শেয়ারFacebookWhatsApp

দৃষ্টান্ত-১ এর যুক্তিবাক্যটির প্রতীকী রূপটি লেখ।

উত্তর: উদ্দীপকের দৃষ্টান্ত-১ এর যুক্তিবাক্যটি হচ্ছে প্রাকল্লিক যুক্তিবাক্য। যে যৌগিক যুক্তিবাক্য দুটি সরল বাক্যকে 'যদি... তবে' বা অনুরূপ কোনো শব্দ দ্বারা একটির সাথে অন্যটি শর্তায়িত করে প্রকাশ করা হয় তাকে প্রাকল্পিক যুক্তিবাক্য বলে। এ ধরনের বাক্যে যে অংশে শর্ত থাকে সে অংশকে পূর্বগ এবং যে অংশে বাক্যের মূল বক্তব্য থাকে তাকে অনুগ বলে। দৃষ্টান্ত-১ এর বাক্যটি হলো:যদি বাংলাদেশ জয়লাভ করে তাহলে আমরা গর্বিত হই। এর প্রতীকী রূপ হবে, [গণিত] এখানে যদি বাংলাদেশ জয়লাভ করে অংশটি পূর্বগ। পূর্বগ এর পরিবর্তে আমরা p ব্যবহার করলাম। এবং তাহলে আমরা গর্বিত হই অংশটি অনুগ যার পরিবর্তে আমরা ব্যবহার করেছি q। আবার "যদি... তাহলে" এর পরিবর্তে ' [গণিত] ' ধ্রুবক প্রতীক ব্যবহার করা হয়েছে। সুতরাং দৃষ্টান্ত-১ এর যুক্তিবাক্যটির প্রতীকী রূপ হবে [গণিত] ।

HSC Logic 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Logic 1st Paper · সৃজনশীল

দৃষ্টান্ত-১ এর যুক্তিবাক্যটির প্রতীকী রূপটি লেখ।

উদ্দীপক

দৃষ্টান্ত-১: যদি বাংলাদেশ জয়লাভ করে তাহলে আমরা গর্বিত হই।দৃষ্টান্ত-২: আজ রোদ হবে না হয় বৃষ্টি হবে। বৃষ্টি হয় নাই। \therefore রোদ হয়েছে। দৃষ্টান্ত-৩: pvq qp\begin{aligned} & \sim \mathrm{q} \\ & \therefore \mathrm{p}\end{aligned}

Barisal · 2019

উত্তর

কোনো কিছু নির্দেশ করার জন্য, সহজে বোঝার জন্য প্রকাশ বা জ্ঞাপন করার জন্য ইচ্ছাকৃতভাবে ব্যবহৃত সংকেতকে প্রতীক বলে।

উত্তর

সুশৃঙ্খল ও সহজ জীবন-যাপনের জন্য দৈনন্দিন জীবনে প্রতীক ব্যবহার খুবই প্রয়োজনীয়। প্রতীক চিন্তা প্রকাশে সহায়ক ভূমিকা পালন করে থাকে। প্রতীক ব্যবহারের ফলে ভাষার বিভ্রান্তিজনক কোনো সমস্যা সৃষ্টি হয়না। ভাষা সংক্ষিপ্তকরণের ক্ষেত্রে প্রতীক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সাধারণ ভাষার কিছু শব্দ আছে যেগুলোর অর্থ স্পষ্ট থাকেনা, প্রতীক সেসব শব্দের অর্থ স্পষ্ট করে। বক্তব্যের মধ্যকার অপ্রাসঙ্গিক বিষয় বর্জনের ক্ষেত্রে প্রতীকের ব্যবহার অপরিহার্য। জটিল যুক্তিকে সহজে অনুধাবনের জন্য প্রতীকের ব্যবহার যথেষ্ট উপযোগী। অর্থাৎ বিভিন্ন ক্ষেত্রে প্রতীক ব্যবহারের সুবিধা অনেক।

উত্তর

উদ্দীপকের দৃষ্টান্ত-১ এর যুক্তিবাক্যটি হচ্ছে প্রাকল্লিক যুক্তিবাক্য। যে যৌগিক যুক্তিবাক্য দুটি সরল বাক্যকে 'যদি... তবে' বা অনুরূপ কোনো শব্দ দ্বারা একটির সাথে অন্যটি শর্তায়িত করে প্রকাশ করা হয় তাকে প্রাকল্পিক যুক্তিবাক্য বলে। এ ধরনের বাক্যে যে অংশে শর্ত থাকে সে অংশকে পূর্বগ এবং যে অংশে বাক্যের মূল বক্তব্য থাকে তাকে অনুগ বলে। দৃষ্টান্ত-১ এর বাক্যটি হলো:যদি বাংলাদেশ জয়লাভ করে তাহলে আমরা গর্বিত হই। এর প্রতীকী রূপ হবে, pqp \supset q এখানে যদি বাংলাদেশ জয়লাভ করে অংশটি পূর্বগ। পূর্বগ এর পরিবর্তে আমরা p ব্যবহার করলাম। এবং তাহলে আমরা গর্বিত হই অংশটি অনুগ যার পরিবর্তে আমরা ব্যবহার করেছি q। আবার "যদি... তাহলে" এর পরিবর্তে '\supset' ধ্রুবক প্রতীক ব্যবহার করা হয়েছে। সুতরাং দৃষ্টান্ত-১ এর যুক্তিবাক্যটির প্রতীকী রূপ হবে pqp \supset q

উত্তর

উদ্দীপকের দৃষ্টান্ত-২ হচ্ছে যুক্তিবাক্যে প্রকাশিত অনুমান আর দৃষ্টান্ত-৩ হচ্ছে তার প্রতীকায়িত রূপ।আমাদের চিন্তা-ভাবনা, অনুভূতি অপরের কাছে প্রকাশ করার জন্যই আমরা ভাষা ব্যবহার করি। কিন্তু কথ্য ও লেখ্য ভাষার মধ্যে নানা অস্পষ্টতা ও জটিলতা রয়েছে। ফলে কখনো কখনো মনের ভাব যথাযথভাবে প্রকাশ করা সম্ভব হয় না। শুধু তাই নয়, ব্যাকরণসম্মত ভাষাও অনেক ক্ষেত্রে বিভ্রান্তি সৃষ্টি করে। যেমন- সরকার হয় রাষ্ট্রের পরিচালক, রফিক সাহেব হন সরকার। অতএব, রফিক সাহেব হন রাষ্ট্রের পরিচালক। এ যুক্তিটিতে 'সরকার' শব্দটির অর্থ নিয়ে বিভ্রান্তি সৃষ্টি হতে পারে। কেননা বাংলা ভাষায় 'সরকার' বলতে আমরা যেমন রাষ্ট্রের-পরিচালককে বুঝি, তেমনি 'সরকার' বলতে কোনো মানুষের বংশগত পদবিকেও বুঝি। এ সমস্যা সমাধানকল্পে যুক্তিবিদরা ভাব প্রকাশের বিকল্প ব্যবস্থা হিসেবে প্রতীকের প্রচলন করেন। প্রতীকের মাধ্যমে সময় ও মেধার অপচয় রোধ করে যেকোনো বিস্তারিত বিষয় সংক্ষেপে বোঝানো যায়। এর ব্যবহারের মাধ্যমে ভাষার অস্পষ্টতা, দুর্বোধ্যতা, দ্ব্যর্থবোধকতা জাতীয় নানা ত্রুটি দূর করা সম্ভব। এ ছাড়াও প্রতীকের মাধ্যমে আমরা যুক্তির অনাবশ্যক অংশটুকু বাদ দিয়ে সারকথার প্রতি মনোযোগ দিতে পারি এবং সহজে যুক্তির সিদ্ধান্ত নির্ণয় করতে পারি। পাশাপাশি দুটি বচন বা যুক্তির মধ্যে বিদ্যমান পার্থক্য নির্ণয় করতে পারি।উদ্দীপকে দৃষ্টান্ত-২-এ বলা হয়েছে আজ রোদ হবে না হয় বৃষ্টি হবে। বৃষ্টি হয় নাই। \therefore রোদ হয়েছে। এটি একটি অনুমান যাকে দৃষ্টান্ত-৩-এ প্রতীক ব্যবহার করে সহজভাবে উপস্থাপন করা হয়েছে। অর্থাৎ প্রতীক ব্যবহার করে সাধারণ বাক্যের জটিলতা, ভুল ভ্রান্তি দূর করা সম্ভব।পরিশেষে বলা যায়, সহজে কোনো কিছু প্রকাশ করার জন্য প্রতীকের ব্যবহার খুবই উপযোগী।
HSCLogic 1st Paper
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.প্রাকল্পিক যুক্তিবাক্যের প্রথম অংশকে কী বলে?

Dinajpur · 2017

  • প্রাকল্পিক যুক্তিবাক্যের প্রথম অংশকে কী বলে?
  • বাক্য
  • পূর্বগ
  • অনুগ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওহয় X প্রথম হবে না হয় Y প্রথম হবে। X প্রথম হয়েছে; সুতরাং Y প্রথম হয়নি।Q. উদ্দীপকের অনুমানটি কোন ধরণের?

Dinajpur · 2017

  • আবর্তন
  • দ্বিকল্প
  • প্রাকল্পিক নিরপেক্ষ সহানুমান
  • বৈকল্পিক নিরপেক্ষ সহানুমান

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.সহানুমানে পদের সংখ্যা কয়টি?

Dinajpur · 2017

  • দুইটি
  • তিনটি
  • চারটি
  • ছয়টি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.সব বাদাম হয় স্বাস্থ্যসম্মত, সব কাজু হয় বাদাম;সুতরাং সব কাজু হয় স্বাস্থ্যসম্মত।উদ্দীপকে উল্লিখিত যুক্তিটি কোন সংস্থানের?

Dinajpur · 2017

  • ১ম সংস্থান
  • ২য় সংস্থান
  • ৩য় সংস্থান
  • ৪র্থ সংস্থান

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওQ.উদ্দীপকে 'খ' ও 'গ' এর পার্থক্য হলো-

Dinajpur · 2017

  • বিভেদক লক্ষণের
  • অবান্তর লক্ষণের
  • উপলক্ষণের
  • বিচ্ছেদ্য অবান্তর লক্ষণের

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওQ. উদ্দীপক 'ক' এর সাথে খ ও গ এর সম্পর্ক কী?

Dinajpur · 2017

  • মধ্যবর্তী উপজাতি
  • আসন্নতম জাতি
  • ক্ষুদ্রতম উপজাতি
  • অবর জাতি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.অবরোহ অনুমান কয় প্রকার?

Dinajpur · 2017

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.উদ্দীপকটি ভালো করে লক্ষ কর এবং প্রশ্নের উত্তর দাও-ΟΥ = শিক্ষার্থীর সংখ্যা, OX = নম্বরের শতকরা হার উদ্দীপকে শিক্ষার্থীর সংখ্যা এবং নম্বরের শতকরা হারের যে সম্পর্ক দেখানো হয়েছে, তা হলো-
i. শিক্ষার্থীর সংখ্যা বাড়লে নম্বরের হার কমে
ii. শিক্ষার্থীর সংখ্যা কমলে নম্বরের হার বাড়ে
iii. শিক্ষার্থীর সংখ্যা বাড়লে নম্বরের হার বাড়েনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.'উত্তম' ও 'অধম' পদ দুটি কী ধরনের?

Dinajpur · 2017

  • সমজাতীয়
  • বিপরীত
  • বিরুদ্ধ
  • অসম

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.অন্য পদের সাহায্য ছাড়া বোঝা যায়, এমন পদ হচ্ছে-

Dinajpur · 2017

  • সাপেক্ষ পদ
  • বিরুদ্ধ পদ
  • নিরপেক্ষ পদ
  • ব্যহতার্থক পদ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওসৃজন একজন মিষ্টির দোকানদার। মিষ্টি আকর্ষণীয় করার জন্য সে মিষ্টিতে কৃত্রিম রং ব্যবহার করে। তার বন্ধু সবুজ বলল যে, জনস্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর এ ধরনের রং মেশানো যৌক্তিক নয়।Q.সৃজন ও সবুজের কর্মকাণ্ড তুলনা করে পাই-

Dinajpur · 2017

  • দর্শন ও যুক্তিবিদ্যার ধারণা
  • ধর্ম ও যুক্তিবিদ্যার ধারণা
  • ব্যবসা ও নীতিবিদ্যার ধারণা
  • ব্যবসায় নীতিবিদ্যা ও যুক্তিবিদ্যার ধারণা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওসৃজন একজন মিষ্টির দোকানদার। মিষ্টি আকর্ষণীয় করার জন্য সে মিষ্টিতে কৃত্রিম রং ব্যবহার করে। তার বন্ধু সবুজ বলল যে, জনস্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর এ ধরনের রং মেশানো যৌক্তিক নয়।Q. উদ্দীপকে সৃজনের কর্মকান্ডে কোন বিষয়ের প্রতিফলন ঘটেছে?

Dinajpur · 2017

  • যুক্তিবিদ্যা
  • দর্শন
  • ব্যবসায় নীতিবদ্যা
  • সমাজকল্যাণ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

প্রাকল্পিক যুক্তিবাক্যের প্রথম অংশকে কী বলে?নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওহয় X প্রথম হবে না হয় Y প্রথম হসহানুমানে পদের সংখ্যা কয়টি?সব বাদাম হয় স্বাস্থ্যসম্মত, সব কাজু হয় বাদাম;সুতরাং সব কাজু হয় স্বাস্থ্যসম্মত।উদনিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওQ.উদ্দীপকে 'খ' ও 'গ' এর পার্থকনিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওQ. উদ্দীপক 'ক' এর সাথে খ ও গ এঅবরোহ অনুমান কয় প্রকার?উদ্দীপকটি ভালো করে লক্ষ কর এবং প্রশ্নের উত্তর দাও-ΟΥ = শিক্ষার্থীর সংখ্যা, OX = 'উত্তম' ও 'অধম' পদ দুটি কী ধরনের?অন্য পদের সাহায্য ছাড়া বোঝা যায়, এমন পদ হচ্ছে-নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওসৃজন একজন মিষ্টির দোকানদার। মিনিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওসৃজন একজন মিষ্টির দোকানদার। মি

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।