দৃশকল্প-২ আরোহের কোন আকারগত ভিত্তিটি নির্দেশ করে? ব্যাখ্যা করো।
উত্তর: দৃশকল্প-২ আরোহের আকারগত ভিত্তির অংশ প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতিকে নির্দেশ করে।নিচে তা ব্যাখ্যা করা হলো-প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতি আরোহের আকারগত ভিত্তির অন্যতম অংশ। আরোহ অনুমানে বিশেষ থেকে সার্বিকে গমনের ক্ষেত্রে প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতি অপরিহার্য ভূমিকা পালন করে। এটি আরোহের একটি স্বতঃসিদ্ধ নীতি। তাই এককথায় এর সংজ্ঞা দেওয়া যায় না। যুক্তিবিদদের -মতে, প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতির প্রকৃতি হচ্ছে প্রকৃতি নিয়মের উপাসক, প্রকৃতির রাজ্যে সর্বত্র একই রূপ সদর্থক বা নঞর্থকভাবে প্রকাশ করা হয়। কিন্তু এটিও প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতির শৃঙ্খলাকে প্রকাশ করে। যেমন— প্রকৃতিতে খামখেয়ালির কোনো স্থান নেই, প্রকৃতি অভিন্ন অবস্থায় ভিন্নরূপ আচরণ করে না ইত্যাদি। মোট কথা প্রকৃতির নিয়মানুবর্তিতা অনুযায়ী প্রকৃতির সর্বত্র একই নিয়ম কার্যকর এবং একই রূপ বিরাজমান। উদ্দীপকের দৃশ্যকল্প-২ এ দেখতে পাই, গত বছর যে রকম আবহাওয়া ছিল এবছরও তেমনটি দেখা যাচ্ছে। কখনও ঝলমলে সুন্দর আকাশ, আবার কখনও মেঘের ঘনঘটা, কখনও রোদ, কখনও বৃষ্টি আবার ঝড়ের তাণ্ডব। যা আরোহের আকারগত ভিত্তির অংশ প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতিকে নির্দেশ করে।
HSC Logic 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 1st Paper · সৃজনশীল
দৃশকল্প-২ আরোহের কোন আকারগত ভিত্তিটি নির্দেশ করে? ব্যাখ্যা করো।
উদ্দীপক
Barisal · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর