'A [গণিত] এর ধারণা ও আরোহের সম্পর্ক বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকের 'A [গণিত] দ্বারা প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতির ধারণা প্রতিফলিত হয়েছে। আর প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতি ও আরোহ ঘনিষ্ঠ সম্পর্কে সম্পর্কযুক্ত।উদ্দীপকে আরোহের আকারগত ভিত্তির অংশে কার্যকারণ নিয়ম এবং 'A [গণিত] দেখানো হয়েছে। আমরা জানি আরোহের আকারগত ভিত্তি হলো কার্যকারণ নিয়ম এবং প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতি। তাই উদ্দীপকের 'A [গণিত] দ্বারা প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতির নির্দেশ পাওয়া যায়।আরোহ অনুমান ও প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতি ঘনিষ্ঠভাবে সম্পর্কযুক্ত। আরোহের আকারগত ভিত্তির অংশ প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতি। আরোহ অনুমানে বিশেষ বিশেষ দৃষ্টান্তের পর্যবেক্ষণ থেকে সার্বিক সিদ্ধান্ত প্রতিষ্ঠা করা হয়। অর্থাৎ এখানে কিছু থেকে সমগ্রে গমন করা হয়। আরোহ অনুমানে কিছু থেকে সমগ্রে গমনের ক্ষেত্রে একটি ভিত্তি হলো প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতিরওপর আমাদের বিশ্বাস। কেননা প্রকৃতি একই অবস্থায় সর্বত্র একই আচরণ করে। তাই আমরা কতগুলো ক্ষেত্রে একই অবস্থায় একই কার্য দেখে সমজাতীয় সকল ক্ষেত্রে একই অবস্থায় একই কার্য ঘটবে বলে সিদ্ধান্ত গ্রহণ করি। এভাবে আমরা আরোহ অনুমানে কিছু থেকে সমগ্রে গমন করি।এছাড়া প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতি আরোহের একটি স্বতঃসিদ্ধ এবং মৌলিক নীতি। সুতরাং দেখা যাচ্ছে যে, আরোহ অনুমান ও প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতি খুবই ঘনিষ্ঠভাবে সম্পর্কিত।
HSC Logic 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 1st Paper · সৃজনশীল
'A এর ধারণা ও আরোহের সম্পর্ক বিশ্লেষণ কর।
Chittagong · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর