দৃশ্যকল্প-১ এ কার্যকারণ সম্পর্কিত যে বিষয়টিকে নির্দেশ করছে তা কি যুক্তিযুক্ত? বিশ্লেষণ করো।
উত্তর: দৃশকলা-১-এ কার্যকারণ সম্পর্কিত কাকতালীয় অনুপপত্তি ঘটেছে যা যুক্তিযুক্ত।নিচে বিশ্লেষণ করা হলো -কার্যকারণ নিয়ম অনুযায়ী প্রতিটি ঘটনারই কারণ আছে। আর প্রতিক্ষেত্রে একই কারণ একই কার্য উৎপন্ন করে। অর্থাৎ, প্রতিটি ঘটনার কারণ নির্দিষ্ট। এই হিসাবে প্রতিটি ঘটনারই একটি কারণ আছে এবং কারণ ও কার্যের মধ্যে আবশ্যিক সম্পর্ক বিদ্যমান। কার্যকারণ নিয়মের এটি একটি আবশ্যিক বৈশিষ্ট্য। কিন্তু অনেক সময় কার্যকারণ নিয়মের ভুল প্রয়োগ করে সিদ্ধান্ত গ্রহণ করা হয়। কেননা কার্যকারণ সম্পর্কবিহীন ঘটনাকে কারণ হিসেবে অভিহিত করা হয়। যখন কার্যকারণ সম্পর্কবিহীন দুটি ঘটনার একটিকে অন্যটির কারণ মনে করা হয় তখন সিদ্ধান্ত ত্রুটিপূর্ণ হয়। কার্যকারণ নিয়ম সম্পর্কিত সিদ্ধান্তের এই ত্রুটিকে কাকতালীয় অনুপপত্তি বলে।উদ্দীপকের দৃষ্টান্ত-১- বলা হয়েছে জাকির সাহেব তার ব্যবসায় উন্নতির জন্য কন্যা সন্তানের জন্ম গ্রহণকে কারণ হিসেবে অভিহিত করেছে। কিন্তু জাকির সাহেবের ব্যবসায় উন্নতি ও কন্যা সন্তান জন্মগ্রহণের মধ্যে কোনো কার্যকারণ সম্পর্ক নেই। তাই এখানে কার্যকারণ সম্পর্কের ভুল প্রয়োগ ঘটে। অর্থাৎ এখানে কার্যকারণ সম্পর্কবিহীন দুটি ঘটনার একটিকে অন্যটির কারণ হিসেবে অভিহিত করা হয়েছে। যেহেতু 'দৃশ্যকল্প-১'-এ কার্যকারণ সম্পর্কবিহীন দুটি ঘটনার একটিকে অন্যটির কারণ হিসেবে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে, তাই এখানে কাকতালীয় অনুপপত্তি ঘটেছে।
HSC Logic 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 1st Paper · সৃজনশীল
দৃশ্যকল্প-১ এ কার্যকারণ সম্পর্কিত যে বিষয়টিকে নির্দেশ করছে তা কি য…
উদ্দীপক
Jessore · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর