দৃশ্যকল্প-১ কোন বিষয়কে নির্দেশ করছে? ব্যাখ্যা করো।
উত্তর: 'দৃশ্যকলা-১' বহুকারণ সমন্বয়বাদ বিষয়কে নির্দেশ করছে।কার্যকারণ নিয়ম অনুযায়ী, প্রতিটি কার্যের একটি কারণ আছে এবং প্রতিক্ষেত্রে একটি কারণ অনুরূপ কার্য সংঘটিত করে। এই নিয়ম অনুযায়ী প্রতিটি কার্যের একটি কারণ থাকে। কিন্তু অনেক সময় দেখা যায় যে, অনেকগুলো কারণ একত্রে মিলিত হয়ে কোনো জটিল কার্য উৎপন্ন করে। এক্ষেত্রে উক্ত জটিল কার্যের কারণগুলোকে একত্রে বহুকারণ সমন্বয় বলে । অর্থাৎ বহুকারণ হলো কতকগুলো কারণের সমষ্টি যা একত্রে কোনো কার্য সংঘটিত করে ।তেমনি দৃশ্যকল্প-১ এ দেখা যাচ্ছে যে, 'দুর্যোগ' ঘটনাটির কারণ হিসেবে মহামারি, ঝড়, খরা, বন্যা, জলোচ্ছ্বাস ইত্যাদি উল্লেখ করা হয়েছে। অর্থাৎ মহামারি, ঝড়, খরা, বন্যা, জলোচ্ছ্বাস ইত্যাদি কারণ মিলিতভাবে দুর্যোগ নামক কার্যটি উৎপন্ন করে । তাই বলা যায় যে, এখানে বহুকারণবাদের বিষয়টি নির্দেশিত হয়েছে।
HSC Logic 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 1st Paper · সৃজনশীল
দৃশ্যকল্প-১ কোন বিষয়কে নির্দেশ করছে? ব্যাখ্যা করো।
Comilla · 2021
উত্তর
উত্তর
উত্তর
উত্তর