহজে প্রকাশ করার জন্য যে চিহ্ন বা সংকেত ব্যবহার করি তাই প্রতীক। অর্থাৎ কোনোকিছুর প্রতিনিধি হিসেবে সচেতনভাবে ব্যবহৃত বা পরিকল্পিতভাবে ব্যবহৃত চিহ্নকে প্রতীক বলে। যেমন: +, -, x, ÷, ইত্যাদি হলো গণিতের প্রতীক, কোনো দেশের জাতীয় পতাকা সে দেশের প্রতীক ইত্যাদি। পরিশেষে বলা যায় যে, প্রতীক হলো এক ধরনের চিহ্ন বা সংকেত যা ইচ্ছাকৃতভাবে ব্যবহার করা হয়। যুক্তিবিদ্যায় প্রতীকের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
HSC Logic 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 1st Paper · সৃজনশীল
রীমনের বাংলাদেশের পতাকা চিনতে পারার মধ্যে যুক্তিবিদ্যার। কিসের ইঙ্গ…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর