দৃশ্যকল্প-১ এ বাবার বক্তব্যে কারণের কোন বিষয়টি নির্দেশিত হয়েছে তা ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকের দৃশ্যকল্প-১ এ বাবার বক্তব্যে বহুকারণবাদের বিষয়টি নির্দেশিত হয়েছে।নিচে তা ব্যাখ্যা করা হলো-কার্যকারণ নিয়ম অনুযায়ী কারণ ও কার্যের মধ্যে অপরিহার্য সম্পর্ক বিদ্যমান। এই নিয়ম অনুযায়ী প্রতিটি কার্যের একটি করে কারণ আছে এবং প্রতিক্ষেত্রে একই কারণ একই কার্য ঘটায়। কিন্তু অনেক সময় মনে করা হয় যে, একটি ঘটনা বিভিন্ন কারণে ঘটে থাকে। যখন কোনো একটি কার্যের অনেকগুলো কারণ আছে বলে মনে করা হয় তখন তাকে বহুকারণ বলে। আর এই সংক্রান্ত মতবাদটিকে বলা হয় বহুকারণবাদ। এই মতবাদ অনুযায়ী কোনো কার্যের কারণ একটি নয়, বিভিন্ন কারণে একটি কার্য ঘটতে পারে। যেমন—-উদ্দীপকের দৃশ্যকল্প-১ এ মানুষের মৃত্যুর কারণ হিসেবে সিয়ামের বাবা বলেন, যার যখন সময় আসবে সে তখন মৃত্যুবরণ করবে, সেটা হৃদরোগে আক্রান্ত হয়ে, পানিতে ডুবে, সড়ক দুর্ঘটনায় অনাহারে কিংবা দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়ে হতে পারে। এখানে কার্য মৃত্যু এর কারন একটি নয় বরং একাধিক। তাই এটি বহুকারণবাদকে প্রতিফলিত করেছে। তাই এটি বহুকারণবাদকে প্রতিফলিত করেছে। যুক্তিবিদ জন স্টায়ার্ট মিল বহুকারণবাদ প্রবর্তন করেন এবং যুক্তিবিদ আলেকজান্ডার বেইনও বহুকারণবাদ সমর্থন করেন।
HSC Logic 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 1st Paper · সৃজনশীল
দৃশ্যকল্প-১ এ বাবার বক্তব্যে কারণের কোন বিষয়টি নির্দেশিত হয়েছে তা…
উদ্দীপক
Sylhet · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর