উদ্দীপকের বিষয়টি কি সমর্থন কর? উত্তরের সপক্ষে যুক্তি প্রদর্শন করো।
উত্তর: উদ্দীপকে ইঙ্গিতকৃত বিষয়টি হলো বহুকারণবাদ। কিন্তু বিভিন্ন রকম ত্রুটি থাকার কারণে আমি এই মতবাদটিকে সমর্থন করি না।প্রথমত, কার্যকে বিশ্লেষণ করলে দেখা যায় যে, ভিন্ন ভিন্ন কারণ থেকে প্রাপ্ত কার্যের প্রকৃতিও ভিন্ন। মৃত্যুর বিভিন্ন দৃষ্টান্ত পরীক্ষা করলে দেখা যায় যে, বিভিন্ন কারণ থেকে সৃষ্ট মৃত্যু ভিন্ন প্রকৃতির। সর্প দংশনে মৃত্যু আর ম্যালেরিয়ায় মৃত্যু আসলে একরূপ নয়। তারা ভিন্ন প্রকৃতির। এভাবে কার্যের প্রকৃতি বিশ্লেষণ করলে বহুকারণবাদ মিথ্যা প্রতিপন্ন হয়। দ্বিতীয়ত, বহুকারণবাদ খণ্ডনের আর একটি উপায় হচ্ছে কারণের সার্বিকীকরণ করা। কারণকে সাধারণ অর্থে গ্রহণ করলে বহুকারণবাদ মিথ্যা প্রতিপন্ন হয়।বহুকারণবাদ মতবাদটি কারণের সংজ্ঞার সাথে বিরোধপূর্ণ। কারণের সংজ্ঞা অনুসারে কারণ হলো একটি অপরিবর্তনীয় পূর্ববর্তী ঘটনা। বহুকারণবাদ অনুসারে একই কার্য বিভিন্ন সময় বিভিন্ন পূর্ববর্তী ঘটনা দ্বারা উৎপন্ন হয়। এভাবে একই কার্য যদি ভিন্ন ভিন্ন কারণ দ্বারা উৎপন্ন হয়, তাহলে কারণকে আর অপরিবর্তনীয় ঘটনা বলা যায় না। 'মৃত্যু' যদি এক সময়, বিষপান, অন্য সময় দুর্ঘটনা দ্বারা উৎপন্ন হয়, তাহলে মৃত্যুর কারণ অপরিবর্তনীয় নয়। এটি একটি পরিবর্তনীয় ঘটনা।আলোচনা শেষে বলা যায়, বহুকারণবাদ একটি গ্রহণযোগ্য মতবাদ নয়। কেননা, একই কার্য ভিন্ন ভিন্ন কারণ থেকে আসতে পারে না। একটি কার্যের মাত্র একটিই কারণ থাকবে। তাই বহুকারণবাদ বিষয়টি আমি সমর্থন করি না।
HSC Logic 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 1st Paper · সৃজনশীল
উদ্দীপকের বিষয়টি কি সমর্থন কর? উত্তরের সপক্ষে যুক্তি প্রদর্শন করো।
Chittagong · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর