উদ্দীপকে লাল বাতির সঙ্গে যুক্তিবিদ্যার যে বিষয়টি ইঙ্গিত পাওয়া যায় তার উপযোগিতা বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকে লালবাতির সঙ্গে যুক্তিবিদ্যার প্রতীকের বিষয়টির ইঙ্গিত পাওয়া যায়। নিম্নে প্রতীকের উপযোগিতা বিশ্লেষণ করা হলো- ১. প্রতীকের ব্যবহারের মাধ্যমে সাধারণ ভাষার দোষত্রুটি বা সীমাবদ্ধতা এড়ানো সম্ভব হয়। ভাষার বিভিন্ন ব্যবহারে অনেক সময় বিভ্রান্তির সৃষ্টি হতে পারে। প্রতীক ব্যবহারের মাধ্যমে ওই বিভ্রান্তি অপসারণ করা যায়। ২. প্রতীক। বিহারের ফলে যুক্তির বৈধতা নির্ণয় খুব সহজ হয়। প্রতীকের দ্বারা অনেকটা যান্ত্রি ভাবে যুক্তির বৈধতা নির্ণয় করা যায়। ৩. প্রতীকের দ্বারা সময়ের অপচয়রোধ করা যায়। সাধারণ ভাষায় লিখে যুক্তির বৈধতা নির্ণয়ে অনেক সময়ের অপচয় হয়। কিন্তু প্রতীকের ব্যবহারে সময়ের অপচয় রোধ করা যায়। ৪. যুক্তির আকার নির্ধারণ করতে প্রতীক খুবই কার্যকর। কোনো একটি যুক্তি কোন প্রকৃতির তা সহজে নির্ধারণ করতে পারলে • যুক্তির বৈধতা নির্ণয় খুব সহজ হয়। ৫. প্রতীকের ব্যবহার স্থান-কাল-পাত্রভেদে ভিন্ন হয় না। কেননা প্রতীক সবসময় একই থাকে। তাই এটি একটি সার্বজনীন পদ্ধতি। পরিশেষে বলা যায় যে, প্রতীকের ব্যবহার খুবই সুবিধাজনক। তাই যুক্তিবিদ্যার ক্ষেত্রে প্রতীক খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়।
HSC Logic 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে লাল বাতির সঙ্গে যুক্তিবিদ্যার যে বিষয়টি ইঙ্গিত পাওয়া যায় ত…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর