'ছকের 'ক' চিহ্নিত বিষয়টি আরোহের কোন ভিত্তিকে নির্দেশ করছে এবং কেন? বিশ্লেষণ করো।
উত্তর: উদ্দীপকের ছকের 'ক' চিহ্নিত বিষয়টি আরোহের আকারগত ভিত্তিকে নির্দেশ করে। বিশ্লেষণ করা হলো-আরোহের দুই প্রকার ভিত্তির একটি হলো আকারগত ভিত্তি । যে বিষয়ের ওপর নির্ভর করে আরোহ অনুমান প্রকাশিত হয় তাকে আরোহের ভিত্তি বলে। আর যে বিধি বা নিয়মের ওপর নির্ভর করে আরোহের আকৃতিগত দিক গঠিত হয় তাকে আরোহের আকারগত ভিত্তি বলে। যেহেতু প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতি ও কার্যকারণ নিয়মের ওপর নির্ভর করে আরোহের আকারগত প্রক্রিয়া সম্পন্ন হয় তাই এই দুটি নীতিকেই আরোহের আকারগত ভিত্তি বলা হয়।প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতি অনুযায়ী প্রকৃতির সর্বত্র একই রূপ বিরাজমান । প্রকৃতিতে বিশৃঙ্খলা বা খামখেয়ালির কোনো স্থান নেই। আরোহের আকারগত ভিত্তির আরেকটি অংশ হলো কার্যকারণ নিয়ম। কার্যকারণ নিয়ম অনুযায়ী জগতের প্রতিটি ঘটনাই কার্যকারণ শৃঙ্খলে যুক্ত। প্রকৃতিতে বিনা কারণে কোনো কার্য ঘটে না। আর প্রতিক্ষেত্রে একই কারণ একই কার্য উৎপন্ন করে। উদ্দীপকের ছকের 'ক' চিহ্নিত স্থানটি আরোহের ভিত্তির প্রথম অংশ হিসেবে দেখানো হয়েছে।উপরের আলোচনা থেকে বলা যায় যে, উদ্দীপকের ছকের 'ক' চিহ্নিত অংশটি আরোহের ভিত্তির প্রথম অংশ হিসেবে উপস্থাপিত হয়েছে। তাই এটির দ্বারা আকারগত ভিত্তি নির্দেশিত হয়েছে। আর আকারগত ভিত্তির দুটি অংশ হলো— প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতি ও কার্যকারণ নিয়ম ।
HSC Logic 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 1st Paper · সৃজনশীল
'ছকের 'ক' চিহ্নিত বিষয়টি আরোহের কোন ভিত্তিকে নির্দেশ করছে এবং কেন?…
Comilla · 2021
উত্তর
উত্তর
উত্তর
উত্তর