ছক-২ নির্দেশিত বিষয়টি পাঠ্যপুস্তকের আলোকে ব্যাখ্যা কর।
উত্তর: ছক-২ এ নির্দেশিত বিষয়টি বহুকারণ সমন্বয়কে নির্দেশ করে। কার্যকারণ নিয়ম অনুযায়ী প্রত্যেক কার্যেরই কারণ আছে। বিনা কারণে কোনো কার্য ঘটেনা। স্বাভাবিকভাবে আমরা ধরে নেই যে, প্রত্যেক কার্যের একটি কারণ আছে। কিন্তু কোনো কোনো কার্যসম্পাদনের জন্য একাধিক কারণের দরকার। এভাবে যখন বিভিন্ন কারণ একত্রে কাজ করার ফলে কোনো কার্য উৎপন্ন হয় তখন ঐ কারণ গুলোকে একত্রে বহুকারণ সমন্বয় বলে। অর্থাৎ বহুকারণ সমন্বয় হলো কতগুলো কারণের সমষ্টি। উদ্দীপকে দেখা যায়, দালান তৈরির সাথে কতগুলো বিষয়কে যুক্ত করা হয়েছে। যেমন- ইট, বালি, সিমেন্ট, লোহা, শ্রমিক, এদের কোনো একটি ছাড়া অন্যগুলো দিয়ে দালান তৈরি সম্ভব নয়। অর্থাৎ দালান তৈরির কার্যটি সম্পাদন করতে উল্লেখিত প্রতিটি কারণেরই সমন্বয় সাধন করতে হবে। সুতরাং স্পষ্টতই বলা যায়, ছক-২ বহুকারণ সমন্বয়কে নির্দেশ করে।
HSC Logic 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 1st Paper · সৃজনশীল
ছক-২ নির্দেশিত বিষয়টি পাঠ্যপুস্তকের আলোকে ব্যাখ্যা কর।
Comilla · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর