উদ্দীপকে 'ক' দ্বারা যে বিষয়টির নির্দেশ করে তার গুণগত বৈশিষ্ট্য ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকে 'ক' দ্বারা কারণ কে নির্দেশ করে।কারণ সবসময় কার্যের সাথে সম্বন্ধযুক্ত। কার্য ছাড়া কারণ এবং কারণ ছাড়া কোনো কার্য হতে পারে না। কারণ হলো কোনো স্থানের ও কালের ঘটনা। কারণ ও কার্যের মধ্যে সম্পর্ক হলো ঘটনার পূর্বাপর সম্পর্ক। তাই স্থান ও কালের বিবেচনায় কারণ সবসময় আগে আসে এবং কার্য পরে আসে। সর্বোপরি, কারণ হলো অপরিবর্তনীয়, শর্তহীন ও অব্যবহিত পূর্ববর্তী ঘটনা।উদ্দীপকে 'ক' দ্বারা পূর্ববর্তী ঘটনা হিসেবে 'জল পড়ে' উল্লেখ করা হয়েছে। এটা পরবর্তী ঘটনা 'পাতা নড়ে' নামক কার্যের কারণ। উদ্দীপকে কার্য ও কারণের এরূপ সম্বন্ধযুক্ত সম্পর্কই প্রকাশ পেয়েছে।
HSC Logic 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে 'ক' দ্বারা যে বিষয়টির নির্দেশ করে তার গুণগত বৈশিষ্ট্য ব্য…
Mymensingh · 2021
উত্তর
উত্তর
উত্তর
উত্তর