শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকটি পাঠ্যপুস্তকের কোন বিষয়কে নির্দেশ করছে? বিশ্লেষণ করো।

উত্তর: উদ্দীপকটি পাঠ্যপুস্তকের বহুকারণবাদ বিষয়টিকে নির্দেশ করছে। বহুকারণবাদ অনুসারে একই কার্য বিভিন্ন সময়ে বিভিন্ন কারণের দ্বারা সংঘটিত হতে পারে। একটি কার্যের যে সব সময় একই কারণ থাকবে এমন কোনো কথা নেই। বিভিন্ন কারণ একইরূপ কার্যকে উৎপন্ন করতে পারে। কার্যকারণ নিয়ম অনুযায়ী কারণ ও কার্যের মধ্যে আবশ্যিক সম্পর্ক বিদ্যমান। অর্থাৎ প্রতিক্ষেত্রে একই কারণ একই কার্য ঘটায়। তাই, কার্যকারণ নিয়ম অনুযায়ী প্রতিটি কার্যের একটি কারণ রয়েছে এবং প্রতিক্ষেত্রে একই কারণ অনুরূপ কার্য উৎপন্ন করে। কিন্তু অনেক সময় একটি কার্যের একাধিক কারণ থাকে তখন তাকে বহুকারণ বলা হয়। আর বহুকারণ সংক্রান্ত এ মতবাদটিকে বহুকারণবাদ বলে। উদ্দীপকের চিত্রটিতে পরিবেশ দূষণের বিভিন্ন কারণ দেখানো হয়েছে। চিত্রটিতে দেখানো হয়েছে যে, বৃক্ষ নিধন, অপরিকল্পিত নগরায়ন, অতিরিক্ত গাড়ি ব্যবহার, কারখানার বর্জ্যসহ বিভিন্ন কারণে শব্দ সৃষ্টি হতে পারে। অর্থাৎ পরিবেশ দূষণ নামক কার্যের কারণ বিভিন্ন। তাই বলা যায়, উদ্দীপকের চিত্রে পাঠ্যবইয়ের বহুকারণবাদ প্রকাশিত হয়েছে।

HSC Logic 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Logic 1st Paper · সৃজনশীল

উদ্দীপকটি পাঠ্যপুস্তকের কোন বিষয়কে নির্দেশ করছে? বিশ্লেষণ করো।

Chittagong · 2022

উত্তর

কোনো কার্যকে ঘটানোর জন্য যে সকল পূর্ববর্তী ঘটনার প্রয়োজন হয় তাদের সমষ্টিই হলো কারণ।

উত্তর

কার্যকারণ নীতি বলতে বোঝায় প্রত্যেকটি ঘটনার অবশ্যই কারণ থাকবে। কার্যকারণ নিয়ম অনুযায়ী কারণ ও কার্যের মধ্যে অপরিহার্য সম্পর্ক বিদ্যমান। আর কারণই কার্যকে সংঘটিত করে। এ জগতে বিনা কারণে কোনো কার্য ঘটে না এবং কোনো নির্দিষ্ট কারণ ভিন্ন ভিন্ন কার্য উৎপন্ন করে না। জগতের প্রতিটি ঘটনাই কার্যকারণ শৃঙ্খলে আবদ্ধ। অর্থাৎ কারণ ছাড়া কার্য ঘটে না। তাই বলা যায়, প্রতিটি ঘটনাই কার্যকারণ শৃঙ্খলে আবদ্ধ।

উত্তর

উদ্দীপকটি পাঠ্যপুস্তকের বহুকারণবাদ বিষয়টিকে নির্দেশ করছে। বহুকারণবাদ অনুসারে একই কার্য বিভিন্ন সময়ে বিভিন্ন কারণের দ্বারা সংঘটিত হতে পারে। একটি কার্যের যে সব সময় একই কারণ থাকবে এমন কোনো কথা নেই। বিভিন্ন কারণ একইরূপ কার্যকে উৎপন্ন করতে পারে। কার্যকারণ নিয়ম অনুযায়ী কারণ ও কার্যের মধ্যে আবশ্যিক সম্পর্ক বিদ্যমান। অর্থাৎ প্রতিক্ষেত্রে একই কারণ একই কার্য ঘটায়। তাই, কার্যকারণ নিয়ম অনুযায়ী প্রতিটি কার্যের একটি কারণ রয়েছে এবং প্রতিক্ষেত্রে একই কারণ অনুরূপ কার্য উৎপন্ন করে। কিন্তু অনেক সময় একটি কার্যের একাধিক কারণ থাকে তখন তাকে বহুকারণ বলা হয়। আর বহুকারণ সংক্রান্ত এ মতবাদটিকে বহুকারণবাদ বলে। উদ্দীপকের চিত্রটিতে পরিবেশ দূষণের বিভিন্ন কারণ দেখানো হয়েছে। চিত্রটিতে দেখানো হয়েছে যে, বৃক্ষ নিধন, অপরিকল্পিত নগরায়ন, অতিরিক্ত গাড়ি ব্যবহার, কারখানার বর্জ্যসহ বিভিন্ন কারণে শব্দ সৃষ্টি হতে পারে। অর্থাৎ পরিবেশ দূষণ নামক কার্যের কারণ বিভিন্ন। তাই বলা যায়, উদ্দীপকের চিত্রে পাঠ্যবইয়ের বহুকারণবাদ প্রকাশিত হয়েছে।

উত্তর

উদ্দীপকে ইঙ্গিতকৃত বিষয়টি হলো বহুকারণবাদ। কিন্তু বিভিন্ন রকম ত্রুটি থাকার কারণে আমি এই মতবাদটিকে সমর্থন করি না।প্রথমত, কার্যকে বিশ্লেষণ করলে দেখা যায় যে, ভিন্ন ভিন্ন কারণ থেকে প্রাপ্ত কার্যের প্রকৃতিও ভিন্ন। মৃত্যুর বিভিন্ন দৃষ্টান্ত পরীক্ষা করলে দেখা যায় যে, বিভিন্ন কারণ থেকে সৃষ্ট মৃত্যু ভিন্ন প্রকৃতির। সর্প দংশনে মৃত্যু আর ম্যালেরিয়ায় মৃত্যু আসলে একরূপ নয়। তারা ভিন্ন প্রকৃতির। এভাবে কার্যের প্রকৃতি বিশ্লেষণ করলে বহুকারণবাদ মিথ্যা প্রতিপন্ন হয়। দ্বিতীয়ত, বহুকারণবাদ খণ্ডনের আর একটি উপায় হচ্ছে কারণের সার্বিকীকরণ করা। কারণকে সাধারণ অর্থে গ্রহণ করলে বহুকারণবাদ মিথ্যা প্রতিপন্ন হয়।বহুকারণবাদ মতবাদটি কারণের সংজ্ঞার সাথে বিরোধপূর্ণ। কারণের সংজ্ঞা অনুসারে কারণ হলো একটি অপরিবর্তনীয় পূর্ববর্তী ঘটনা। বহুকারণবাদ অনুসারে একই কার্য বিভিন্ন সময় বিভিন্ন পূর্ববর্তী ঘটনা দ্বারা উৎপন্ন হয়। এভাবে একই কার্য যদি ভিন্ন ভিন্ন কারণ দ্বারা উৎপন্ন হয়, তাহলে কারণকে আর অপরিবর্তনীয় ঘটনা বলা যায় না। 'মৃত্যু' যদি এক সময়, বিষপান, অন্য সময় দুর্ঘটনা দ্বারা উৎপন্ন হয়, তাহলে মৃত্যুর কারণ অপরিবর্তনীয় নয়। এটি একটি পরিবর্তনীয় ঘটনা।আলোচনা শেষে বলা যায়, বহুকারণবাদ একটি গ্রহণযোগ্য মতবাদ নয়। কেননা, একই কার্য ভিন্ন ভিন্ন কারণ থেকে আসতে পারে না। একটি কার্যের মাত্র একটিই কারণ থাকবে। তাই বহুকারণবাদ বিষয়টি আমি সমর্থন করি না।
HSCLogic 1st Paper
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.প্রাকল্পিক যুক্তিবাক্যের প্রথম অংশকে কী বলে?

Dinajpur · 2017

  • প্রাকল্পিক যুক্তিবাক্যের প্রথম অংশকে কী বলে?
  • বাক্য
  • পূর্বগ
  • অনুগ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওহয় X প্রথম হবে না হয় Y প্রথম হবে। X প্রথম হয়েছে; সুতরাং Y প্রথম হয়নি।Q. উদ্দীপকের অনুমানটি কোন ধরণের?

Dinajpur · 2017

  • আবর্তন
  • দ্বিকল্প
  • প্রাকল্পিক নিরপেক্ষ সহানুমান
  • বৈকল্পিক নিরপেক্ষ সহানুমান

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.সহানুমানে পদের সংখ্যা কয়টি?

Dinajpur · 2017

  • দুইটি
  • তিনটি
  • চারটি
  • ছয়টি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.সব বাদাম হয় স্বাস্থ্যসম্মত, সব কাজু হয় বাদাম;সুতরাং সব কাজু হয় স্বাস্থ্যসম্মত।উদ্দীপকে উল্লিখিত যুক্তিটি কোন সংস্থানের?

Dinajpur · 2017

  • ১ম সংস্থান
  • ২য় সংস্থান
  • ৩য় সংস্থান
  • ৪র্থ সংস্থান

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওQ.উদ্দীপকে 'খ' ও 'গ' এর পার্থক্য হলো-

Dinajpur · 2017

  • বিভেদক লক্ষণের
  • অবান্তর লক্ষণের
  • উপলক্ষণের
  • বিচ্ছেদ্য অবান্তর লক্ষণের

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওQ. উদ্দীপক 'ক' এর সাথে খ ও গ এর সম্পর্ক কী?

Dinajpur · 2017

  • মধ্যবর্তী উপজাতি
  • আসন্নতম জাতি
  • ক্ষুদ্রতম উপজাতি
  • অবর জাতি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.অবরোহ অনুমান কয় প্রকার?

Dinajpur · 2017

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.উদ্দীপকটি ভালো করে লক্ষ কর এবং প্রশ্নের উত্তর দাও-ΟΥ = শিক্ষার্থীর সংখ্যা, OX = নম্বরের শতকরা হার উদ্দীপকে শিক্ষার্থীর সংখ্যা এবং নম্বরের শতকরা হারের যে সম্পর্ক দেখানো হয়েছে, তা হলো-
i. শিক্ষার্থীর সংখ্যা বাড়লে নম্বরের হার কমে
ii. শিক্ষার্থীর সংখ্যা কমলে নম্বরের হার বাড়ে
iii. শিক্ষার্থীর সংখ্যা বাড়লে নম্বরের হার বাড়েনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.'উত্তম' ও 'অধম' পদ দুটি কী ধরনের?

Dinajpur · 2017

  • সমজাতীয়
  • বিপরীত
  • বিরুদ্ধ
  • অসম

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.অন্য পদের সাহায্য ছাড়া বোঝা যায়, এমন পদ হচ্ছে-

Dinajpur · 2017

  • সাপেক্ষ পদ
  • বিরুদ্ধ পদ
  • নিরপেক্ষ পদ
  • ব্যহতার্থক পদ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওসৃজন একজন মিষ্টির দোকানদার। মিষ্টি আকর্ষণীয় করার জন্য সে মিষ্টিতে কৃত্রিম রং ব্যবহার করে। তার বন্ধু সবুজ বলল যে, জনস্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর এ ধরনের রং মেশানো যৌক্তিক নয়।Q.সৃজন ও সবুজের কর্মকাণ্ড তুলনা করে পাই-

Dinajpur · 2017

  • দর্শন ও যুক্তিবিদ্যার ধারণা
  • ধর্ম ও যুক্তিবিদ্যার ধারণা
  • ব্যবসা ও নীতিবিদ্যার ধারণা
  • ব্যবসায় নীতিবিদ্যা ও যুক্তিবিদ্যার ধারণা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওসৃজন একজন মিষ্টির দোকানদার। মিষ্টি আকর্ষণীয় করার জন্য সে মিষ্টিতে কৃত্রিম রং ব্যবহার করে। তার বন্ধু সবুজ বলল যে, জনস্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর এ ধরনের রং মেশানো যৌক্তিক নয়।Q. উদ্দীপকে সৃজনের কর্মকান্ডে কোন বিষয়ের প্রতিফলন ঘটেছে?

Dinajpur · 2017

  • যুক্তিবিদ্যা
  • দর্শন
  • ব্যবসায় নীতিবদ্যা
  • সমাজকল্যাণ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

প্রাকল্পিক যুক্তিবাক্যের প্রথম অংশকে কী বলে?নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওহয় X প্রথম হবে না হয় Y প্রথম হসহানুমানে পদের সংখ্যা কয়টি?সব বাদাম হয় স্বাস্থ্যসম্মত, সব কাজু হয় বাদাম;সুতরাং সব কাজু হয় স্বাস্থ্যসম্মত।উদনিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওQ.উদ্দীপকে 'খ' ও 'গ' এর পার্থকনিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওQ. উদ্দীপক 'ক' এর সাথে খ ও গ এঅবরোহ অনুমান কয় প্রকার?উদ্দীপকটি ভালো করে লক্ষ কর এবং প্রশ্নের উত্তর দাও-ΟΥ = শিক্ষার্থীর সংখ্যা, OX = 'উত্তম' ও 'অধম' পদ দুটি কী ধরনের?অন্য পদের সাহায্য ছাড়া বোঝা যায়, এমন পদ হচ্ছে-নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওসৃজন একজন মিষ্টির দোকানদার। মিনিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওসৃজন একজন মিষ্টির দোকানদার। মি

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।