শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকে উল্লেখিত মি. জহির সাহেবের ভূমিকা তোমার পাঠ্যবইয়ের আলোকে ব্যাখ্যা করো।

উত্তর: আলোচ্য উদ্দীপকে জহির সাহেবের ভূমিকা সহানুমানের মধ্যপদের সাথে সাদৃশ্যপূর্ণ ।সহানুমানের তিনটি পদের একটি হলো মধ্যপদ। সহানুমানের এ পদটি উভয় আশ্রয়বাক্যে থাকে কিন্তু সিদ্ধান্তে থাকে না। মধ্যপদ প্রধান ও অপ্রধান আশ্রয়বাক্যে ব্যবহৃত হয়ে উভয় আশ্রয়বাক্যের মধ্যে একটি অনিবার্য সম্পর্ক তৈরি করে। আর ঐ অনিবার্য সম্পর্কের ভিত্তিতে সহানুমানে সিদ্ধান্ত প্রতিষ্ঠিত হয়।উদ্দীপকে বর্ণিত ঘটনায়, রফিক ও সফিক দুই সহোদর তাদের বাবার মৃত্যুর পর পারিবারিক কারণে আলাদা হয়ে যায় । তখন গ্রামের বিশিষ্ট ব্যক্তি মি.জহির সাহেব দুই ভাইয়ের সাথে পর্যায়ক্রমে আলোচনার মাধ্যমে দ্বন্দ্বের অবসান ঘটান। এভাবে তিনি মধ্যস্থতার ভূমিকা পালন করেন। তার এ দিকটি সহানুমানের বিষয় থেকে বিচার করলে মধ্যপদের সাথে তুলনীয়। তাই বলা যায়, উদ্দীপকে জহির সাহেবের ভূমিকা সহানুমানের মধ্যপদকে নির্দেশ করে।

HSC Logic 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Logic 1st Paper · সৃজনশীল

উদ্দীপকে উল্লেখিত মি. জহির সাহেবের ভূমিকা তোমার পাঠ্যবইয়ের আলোকে ব…

উদ্দীপক

রফিক আর সফিক দুই ভাই। বাবার মৃত্যুর পর পারিবারিক কারণে তারা আলাদা হয়ে যান। গ্রামের বিশিষ্ট ব্যক্তি মি. জহির সাহেব রফিক ও সফিকের সাথে আলাদা আলাদাভাবে কথা বলেন । আবার তারা একত্রে বসবাস করতে থাকেন।

Jessore · 2022

উত্তর

যে পদ অন্য কোনো পদের সাহায্য ছাড়াই স্বাধীনভাবে অর্থপূর্ণ হতে পারে তাকে নিরপেক্ষ পদ বলে।

উত্তর

যুক্তিবাক্যে সংযোজকের ভূমিকা অনস্বীকার্য। একটি যুক্তিবাক্য তিনটি অংশ থাকে যার মধ্যে দুটি পদ এবং একটি সংযোজক । যুক্তিবাক্য হলো দুটি পদের মধ্যকার স্বীকৃতি বা অস্বীকৃতিজ্ঞাপক সম্পর্কে লিখিত বা মৌখিক বিবৃতি। যে শব্দের মাধ্যমে দুটি পদের মধ্যে সম্পর্ক তৈরি হয় তাকে বলে সংযোজক। সংযোজক যুক্তিবাক্যের জন্য অপরিহার্য। যুক্তিবাক্যের যথার্থ আকার বজায় রাখার জন্য সংযোজক প্রয়োজন। একটি যুক্তিবাক্যের ধরণ সদর্থক বা নঞর্থক সংযোজকের মাধ্যমে বোঝা যায়। সংযোজক দ্বারা উদ্দেশ্য ও বিধেয় পদের সীমা নির্ধারিত হয়। তাই সংযোজক খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়।

উত্তর

আলোচ্য উদ্দীপকে জহির সাহেবের ভূমিকা সহানুমানের মধ্যপদের সাথে সাদৃশ্যপূর্ণ ।সহানুমানের তিনটি পদের একটি হলো মধ্যপদ। সহানুমানের এ পদটি উভয় আশ্রয়বাক্যে থাকে কিন্তু সিদ্ধান্তে থাকে না। মধ্যপদ প্রধান ও অপ্রধান আশ্রয়বাক্যে ব্যবহৃত হয়ে উভয় আশ্রয়বাক্যের মধ্যে একটি অনিবার্য সম্পর্ক তৈরি করে। আর ঐ অনিবার্য সম্পর্কের ভিত্তিতে সহানুমানে সিদ্ধান্ত প্রতিষ্ঠিত হয়।উদ্দীপকে বর্ণিত ঘটনায়, রফিক ও সফিক দুই সহোদর তাদের বাবার মৃত্যুর পর পারিবারিক কারণে আলাদা হয়ে যায় । তখন গ্রামের বিশিষ্ট ব্যক্তি মি.জহির সাহেব দুই ভাইয়ের সাথে পর্যায়ক্রমে আলোচনার মাধ্যমে দ্বন্দ্বের অবসান ঘটান। এভাবে তিনি মধ্যস্থতার ভূমিকা পালন করেন। তার এ দিকটি সহানুমানের বিষয় থেকে বিচার করলে মধ্যপদের সাথে তুলনীয়। তাই বলা যায়, উদ্দীপকে জহির সাহেবের ভূমিকা সহানুমানের মধ্যপদকে নির্দেশ করে।

উত্তর

উদ্দীপকের রফিক, সফিক ও জহির সাহেবকে যথাক্রমে প্রধান, অপ্রধান এবং মধ্যপদ হিসেবে তুলনা করা যায়। নিচে এসব পদের আন্তঃসম্পর্ক বিশ্লেষণ করা হলো-একটি সহানুমানে তিনটি পদ থাকে। যথা— প্রধান, অপ্রধান এবং মধ্যপদ। নিরপেক্ষ সহানুমানের সিদ্ধান্তের বিধেয় হিসেবে ব্যবহৃত পদকে প্রধান পদ বলে। আবার সহানুমানের সিদ্ধান্তের উদ্দেশ্য হিসেবে ব্যবহৃত পদকে বলে অপ্রধান পদ। সহানুমানের যে পদ উভয় আশ্রয়বাক্যে সাধারণভাবে বর্তমান থাকে কিন্তু সিদ্ধান্তে থাকে না তাকে মধ্যপদ বলে। মধ্যপদ এর কাজ হলো মধ্যস্থতা করা। দুটি আশ্রয়বাক্যে প্রধান ও অপ্রধান পদের সাথে মিলিত হওয়ার ফলে সিদ্ধান্তে প্রধান ও অপ্রধান পদের মধ্যে একটি আবশ্যিক সম্পর্ক প্রতিষ্ঠিত হয়। এভাবেই সহানুমানে দুটি আশ্রয়বাক্য থেকে অনিবার্যভাবে একটি সিদ্ধান্ত অনুমিত হয়।যুক্তিবিদ্যায় ব্যবহৃত পদসমূহ উল্লিখিত আলোচনায় উদ্দীপকের রফিক, সফিক ও জহির সাহেবের সাথে তুলনা করা যায়। সে হিসেবে রফিক ও সফিককে যথাক্রমে প্রধান পদ ও অপ্রধান পদের সাথে তুলনা করা যায়। পাশাপাশি গ্রামের বিশিষ্ট ব্যক্তি মি.জহির সাহেব দুই ভাইয়ের মধ্যে বিদ্যমান দ্বন্দ্বের অবসানের ক্ষেত্রে মধ্যস্থতা করেন। তাই তাকে মধ্যপদের সাথে তুলনা করা যায়।পরিশেষে বলা যায়, রফিক, সফিক ও জহির সাহেবকে যথাক্রমে সহানুমানের প্রধান, অপ্রধান এবং মধ্যপদের সাথে তুলনা করা যায়।
HSCLogic 1st Paper
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.প্রাকল্পিক যুক্তিবাক্যের প্রথম অংশকে কী বলে?

Dinajpur · 2017

  • প্রাকল্পিক যুক্তিবাক্যের প্রথম অংশকে কী বলে?
  • বাক্য
  • পূর্বগ
  • অনুগ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওহয় X প্রথম হবে না হয় Y প্রথম হবে। X প্রথম হয়েছে; সুতরাং Y প্রথম হয়নি।Q. উদ্দীপকের অনুমানটি কোন ধরণের?

Dinajpur · 2017

  • আবর্তন
  • দ্বিকল্প
  • প্রাকল্পিক নিরপেক্ষ সহানুমান
  • বৈকল্পিক নিরপেক্ষ সহানুমান

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.সহানুমানে পদের সংখ্যা কয়টি?

Dinajpur · 2017

  • দুইটি
  • তিনটি
  • চারটি
  • ছয়টি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.সব বাদাম হয় স্বাস্থ্যসম্মত, সব কাজু হয় বাদাম;সুতরাং সব কাজু হয় স্বাস্থ্যসম্মত।উদ্দীপকে উল্লিখিত যুক্তিটি কোন সংস্থানের?

Dinajpur · 2017

  • ১ম সংস্থান
  • ২য় সংস্থান
  • ৩য় সংস্থান
  • ৪র্থ সংস্থান

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওQ.উদ্দীপকে 'খ' ও 'গ' এর পার্থক্য হলো-

Dinajpur · 2017

  • বিভেদক লক্ষণের
  • অবান্তর লক্ষণের
  • উপলক্ষণের
  • বিচ্ছেদ্য অবান্তর লক্ষণের

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওQ. উদ্দীপক 'ক' এর সাথে খ ও গ এর সম্পর্ক কী?

Dinajpur · 2017

  • মধ্যবর্তী উপজাতি
  • আসন্নতম জাতি
  • ক্ষুদ্রতম উপজাতি
  • অবর জাতি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.অবরোহ অনুমান কয় প্রকার?

Dinajpur · 2017

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.উদ্দীপকটি ভালো করে লক্ষ কর এবং প্রশ্নের উত্তর দাও-ΟΥ = শিক্ষার্থীর সংখ্যা, OX = নম্বরের শতকরা হার উদ্দীপকে শিক্ষার্থীর সংখ্যা এবং নম্বরের শতকরা হারের যে সম্পর্ক দেখানো হয়েছে, তা হলো-
i. শিক্ষার্থীর সংখ্যা বাড়লে নম্বরের হার কমে
ii. শিক্ষার্থীর সংখ্যা কমলে নম্বরের হার বাড়ে
iii. শিক্ষার্থীর সংখ্যা বাড়লে নম্বরের হার বাড়েনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.'উত্তম' ও 'অধম' পদ দুটি কী ধরনের?

Dinajpur · 2017

  • সমজাতীয়
  • বিপরীত
  • বিরুদ্ধ
  • অসম

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.অন্য পদের সাহায্য ছাড়া বোঝা যায়, এমন পদ হচ্ছে-

Dinajpur · 2017

  • সাপেক্ষ পদ
  • বিরুদ্ধ পদ
  • নিরপেক্ষ পদ
  • ব্যহতার্থক পদ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওসৃজন একজন মিষ্টির দোকানদার। মিষ্টি আকর্ষণীয় করার জন্য সে মিষ্টিতে কৃত্রিম রং ব্যবহার করে। তার বন্ধু সবুজ বলল যে, জনস্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর এ ধরনের রং মেশানো যৌক্তিক নয়।Q.সৃজন ও সবুজের কর্মকাণ্ড তুলনা করে পাই-

Dinajpur · 2017

  • দর্শন ও যুক্তিবিদ্যার ধারণা
  • ধর্ম ও যুক্তিবিদ্যার ধারণা
  • ব্যবসা ও নীতিবিদ্যার ধারণা
  • ব্যবসায় নীতিবিদ্যা ও যুক্তিবিদ্যার ধারণা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওসৃজন একজন মিষ্টির দোকানদার। মিষ্টি আকর্ষণীয় করার জন্য সে মিষ্টিতে কৃত্রিম রং ব্যবহার করে। তার বন্ধু সবুজ বলল যে, জনস্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর এ ধরনের রং মেশানো যৌক্তিক নয়।Q. উদ্দীপকে সৃজনের কর্মকান্ডে কোন বিষয়ের প্রতিফলন ঘটেছে?

Dinajpur · 2017

  • যুক্তিবিদ্যা
  • দর্শন
  • ব্যবসায় নীতিবদ্যা
  • সমাজকল্যাণ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

প্রাকল্পিক যুক্তিবাক্যের প্রথম অংশকে কী বলে?নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওহয় X প্রথম হবে না হয় Y প্রথম হসহানুমানে পদের সংখ্যা কয়টি?সব বাদাম হয় স্বাস্থ্যসম্মত, সব কাজু হয় বাদাম;সুতরাং সব কাজু হয় স্বাস্থ্যসম্মত।উদনিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওQ.উদ্দীপকে 'খ' ও 'গ' এর পার্থকনিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওQ. উদ্দীপক 'ক' এর সাথে খ ও গ এঅবরোহ অনুমান কয় প্রকার?উদ্দীপকটি ভালো করে লক্ষ কর এবং প্রশ্নের উত্তর দাও-ΟΥ = শিক্ষার্থীর সংখ্যা, OX = 'উত্তম' ও 'অধম' পদ দুটি কী ধরনের?অন্য পদের সাহায্য ছাড়া বোঝা যায়, এমন পদ হচ্ছে-নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওসৃজন একজন মিষ্টির দোকানদার। মিনিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওসৃজন একজন মিষ্টির দোকানদার। মি

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।