উদ্দীপক-১ কোন ধরনের কার্য সংমিশ্রণ? পাঠবইয়ের আলোকে ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপক-১ এ সমজাতীয় কার্য সংমিশ্রণকে নির্দেশ করা হয়েছে।পাঠ্যবইয়ের আলোকে ব্যাখ্যা করা হলো-যখন কতগুলো কারণ একসাথে কাজ করে একটি মিশ্র কার্য উৎপন্ন করে এবং এই মিশ্র কার্যটি প্রতিটি কারণ থেকে উৎপন্ন কার্যের সমজাতীয় হয় তখন তাকে সমজাতীয় কার্য সংমিশ্রণ বলে। অর্থাৎ সমজাতীয় কার্যসংমিশ্রণের ক্ষেত্রে বিভিন্ন কারণ একত্রে প্রকাশ করা হয়। যেমন— পাঁচটি এক লিটার বোতলের সবটুকু পানি যদি ড্রামে ঢালা হয় তাহলে মোট পাঁচ লিটার পানি জমা হবে। এখানে আলাদাভাবে কোনো এক লিটার পানির অস্তিত্ব থাকবে না। এখানে ড্রামের পানি কার্য আর এক পিটার করে পাঁচটি বোতলের পানি হচ্ছে কারণ।উদ্দীপক-১ এ আলাদাভাবে ২০০ ওয়াটের ৫টি ও ৫০০ ওয়াটের একটি বান্ধ দেখানো হয়েছে। যার ফলে ১৫০০ ওয়াটের একত্রিত আলো পাওয়া যাচ্ছে, যেটাকে মিশ্রকার্য বলা হয়। আর বাঘগুলো আলাদাভাবে হচ্ছে কারণ। এভাবে সমজাতীয় কারণ থেকে সৃষ্ট মিশ্রকার্যটিকে সমজাতীয় কার্যসংমিশ্রণ বলে।
HSC Logic 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 1st Paper · সৃজনশীল
উদ্দীপক-১ কোন ধরনের কার্য সংমিশ্রণ? পাঠবইয়ের আলোকে ব্যাখ্যা করো।
Barisal · 2021
উত্তর
উত্তর
উত্তর
উত্তর