উদ্দীপক-১ এর মধ্যে পাঠ্যসূচির কোন ধারণার ইঙ্গিত পাওয়া যায়? আলোচনা কর।
উত্তর: উদ্দীপক-১ এর মাধ্যমে পাঠ্যসূচির পরীক্ষণের ইঙ্গিত পাওয়া যায়। উদ্দীপক-১-এ দেখানো হয়েছে যে, এখানে কারণ থেকে কার্যে যাওয়া যায় কিন্তু কার্য থেকে কারণে যাওয়া যায় না। তাই এই. বিষয়টির মাধ্যমে পরীক্ষণই প্রতিফলিত হয়েছে। পরীক্ষণ আরোহের বস্তুগত ভিত্তির অংশ যা কৃত্রিম পরিবেশে সম্পন্ন হয়। যখন কোনো বিশেষ উদ্দেশ্য নিয়ে কৃত্রিমভাবে উৎপাদিত ঘটনাবলী কৃত্রিম পরিবেশে প্রত্যক্ষ করা হয় তখন সেটিকে পরীক্ষণ বলা হয়। যেমন: একজন গবেষক যখন ল্যাবরেটরিতে হাইড্রোজেন ও অক্সিজেন মিলিয়ে পানি তৈরি করেন তখন সেটি হয় পরীক্ষণ। পরীক্ষণের বিভিন্ন রকমবৈশিষ্ট্য রয়েছে। পরীক্ষণের বৈশিষ্ট্যগুলোর মধ্যে অন্যতম একটি বৈশিষ্ট্য হলো এক্ষেত্রে কারণ থেকে কার্যে যাওয়া যায় কিন্তু কার্য থেকে কারণে যাওয়া যায় না। উদ্দীপক-১ এ যেহেতু দেখানো হয়েছে যে, কারণ থেকে কার্যে যাওয়া যায়, কার্য থেকে কারণে যাওয়া যায় না; তাই উদ্দীপক-১ এর মাধ্যমে পাঠ্যসূচির পরীক্ষণের ধারণা প্রতিফলিত হয়েছে।
HSC Logic 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 1st Paper · সৃজনশীল
উদ্দীপক-১ এর মধ্যে পাঠ্যসূচির কোন ধারণার ইঙ্গিত পাওয়া যায়? আলোচনা কর।
Chittagong · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর