উদ্দীপকে উল্লেখিত রফিক, সফিক এবং মি. জহির সাহেবের তুলনামূলক পদের আন্তঃসম্পর্ক পাঠ্যবইয়ের আলোকে বিশ্লেষণ করো
উত্তর: উদ্দীপকের রফিক, সফিক ও জহির সাহেবকে যথাক্রমে প্রধান, অপ্রধান এবং মধ্যপদ হিসেবে তুলনা করা যায়। নিচে এসব পদের আন্তঃসম্পর্ক বিশ্লেষণ করা হলো-একটি সহানুমানে তিনটি পদ থাকে। যথা— প্রধান, অপ্রধান এবং মধ্যপদ। নিরপেক্ষ সহানুমানের সিদ্ধান্তের বিধেয় হিসেবে ব্যবহৃত পদকে প্রধান পদ বলে। আবার সহানুমানের সিদ্ধান্তের উদ্দেশ্য হিসেবে ব্যবহৃত পদকে বলে অপ্রধান পদ। সহানুমানের যে পদ উভয় আশ্রয়বাক্যে সাধারণভাবে বর্তমান থাকে কিন্তু সিদ্ধান্তে থাকে না তাকে মধ্যপদ বলে। মধ্যপদ এর কাজ হলো মধ্যস্থতা করা। দুটি আশ্রয়বাক্যে প্রধান ও অপ্রধান পদের সাথে মিলিত হওয়ার ফলে সিদ্ধান্তে প্রধান ও অপ্রধান পদের মধ্যে একটি আবশ্যিক সম্পর্ক প্রতিষ্ঠিত হয়। এভাবেই সহানুমানে দুটি আশ্রয়বাক্য থেকে অনিবার্যভাবে একটি সিদ্ধান্ত অনুমিত হয়।যুক্তিবিদ্যায় ব্যবহৃত পদসমূহ উল্লিখিত আলোচনায় উদ্দীপকের রফিক, সফিক ও জহির সাহেবের সাথে তুলনা করা যায়। সে হিসেবে রফিক ও সফিককে যথাক্রমে প্রধান পদ ও অপ্রধান পদের সাথে তুলনা করা যায়। পাশাপাশি গ্রামের বিশিষ্ট ব্যক্তি মি.জহির সাহেব দুই ভাইয়ের মধ্যে বিদ্যমান দ্বন্দ্বের অবসানের ক্ষেত্রে মধ্যস্থতা করেন। তাই তাকে মধ্যপদের সাথে তুলনা করা যায়।পরিশেষে বলা যায়, রফিক, সফিক ও জহির সাহেবকে যথাক্রমে সহানুমানের প্রধান, অপ্রধান এবং মধ্যপদের সাথে তুলনা করা যায়।
HSC Logic 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে উল্লেখিত রফিক, সফিক এবং মি. জহির সাহেবের তুলনামূলক পদের আন…
উদ্দীপক
Jessore · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর