দৃশ্যকল্প-১ দ্বারা কারণের কোন বিষয়কে নির্দেশ করছে? ব্যাখ্যা করো।
উত্তর: দৃশ্যকল্প-১ এর দ্বারা কারণের বহুকারণ সমন্বয়ের বিষয়টি নির্দেশিত হয়েছে। নিচে তা ব্যাখ্যা করা হলো- দৃশ্যকল্প-১ এর দ্বারা কারণের বহুকারণ সমন্বয়ের বিষয়টি নির্দেশিত হয়েছে। কারণ এখানে একাধিক কারণ মিলে একটি কার্যসম্পন্ন করেছে। কার্যকারণ নিয়ম অনুযায়ী কারণ ও কার্যের মধ্যে আবশ্যিক সম্পর্ক বিদ্যমান। আর প্রতিক্ষেত্রে একই কারণ একই কার্য উৎপন্ন করে । তাই প্রতিটি কার্যের কারণ নির্দিষ্ট। এই হিসাবে প্রতিটি কার্যের একটি মাত্র কারণ আছে। কিন্তু অনেক সময় দেখা যায় যে, কোনো জটিল কার্য সম্পাদনের জন্য একাধিক কারণের দরকার। এভাবে যখন বিভিন্ন কারণ একত্রে কাজ করার ফলে কোনো জটিল কার্য উৎপন্ন হয় তখন ঐ কারণগুলোকে একত্রে সমন্বয় বলে। অর্থাৎ, বহুকারণ সমন্বয় হলো কতকগুলো কারণের সমষ্টি যেগুলো একত্রে একটি কার্য সম্পাদন করে।তেমনি উদ্দীপকের দৃশ্যকলা-১ এ মৃত্যুর কারণ করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার ক্ষেত্রে অনেকগুলো কারণ একত্রে কাজ করে বলে দেখানো হয়েছে। এখানে—১. ডেলটা, অমিক্রন এর প্রাদুর্ভাব ২. অস্বাস্থ্যকর পরিবেশ ৩. স্বাস্থ্যবিধি না মানা এবং ৪. ভ্যাকসিন গ্রহণে অনীহা ইত্যাদি কারণ একত্রে কাজ করার ফলে করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার বিষয়টি দেখানো হয়েছে।তাই বলা যায় দৃশ্যকল্প-১ এর মাধ্যমে বহুকারণ সমন্বয় নির্দেশিত হয়েছে।
HSC Logic 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 1st Paper · সৃজনশীল
দৃশ্যকল্প-১ দ্বারা কারণের কোন বিষয়কে নির্দেশ করছে? ব্যাখ্যা করো।
Mymensingh · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর