দৃশ্যকল্প-২ এ কারণসংক্রান্ত কোন মতবাদের ইঙ্গিত রয়েছে? ব্যাখ্যা করো।
উত্তর: দৃশ্যকল্প-২ এ কারণ সংক্রান্ত বহুকারণ সমন্বয় মতবাদের ইঞ্জিন্ত রয়েছে।কার্যকারণ নিয়মানুযায়ী জগতের প্রতিটি ঘটনারই কারণ আছে এবং কারণই কার্যকে সংঘটিত করে। আর প্রতিক্ষেত্রে একই কারণ একটু কার্য উৎপন্ন করে। কিন্তু অনেক সময় দেখা যায় যে, কোনো জটিল কার্য সংঘটনের জন্য অনেকগুলো কারণ মিলিতভাবে একত্রে কাজ করে। এক্ষেত্রে কারণগুলোর একত্রে মিলিতভাবে কাজ করাকে বহুকারণ সমন্বয় করা হয়। যেমন— x, y এবং z তিনটি আলাদা কারণ। এদের কোনোটি আলাদাভাবে p কার্যটিকে উৎপন্ন করতে পারে না। কিন্তু যদি xyz একত্রে কাজ করে তাহলে p কার্যটি উৎপন্ন হয়। এক্ষেত্রে xyz এই তিনটি কারণ একত্রে কাজ করাকে বহুকারণ সমন্বয় বলে।দৃশ্যকল্প-২ এ দেখা যাচ্ছে যে, পুকুর খনন নামক কার্যের জন্য জয়, ফরি কামাল ও নয়ন মিলিতভাবে কাজ করেছে। এক্ষেত্রে জয়, ফরিদ, কামাল ও নয়নের মিলিতভাবে একত্রে অংশগ্রহণ হলো বহুকারণ সমন্বয়। তাই দৃশ্যকল্প-২ এ কারণ সংক্রান্ত বহুকারণ সমন্বয় মতবাদের ইঙ্গিত রয়েছে।
HSC Logic 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 1st Paper · সৃজনশীল
দৃশ্যকল্প-২ এ কারণসংক্রান্ত কোন মতবাদের ইঙ্গিত রয়েছে? ব্যাখ্যা করো।
Chittagong · 2021
উত্তর
উত্তর
উত্তর
উত্তর