নির্দেশিত বিষয়টির যথার্থতা বিচার করে মতামত দাও।
উত্তর: উদ্দীপকের মাধ্যমে বহুকারণ সমন্বয় মতবাদের বিষয়টি নির্দেশিত হয়েছে। আর কার্যকারণের দিক থেকে বিচার করে বহুকারণ সমন্বয় মতবাদকে আমি যথার্থ বলে মনে করি।নিচে আমার মতামত দেওয়া হলো-কারণের সংজ্ঞা অনুযায়ী বলা যায় কোনো ঘটনার কারণ হলো কার্যের পূর্ববর্তী ঘটনা বা ঘটনাসমূহের সমষ্টি, যাকে ঐ ঘটনাটি অপরিবর্তনীয় ও শর্তনিরপেক্ষভাবে অনুসরণ করে। তাই কোনো কার্য সংঘটনের জন্য অপরিহার্য ঘটনাসমূহকে ঐ কার্যের কারণ বলে । এ দিক থেকে কারণ কয়েকটি ঘটনার সমষ্টি হতে পারে। উদ্দীপকে যে কার্যের উল্লেখ করা হয়েছে সেখানে কার্যটি সংঘটনের জন্য কতকগুলো ঘটনার সমষ্টিকেই কারণ হিসেবে দেখানো হয়েছে। আর কতকগুলো ঘটনা সমষ্টিগতভাবে বা মিলিতভাবে যখন কোনো কার্য উৎপন্ন করে তখন তাকে বহুকারণ সমন্বয় বলে। বহুকারণ সমন্বয় কার্যকারণ সংক্রান্ত একটি মতবাদ এবং এটি গ্রহণযোগ্য।বহুকারণ সমন্বয় সম্পর্কে রিড বলেন, “একই কার্য বিভিন্ন সময়ে বিভিন্ন পূর্ববর্তী ঘটনা দ্বারা সংঘটিত হতে পারে। প্রকৃতপক্ষে একই কার্যের বিভিন্ন বিকল্প কারণ থাকতে পারে।” রিডের বক্তব্য অনুযায়ী 'A [গণিত] দ্বারা যেমন 'B [গণিত] সংঘটিত হতে পারে, তেমনি 'C [গণিত] দ্বারাও 'B [গণিত] সংঘটিত হতে পারে। এক্ষেত্রে 'B [গণিত] কার্যের বিকল্প কারণ হলো 'A [গণিত] বা 'C [গণিত] । বিভিন্ন যুক্তিবিদ বিভিন্নভাবে এই কথাই বলেছেন যে, একটি কার্যের কোনো একমাত্র নির্দিষ্ট কারণ নেই। একটি কার্যের একাধিক কারণ থাকতে পারে। অর্থাৎ, একাধিক কারণে একই কার্য ঘটতে পারে।উপরিউক্ত বলা যায় যে, উদ্দীপকের মাধ্যমে বহুকারণ সমন্বয় মতবাদ নির্দেশিত হয়েছে। আর কারণের দিক থেকে বিচার করলে এটি গ্রহণযোগ্য একটি মতবাদ ।
HSC Logic 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 1st Paper · সৃজনশীল
নির্দেশিত বিষয়টির যথার্থতা বিচার করে মতামত দাও।
Jessore · 2021
উত্তর
উত্তর
উত্তর
উত্তর