দৃশ্যকল্প-২ এ কার্যকারণের কোন ধরনের অনুপপত্তি ব্যাখ্যা করো।
উত্তর: দৃশ্যকল্প-২ এ কার্যকারণ সংক্রান্ত কাকতালীয় অনুপপত্তি ঘটেছে।নিচে তা ব্যাখ্যা করা হলো-কার্যকারণ সম্পর্কবিহীন কোনো পূর্ববর্তী ঘটনাকে কোনো পরবর্তী ঘটনার কারণ মনে করাকে কাকতালীয় অনুপপত্তি বলে। যেমন— কাক ডাকাই রহিমের মৃত্যুর কারণ। যুক্তিটি অবৈধ। কেননা এতে কার্যকারণ সম্পর্কবিহীন পূর্ববর্তী ঘটনা কাক ডাকা পরবর্তী ঘটনা রহিমের মৃত্যুর কারণ বলে মনে করা হয়েছে। ফলে যুক্তিটিতে কাকতালীয় অনুপপত্তি ঘটেছে।তেমনি দৃশ্যকল্প-২ এ দুর্ঘটনার কারণ হিসেবে হানিফ সাহেবের বিড়ালের ডাক শুনে বাইরে বের হওয়াকে দায়ী করা হয়েছে যা একটি অযৌক্তিক কারণ। হানিফ সাহেবের বিড়ালের ডাক শুনে বাইরে বের হওয়াকে কারণ হিসেবে গ্রহণ করলে তা হবে কাল্পনিক ও অযৌক্তিক।তাই বলা যায় উদ্দীপকের দৃশ্যকল্প-২ এ কার্যকরনের কাকতালীয় অনুপত্তি ঘটেছে।
HSC Logic 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 1st Paper · সৃজনশীল
দৃশ্যকল্প-২ এ কার্যকারণের কোন ধরনের অনুপপত্তি ব্যাখ্যা করো।
উদ্দীপক
Barisal · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর