দৃশ্য-১ এ শিক্ষক যে পদ্ধতিটি ব্যবহার করেছেন তা যুক্তির বিচারে অত্যন্ত কার্যকর- উক্তিটি মূল্যায়ন কর।
উত্তর: দৃশ্য-১ এ শিক্ষক যে পদ্ধতি ব্যবহার করেছেন তা প্রতীককে নির্দেশ করে।যুক্তিবিদ্যায় প্রতীক প্রবর্তনের মাধ্যমে অনেকটা যান্ত্রিকভাবে সময় ও মেধার অপচয় না করে অতি সহজেই নির্ভুলভাবে অপেক্ষাকৃত জটিল যুক্তির বৈধতা বা অবৈধতা নির্ণয় করা সম্ভব হয়। যেসব কারণে যুক্তিবিদ্যায় প্রতীকের প্রয়োগকে গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়, তা হলো প্রতীক ব্যবহারের মাধ্যমে যুক্তির আকার নির্ধারণ করে যুক্তিকে সুনির্দিষ্টভাবে প্রকাশ করা যায়। আর যুক্তিকে সুনির্দিষ্টভাবে প্রকাশ করা সম্ভব হলে যুক্তির বৈধতা নির্ণয় সহজ হয়। যুক্তিকে প্রতীকায়নের মাধ্যমে সুনির্দিষ্ট আকারে প্রকাশ করা গেলে যুক্তির বৈধতা নির্ণয় দ্রুত, নিশ্চিত ও সহজ হয়। প্রতীক ব্যবহারের মাধ্যমে সাধারণ ভাষার অস্পষ্টতা, দুর্বোধ্যতা ও দ্ব্যর্থকতা জাতীয় দোষত্রুটি এবং ভাষার সীমাবদ্ধতা দূর করা সম্ভব হয়।পাশাপাশি প্রতীক ব্যবহারের মাধ্যমে আমরা যুক্তির অনাবশ্যক অংশটুকু বাদ দিয়ে সারধর্মের প্রতি মনোযোগী হতে পারি এবং যুক্তির সিদ্ধান্ত সহজে নিতে পারি। উদ্দীপকেও সঠিক এবং ভুল উত্তরকে প্রকাশের জন্য ' [গণিত] ' এবং 'X [গণিত] চিহ্ন ব্যবহার করা হয়েছে যা প্রতীককে নির্দেশ করে।সুতরাং বলা যায়, প্রতীকের ব্যবহার যুক্তির বৈধতা ও অবৈধতা বিচারে অত্যন্ত কার্যকর।
HSC Logic 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 1st Paper · সৃজনশীল
দৃশ্য-১ এ শিক্ষক যে পদ্ধতিটি ব্যবহার করেছেন তা যুক্তির বিচারে অত্যন…
উদ্দীপক
Jessore · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর