আলোচ্য উদ্দীপক যে বিষয়টির ইঙ্গিত করেছে বৈজ্ঞানিক দৃষ্টিকোণ হতে তা বিশ্লেষণ করো।
উত্তর: উদ্দীপকের চিত্রে ইঙ্গিতকৃত বিষয়টি হলো বহুকারণবাদ। বিভিন্ন ত্রুটির কারণে বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে এই মতবাদটিকে গ্রহণযোগ্য বলা যায় না।কারণের সংজ্ঞা অনুযায়ী কারণ হলো কার্যের অপরিবর্তনীয়, শর্তহীন ও অব্যবহিত পূর্ববর্তী ঘটনা। আর একটি কার্যের অব্যবহিত পূর্ববর্তী একটি ঘটনা থাকে। তাই কারণের বিজ্ঞানসম্মত সংজ্ঞা মেনে নিলে বহুকারণবাদকে অস্বীকার করতে হয়। বহুকারণবাদে বিভিন্ন ধরনের কার্যের সার্বিকীকরণ করে একটি কার্য বলে সিদ্ধান্ত গ্রহণ করা হয়। অথচ বহুকারণবাদে প্রতিটি কারণকে বিশিষ্ট কারণ হিসেবে উপস্থাপন করা হয়। যদি কারণের মতো কার্যকেও সার্বিকীকরণ করা হয় তাহলে বহুকারণবাদ ভ্রান্ত হিসেবে প্রমাণিত হয়। বৈজ্ঞানিক নিয়মানুযায়ী, কারণ ও কার্যের মধ্যে অনিবার্য সম্পর্ক বিদ্যমান। আর প্রতিক্ষেত্রে একটি কারণ একই কার্য ঘটায়। তাই প্রতিটি কার্যের কারণ একটি। এই কার্যকারণ নিয়ম মেনে নিলে বহুকারণবাদ বাতিল হয়ে যায়। বস্তুত বহুকারণবাদে কারণকে একটি বিশিষ্ট ঘটনা হিসেবে প্রকাশ করা হয়। তাই বলা যায় যে, বহুকারণবাদের বিভিন্ন রকম ত্রুটি রয়েছে । আর বিভিন্ন রকম ত্রুটি থাকার কারণে বহুকারণবাদ আমার কাছে গ্রহণযোগ্য নয়।
HSC Logic 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 1st Paper · সৃজনশীল
আলোচ্য উদ্দীপক যে বিষয়টির ইঙ্গিত করেছে বৈজ্ঞানিক দৃষ্টিকোণ হতে তা …
Barisal · 2021
উত্তর
উত্তর
উত্তর
উত্তর