মনার বাবার পেশাকে প্রতীকের আলোকে ব্যাখ্যা কর।
উত্তর: প্রতীক হলো ইচ্ছাকৃতভাবে ব্যবহৃত সংকেত। তাই বলা যায়, কোনোকিছু নির্দেশ করার জন্য, বোঝার জন্য, চিনে নেওয়ার জন্য বা সহজে প্রকাশ করার জন্য ইচ্ছাকৃতভাবে যে চিহ্ন বা সংকেত ব্যবহার করা হয় তাকে প্রতীক বলে। যেমনঃ +, -, x, ÷ ইত্যাদি হলো গণিতের প্রতীক। আবার p.s.m হলো যথাক্রমে প্রধান পদ, অপ্রধান পদ এবং মধ্যপদের প্রতীক। প্রতীক আবার এক প্রকার সংকেতও। কিন্তু সব ধরনের সংকেত প্রতীক নয়। কেবল সচেতনভাবে বা ইচ্ছাকৃতভাবে যে সংকেত ব্যবহার করা হয় তাকে প্রতীক বলে।। প্রতীক কোনোকিছুর পরিবর্তে অর্থাৎ, কোনোকিছুকে নির্দেশ করার জন্য প্রতীক ব্যবহৃত হয়।উদ্দীপকে মনার বাবা একজন ডাক্তার। তার পোশাকে অর্ধচন্দ্রের মতো একটি চিহ্ন রয়েছে। যা দেখলে সহজেই অনুমান করা যায় তিনি একজন ডাক্তার। অর্ধচন্দ্রের ন্যায় প্রতীকটি ডাক্তার পেশাকেই নির্দেশ করে।
HSC Logic 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 1st Paper · সৃজনশীল
মনার বাবার পেশাকে প্রতীকের আলোকে ব্যাখ্যা কর।
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর