দৃশ্যকল্প-২ এ যে বিষয়টির প্রতিফলন রয়েছে তার সুবিধা ও অসুবিধা বিশ্লেষণ কর।
উত্তর: দৃশ্যকল্প-২: এ নিরীক্ষণের প্রতিফলন ঘটেছে যার সুবিধা এবং অসুবিধা উভয়ই বিদ্যমান। কোনো বিশেষ উদ্দেশ্য সাধনের জন্য প্রাকৃতিক পরিবেশে প্রাকৃতিক বস্তু ও ঘটনাবলীর সুনির্দিষ্ট প্রত্যক্ষণই হলো নিরীক্ষণ। নিরীক্ষণ পদ্ধতির সুবিধা হলো এখানে কার্য থেকে কারণে এবং কারণ থেকে পুনরায় কার্যে যাওয়া যায়। নিরীক্ষণের জন্যে কৃত্রিম পরিবেশ সৃষ্টির প্রয়োজন হয়না। নিরীক্ষণ একটি সহজ-সরল প্রক্রিয়া। নিরীক্ষণ পরীক্ষণের ওপর নির্ভরশীল নয়। নিরীক্ষণের পরিসর ব্যাপক। উদ্দীপকে দৃশ্যকল্প-২ এ জোতির্বিজ্ঞানীদের প্রাকৃতিক ঘটনাসমূহ পর্যবেক্ষণ করতে দেখা যায়। চন্দ্রগ্রহণ, সূর্যগ্রহণ, জোয়ারভাটা ও গ্রহ নক্ষত্রের গতিবিধি প্রত্যক্ষ করতে কৃত্রিম পরিবেশের প্রয়োজন হয়নি। নিরীক্ষণ পদ্ধতির বেশ কিছু অসুবিধাও রয়েছে। নিরীক্ষণের ঘটনার পুনরাবৃত্তি করা যায় না। এ ক্ষেত্রে পারিপার্শ্বিক অবস্থার পরিবর্তন করা যায় না। যেমন- উদ্দীপকে দৃশ্যকল্প-২ এ চন্দ্রগ্রহণ, সূর্যগ্রহণ, জোয়ারভাটা ও গ্রহ নক্ষত্রের গতিবিধি পর্যবেক্ষণ ঘটনাগুলোর পুনরাবৃত্তি করা সম্ভব নয়। প্রাকৃতিকভাবে পরবর্তী চন্দ্রগ্রহণ বা সূর্যগ্রহণের জন্য অপেক্ষা করতে হয়। এজন্য ধীরস্থিরভাবে ঘটনাকে প্রত্যক্ষ করা সম্ভব হয় না। এ পদ্ধতির বড় অসুবিধা হলো নিরীক্ষণের সিদ্ধান্ত সুনিশ্চিত নয়। পরিশেষে বলা যায়, নিরীক্ষণ পদ্ধতির বেশ কিছু অসুবিধা থাকলেও তা আরোহের একটি বস্তুগত ভিত্তি। কোনো বিষয়ে পরীক্ষণ চালাতে গেলেও নিরীক্ষণের প্রয়োজন হয়। তাই নিরীক্ষণের গুরুত্বকে অস্বীকার করার কোনো উপায় নেই।
HSC Logic 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 1st Paper · সৃজনশীল
দৃশ্যকল্প-২ এ যে বিষয়টির প্রতিফলন রয়েছে তার সুবিধা ও অসুবিধা বিশ্লে…
উদ্দীপক
Dinajpur · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর