উদ্দীপকে ট্রেন লাইনের পাশে লালবাতি জ্বলা যে বিষয়টি ইঙ্গিত বহন করে তা আরেকটি বিষয়কে আভাস দেয়-ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে লাল বাতি জ্বলে ওঠা পাঠ্যবইয়ের সংকেতকে ইঙ্গিত করে। সংকেত অর্থ চিহ্ন। যদি কোনো চিহ্ন স্বাভাবিকভাবে ব্যবহৃত হতে হতে কোনো বিশেষ বিষয়কে প্রতিনিধিত্ব করে বা কোনো লক্ষণের, উপস্থিতি নির্দেশ করে তখন তাকে ওই বিষয়ের সংকেত বলে। যেমন- কোনো শিক্ষা প্রতিষ্ঠানে ছুটির ঘণ্টা বাজানো এক ধরনের সংকেত। আবার রাস্তায় গাড়ি চলার জন্য বিভিন্ন বাতি জ্বলে ওঠাও সংকেত। এভাবে সংকেত কোনো বিশেষ বিষয়কে প্রতিনিধিত্ব করতে বা নির্দেশ করতে ব্যবহৃত হয়। উদ্দীপকের বনলতা রেল ক্রসিংয়ে আসতেই লাল বাতি জ্বলে উঠল। অর্থাৎ এখানে লাল বাতি রেল ক্রসিং বন্ধের নির্দেশ করছে। তাই এটিও এক প্রকার সংকেত। সুতরাং বলা যায়, উদ্দীপকে লাল বাতি জ্বলে ওঠার বিষয়টি সংকেতকে নির্দেশ করছে।
HSC Logic 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে ট্রেন লাইনের পাশে লালবাতি জ্বলা যে বিষয়টি ইঙ্গিত বহন করে ত…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর