চিত্রে পাঠ্যবইয়ের কোন বিষয়টিকে ইঙ্গিত করে? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকের চিত্রের মাধ্যমে পাঠ্যবইয়ের বহুকারণবাদের ইঙ্গিত পাওয়া যায়।উদ্দীপকের চিত্রে শব্দের বিভিন্ন কারণ দেখানো হয়েছে। একইভাবে বহুকারণবাদে একটি কার্যের বিভিন্ন কারণ দেখানো হয়। তাই উদ্দীপকের চিত্রটি বহুকারণবাদের ইঙ্গিত দেয়। কার্যকারণ নিয়ম অনুযায়ী কারণ ও কার্যের মধ্যে আবশ্যিক সম্পর্ক বিদ্যমান। অর্থাৎ প্রতিক্ষেত্রে একই কারণ একই কার্য ঘটায়। তাই কার্যকারণ নিয়ম অনুযায়ী প্রতিটি কার্যের একটি কারণ রয়েছে এবং প্রতিক্ষেত্রে একই কারণ অনুরূপ কার্য উৎপন্ন করে। কিন্তু অনেক সময় একটি কার্যের একাধিক কারণ আছে বলে মনে করা হয় তখন তাকে বহুকারণ বলা হয়। আর বহুকারণ সংক্রান্ত এ মতবাদটিকে বহুকারণবাদ বলে। অর্থাৎ বহুকারণবাদ অনুযায়ী কোনো একটি কার্যের কারণ একটি নয়, বহু।উদ্দীপকের চিত্রটিতে শব্দের বিভিন্ন কারণ দেখানো হয়েছে। চিত্রটিতে দেখানো হয়েছে যে, কোকিলের ডাক, ঘণ্টাধ্বনি, হাততালি, মাইক, গাড়ির হর্ণ, বজ্রধ্বনি বিভিন্ন কারণে শব্দ সৃষ্টি হতে পারে। অর্থাৎ শব্দ নামক কার্যের কারণ বিভিন্ন। তাই বলা যায়, উদ্দীপকের চিত্রে পাঠ্যবইয়ের বহুকারণবাদ প্রকাশিত হয়েছে।
HSC Logic 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 1st Paper · সৃজনশীল
চিত্রে পাঠ্যবইয়ের কোন বিষয়টিকে ইঙ্গিত করে? ব্যাখ্যা কর।
Dhaka · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর