শেয়ারFacebookWhatsApp

দৃশ্যকল্প-২ এ ফারুক ও মনিকার বক্তব্যে যৌথভাবে কারণের যে বিষয়টি ফুটে উঠেছে তা তোমার পাঠ্যবইয়ের আলোকে আলোচনা করো ।

উত্তর: দৃশ্যকল্প-২ এ ফারুক ও মনিকার বক্তব্যে যৌথভাবে কারণের শর্ত সমূহের বিষয়টি ফুটে উঠেছে। ফারুক সদর্থক শর্ত এবং মনিকা নঞর্থক শর্ত তুলে ধরেছে।পাঠ্যবইয়ের আলোকে বিশ্লেষণ করা হলো-কোনো কার্য ঘটানোর জন্যে যে সব পূর্ববর্তী ঘটনার প্রয়োজন তাদের সমষ্টিকে কারণ বলে। এই কারণ কতকগুলো শর্তের সমষ্টি এবং শর্ত হলো কারণের অপরিহার্য অংশ। এটি দুই প্রকার যথা- ১. সদর্থক শর্ত, ২. নঞর্থক শর্ত। যে শর্তের উপস্থিতি কার্য উৎপাদনের পক্ষে প্রয়োজনীয় তাকে সদর্থক শর্ত বলে আর যে শর্তের অনুপস্থিতি কার্য উৎপাদন পক্ষে প্রয়োজনীয় তাকে নঞর্থক শর্ত বলে। সুতরাং দেখা যাচ্ছে যে, কোন কার্যকে উৎপাদন করতে হলে সদর্থক শর্তাবলীর উপস্থিতি এবং নঞর্থক শর্তাবলীর অনুপস্থিতি একান্ত প্রয়োজন ।উদ্দীপকের দৃশ্যকল্প-২ এ ফারুকের বক্তব্য ছিল ঝড়ো বাতাস, তীব্র পানির স্রোত ও নদীতে জোয়ার থাকায় নৌকা ডুবে লোকটির মৃত্যু ঘটেছে। যা উপস্থিত এবং প্রত্যক্ষগত। তাই এটি সদর্থক শর্ত। অপরপক্ষে মনিকার বক্তব্য ছিল ছোট নৌকায় বেশি যাত্রী বহন, মৃত ব্যক্তির সাঁতার না জানা, মাঝির অপারদর্শিতা ইত্যাদি বিষয় লোকটির মৃত্যুর কারণ যা অনুপস্থিত এবং পরোক্ষগত। তাই এটি নঞর্থক শর্ত।তাই বলা যায়, উদ্দীপকের দৃশ্যকল্প-২ এ ফারুক ও মনিকার বক্তব্যে যৌথভাবে কারণের সদর্থক শর্ত ও নঞর্থক শর্তের বিষয়টি ফুটে উঠেছে।

HSC Logic 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Logic 1st Paper · সৃজনশীল

দৃশ্যকল্প-২ এ ফারুক ও মনিকার বক্তব্যে যৌথভাবে কারণের যে বিষয়টি ফুট…

উদ্দীপক

দৃশ্যকল্প-১: সিয়াম তার বাবাকে বললো, তাদের পাড়ায় একজন মানুষ মৃত্যুবরণ করেছে। সিয়ামের কথা শুনে তার বাবা বললেন, যার যখন সময় আসবে সে তখন মৃত্যুবরণ করবে, সেটা হৃদরোগে আক্রান্ত হয়ে, পানিতে ডুবে, সড়ক দুর্ঘটনায়, অনাহারে, কিংবা দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়ে হতে পারে।দৃশ্যকল্প-২: মেঘনা নদীতে নৌকা ডুবে একজন মানুষের মৃত্যু ঘটার কারণ হিসেবে ফারুক বললো, ঝড়ো বাতাস, তীব্র পানির স্রোত ও নদীতে জোয়ার থাকায় নৌকাটি ডুবে লোকটির মৃত্যু ঘটেছে। ফারুকের কথা শুনে মনিকা বললো, কেবলমাত্র তা নয়, ছোট নৌকায় বেশি যাত্রী বহন, মৃত ব্যক্তির সাঁতার না জানা, মাঝির অপারদর্শিতা ইত্যাদি বিষয়গুলো লোকটির মৃত্যুর সাথে সম্পৃক্ত।

Sylhet · 2022

উত্তর

কারণ হলো কোনো ঘটনার পূর্ববর্তী ঘটনা বা ঘটনাসমূহের সমষ্টি যাকে ঐ ঘটনাটি অপরিবর্তনীয় ও শর্তনিরপেক্ষভাবে অনুসরণ করে

উত্তর

প্রকৃতির ঐকা বা প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতি বলতে একই অবস্থার প্রকৃতি একই আচরণ করবে এটাকে বোঝায়। প্রকৃতিতে বিভিন্ন বিভাগ আছে। এই ভিন্ন ভিন্ন বিভাগ ব্যাখ্যার জন্য ভিন্ন ভিন্না নিয়ম থাকলেও সেগুলো একে অপরের থেকে একেবারে বিচ্ছিন্ন নয়। প্রকৃতি হলো পরস্পর সংযুক্ত অংশসমূহের একটি সমষ্টি। এখানে অংশ সমগ্র দ্বারা পরিচালিত। বিভিন্ন বিভাগের জন্য বিভিন্ন নিয়ম থাকলেও তাদের মধ্যে কোনো দ্বন্দ্ব নেই। অর্থাৎ একই অখন্ড নিয়মের অন্তর্ভুক্ত এবং একটি মাত্র সার্বিক নিয়মের মাধ্যমে পরিচালিত। সুতরাং প্রকৃতির ঐক্য হচ্ছে বৈচিত্রের মধ্যে একানুরূপ বিভেদের ঐক্য ।

উত্তর

উদ্দীপকের দৃশ্যকল্প-১ এ বাবার বক্তব্যে বহুকারণবাদের বিষয়টি নির্দেশিত হয়েছে।নিচে তা ব্যাখ্যা করা হলো-কার্যকারণ নিয়ম অনুযায়ী কারণ ও কার্যের মধ্যে অপরিহার্য সম্পর্ক বিদ্যমান। এই নিয়ম অনুযায়ী প্রতিটি কার্যের একটি করে কারণ আছে এবং প্রতিক্ষেত্রে একই কারণ একই কার্য ঘটায়। কিন্তু অনেক সময় মনে করা হয় যে, একটি ঘটনা বিভিন্ন কারণে ঘটে থাকে। যখন কোনো একটি কার্যের অনেকগুলো কারণ আছে বলে মনে করা হয় তখন তাকে বহুকারণ বলে। আর এই সংক্রান্ত মতবাদটিকে বলা হয় বহুকারণবাদ। এই মতবাদ অনুযায়ী কোনো কার্যের কারণ একটি নয়, বিভিন্ন কারণে একটি কার্য ঘটতে পারে। যেমন—-উদ্দীপকের দৃশ্যকল্প-১ এ মানুষের মৃত্যুর কারণ হিসেবে সিয়ামের বাবা বলেন, যার যখন সময় আসবে সে তখন মৃত্যুবরণ করবে, সেটা হৃদরোগে আক্রান্ত হয়ে, পানিতে ডুবে, সড়ক দুর্ঘটনায় অনাহারে কিংবা দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়ে হতে পারে। এখানে কার্য মৃত্যু এর কারন একটি নয় বরং একাধিক। তাই এটি বহুকারণবাদকে প্রতিফলিত করেছে। তাই এটি বহুকারণবাদকে প্রতিফলিত করেছে। যুক্তিবিদ জন স্টায়ার্ট মিল বহুকারণবাদ প্রবর্তন করেন এবং যুক্তিবিদ আলেকজান্ডার বেইনও বহুকারণবাদ সমর্থন করেন।

উত্তর

দৃশ্যকল্প-২ এ ফারুক ও মনিকার বক্তব্যে যৌথভাবে কারণের শর্ত সমূহের বিষয়টি ফুটে উঠেছে। ফারুক সদর্থক শর্ত এবং মনিকা নঞর্থক শর্ত তুলে ধরেছে।পাঠ্যবইয়ের আলোকে বিশ্লেষণ করা হলো-কোনো কার্য ঘটানোর জন্যে যে সব পূর্ববর্তী ঘটনার প্রয়োজন তাদের সমষ্টিকে কারণ বলে। এই কারণ কতকগুলো শর্তের সমষ্টি এবং শর্ত হলো কারণের অপরিহার্য অংশ। এটি দুই প্রকার যথা- ১. সদর্থক শর্ত, ২. নঞর্থক শর্ত। যে শর্তের উপস্থিতি কার্য উৎপাদনের পক্ষে প্রয়োজনীয় তাকে সদর্থক শর্ত বলে আর যে শর্তের অনুপস্থিতি কার্য উৎপাদন পক্ষে প্রয়োজনীয় তাকে নঞর্থক শর্ত বলে। সুতরাং দেখা যাচ্ছে যে, কোন কার্যকে উৎপাদন করতে হলে সদর্থক শর্তাবলীর উপস্থিতি এবং নঞর্থক শর্তাবলীর অনুপস্থিতি একান্ত প্রয়োজন ।উদ্দীপকের দৃশ্যকল্প-২ এ ফারুকের বক্তব্য ছিল ঝড়ো বাতাস, তীব্র পানির স্রোত ও নদীতে জোয়ার থাকায় নৌকা ডুবে লোকটির মৃত্যু ঘটেছে। যা উপস্থিত এবং প্রত্যক্ষগত। তাই এটি সদর্থক শর্ত। অপরপক্ষে মনিকার বক্তব্য ছিল ছোট নৌকায় বেশি যাত্রী বহন, মৃত ব্যক্তির সাঁতার না জানা, মাঝির অপারদর্শিতা ইত্যাদি বিষয় লোকটির মৃত্যুর কারণ যা অনুপস্থিত এবং পরোক্ষগত। তাই এটি নঞর্থক শর্ত।তাই বলা যায়, উদ্দীপকের দৃশ্যকল্প-২ এ ফারুক ও মনিকার বক্তব্যে যৌথভাবে কারণের সদর্থক শর্ত ও নঞর্থক শর্তের বিষয়টি ফুটে উঠেছে।
HSCLogic 1st Paper
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.প্রাকল্পিক যুক্তিবাক্যের প্রথম অংশকে কী বলে?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওহয় X প্রথম হবে না হয় Y প্রথম হবে। X প্রথম হয়েছে; সুতরাং Y প্রথম হয়নি।Q. উদ্দীপকের অনুমানটি কোন ধরণের?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.সহানুমানে পদের সংখ্যা কয়টি?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.সব বাদাম হয় স্বাস্থ্যসম্মত, সব কাজু হয় বাদাম;সুতরাং সব কাজু হয় স্বাস্থ্যসম্মত।উদ্দীপকে উল্লিখিত যুক্তিটি কোন সংস্থানের?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওQ.উদ্দীপকে 'খ' ও 'গ' এর পার্থক্য হলো-

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওQ. উদ্দীপক 'ক' এর সাথে খ ও গ এর সম্পর্ক কী?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.অবরোহ অনুমান কয় প্রকার?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.উদ্দীপকটি ভালো করে লক্ষ কর এবং প্রশ্নের উত্তর দাও-ΟΥ = শিক্ষার্থীর সংখ্যা, OX = নম্বরের শতকরা হার উদ্দীপকে শিক্ষার্থীর সংখ্যা এবং নম্বরের শতকরা হারের যে সম্পর্ক দেখানো হয়েছে, তা হলো-
i. শিক্ষার্থীর সংখ্যা বাড়লে নম্বরের হার কমে
ii. শিক্ষার্থীর সংখ্যা কমলে নম্বরের হার বাড়ে
iii. শিক্ষার্থীর সংখ্যা বাড়লে নম্বরের হার বাড়েনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.'উত্তম' ও 'অধম' পদ দুটি কী ধরনের?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.অন্য পদের সাহায্য ছাড়া বোঝা যায়, এমন পদ হচ্ছে-

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওসৃজন একজন মিষ্টির দোকানদার। মিষ্টি আকর্ষণীয় করার জন্য সে মিষ্টিতে কৃত্রিম রং ব্যবহার করে। তার বন্ধু সবুজ বলল যে, জনস্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর এ ধরনের রং মেশানো যৌক্তিক নয়।Q.সৃজন ও সবুজের কর্মকাণ্ড তুলনা করে পাই-

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওসৃজন একজন মিষ্টির দোকানদার। মিষ্টি আকর্ষণীয় করার জন্য সে মিষ্টিতে কৃত্রিম রং ব্যবহার করে। তার বন্ধু সবুজ বলল যে, জনস্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর এ ধরনের রং মেশানো যৌক্তিক নয়।Q. উদ্দীপকে সৃজনের কর্মকান্ডে কোন বিষয়ের প্রতিফলন ঘটেছে?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

প্রাকল্পিক যুক্তিবাক্যের প্রথম অংশকে কী বলে?নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওহয় X প্রথম হবে না হয় Y প্রথম হসহানুমানে পদের সংখ্যা কয়টি?সব বাদাম হয় স্বাস্থ্যসম্মত, সব কাজু হয় বাদাম;সুতরাং সব কাজু হয় স্বাস্থ্যসম্মত।উদনিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওQ.উদ্দীপকে 'খ' ও 'গ' এর পার্থকনিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওQ. উদ্দীপক 'ক' এর সাথে খ ও গ এঅবরোহ অনুমান কয় প্রকার?উদ্দীপকটি ভালো করে লক্ষ কর এবং প্রশ্নের উত্তর দাও-ΟΥ = শিক্ষার্থীর সংখ্যা, OX = 'উত্তম' ও 'অধম' পদ দুটি কী ধরনের?অন্য পদের সাহায্য ছাড়া বোঝা যায়, এমন পদ হচ্ছে-নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওসৃজন একজন মিষ্টির দোকানদার। মিনিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওসৃজন একজন মিষ্টির দোকানদার। মি

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।