দৃশ্যকল্প-২ আরোহের যে ভিত্তির ইঙ্গিত দেয় তা ব্যাখ্যা করো।
উত্তর: দৃশ্যকল্প-২ এ আরোহের প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতি নামক ভিত্তিটির ইঙ্গিত রয়েছে।প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতি অনুযায়ী, প্রকৃতি সর্বদা নিয়মের অনুগামী। প্রকৃতি কখনো বিরূপ আচরণ করে না। সর্ব অবস্থায় একই আচরণ করে। আরোহ অনুমানে কোনো বিষয় সম্পর্কে সার্বিক সিদ্ধান্ত গ্রহণ করার সময় এ নীতিকে অনুসরণ করা হয়। যেমন- 'সকল মানুষ হয় মরণশীল'। এই সার্বিক সংশ্লেষক যুক্তিবাক্যটির বস্তুগত সত্যতা প্রতিষ্ঠা করতে গেলে প্রকৃতির নিয়মকে বিশ্বাস করতে হবে এবং মনে করতে হবে প্রাণীর নিজস্ব প্রকৃতি অনুযায়ী এবং পারিপার্শ্বিক পরিবেশে যে অবস্থায় মানুষ, গরু, ছাগল, পাখি প্রভৃতির মৃত্যু হয়; সেই একই অবস্থায় অন্যান্য সকল প্রাণীর মৃত্যু হবে। এজন্য আরোহ অনুমানে প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতির ওপর ভিত্তি করে সিদ্ধান্ত নেওয়া হয়।উদ্দীপকে দৃশ্যকল্প-২ এ বর্ণিত, প্রতি বছর বর্ষাকালে বৃষ্টি হয়, শীতকালে ঠান্ডা পড়ে এবং গ্রীষ্মকালে গরম পড়ে। এটিই প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতি । আরোহ অনুমান এই নীতির ওপর নির্ভরশীল।
HSC Logic 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 1st Paper · সৃজনশীল
দৃশ্যকল্প-২ আরোহের যে ভিত্তির ইঙ্গিত দেয় তা ব্যাখ্যা করো।
উদ্দীপক
Rajshahi · 2021
উত্তর
উত্তর
উত্তর
উত্তর