দৃশ্যকল্প-১ ও ২ মধ্যে কোন আবর্তনটি যথার্থ? নিয়ম উল্লেখপূর্বক যথার্থতা যাচাই করো।
উত্তর: দৃশ্যকল্প-১ ও ২ এর মধ্যে দৃশ্যকল্প-১ এর সার্বিক নঞর্থক যুক্তিবাক্যের সরল আবর্তনটি যথার্থ ।নিয়ম উল্লেখপূর্বক যথার্থতা যাচাই করা হলো-সরল আবর্তন সেই প্রকার আবর্তন যেখানে আশ্রয়বাক্য ও সিদ্ধান্তের পরিমাণ একই থাকে। এই প্রকার আবর্তনে যদি আশ্রয়বাক্য সার্বিক হয় তাহলে সিদ্ধান্তও সার্বিক হয়। E-কোনো মানুষ নয় দেবতা- (আবর্তনীয়) অতএব, E-কোনো দেবতা নয় মানুষ (আবর্তিত) এখানে E-যুক্তিবাক্যের সরল আবর্তন করা হয়েছে। আর সরল আবর্তনের নিয়ম অনুযায়ী আশ্রয়বাক্য ও সিদ্ধান্তের পরিমাণ একই রয়েছে। এখানে আবর্তনীয় ও আবর্তিত উভয়ই সার্বিক নঞর্থক বাক্য বা E-যুক্তিবাক্য ।দৃশ্যকল্প-১ এ E-যুক্তিবাক্য আবর্তিত হয়েছে। আমরা জানি, E-যুক্তিবাক্য হচ্ছে নঞর্থক যুক্তিবাক্য। নঞর্থক হওয়ার কারণে সিদ্ধান্ত নঞর্থক যুক্তিবাক্য হতে হবে। যা নিয়ম মেনেই হয়েছে। কিন্তু দৃশ্যকল্প-২ এ0- যুক্তিবাক্যের আবর্তিত লক্ষণীয়। যা O-যুক্তিবাক্যের আবর্তন সম্ভব নয়। তাই দৃশ্যকল্প-১ যুক্তিবাক্যটি যথার্থ।
HSC Logic 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 1st Paper · সৃজনশীল
দৃশ্যকল্প-১ ও ২ মধ্যে কোন আবর্তনটি যথার্থ? নিয়ম উল্লেখপূর্বক যথার্…
উদ্দীপক
Dinajpur · 2021
উত্তর
উত্তর
উত্তর
উত্তর