শেয়ারFacebookWhatsApp

দৃশ্যকল্প-১ এ উল্লেখিত নিরীক্ষণ যথার্থ কি না? ব্যাখ্যা কর।

উত্তর: না, দৃশ্যকল্প-১ এ উল্লেখিত নিরীক্ষণ যথার্থ নয়।কোনো বিষয় বা ঘটনা যেভাবে ঘটে তাকে সেভাবে নিরীক্ষণ না করে অন্য কোনোভাবে নিরীক্ষণ করলে যে অনুপপত্তি ঘটে তাকে ভ্রান্ত নিরীক্ষণ অনুপপত্তি বলে। ভ্রান্ত নিরীক্ষণ যখন কোনো ব্যক্তির ক্ষেত্রে ঘটে তখন তাকে ব্যক্তিগত ভ্রান্ত নিরীক্ষণ বলে। অর্থাৎ যখন কোনো ব্যক্তি কোনো বন্ধু বা ঘটনাকে যেভাবে নিরীক্ষণ করার কথা সেভাবে না করে ভিন্নভাবে নিরীক্ষণ করে তখন তাকে ব্যক্তিগত ভ্রান্ত নিরীক্ষণ বলে। যেমন- অন্ধকারে গোরস্থানের খুঁটিকে ভূত মনে করা।দৃশ্যকল্প-১ এ গোধূলীলগ্নে একজন লোক পথের ওপর একটি দড়িকে সাপ মনে করে। এখানে রাস্তার উপর পড়ে থাকা দড়িটাকে লোকটা দড়ি হিসেবে নিরীক্ষণ না করে সাপ হিসেবে নিরীক্ষণ করেন। যেহেতু যেভাবে নিরীক্ষণ করার কথা সেভাবে নিরীক্ষণ না করে ভিন্নভাবে নিরীক্ষণই হলো ব্যক্তিগত ভ্রান্ত নিরীক্ষণ তাই লোকটির দড়িকে সাপ হিসেবে নিরীক্ষণ ব্যক্তিগত ভ্রান্ত নিরীক্ষণ। অর্থাৎ নিরীক্ষণটি যথার্থ হয় নি।

HSC Logic 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Logic 1st Paper · সৃজনশীল

দৃশ্যকল্প-১ এ উল্লেখিত নিরীক্ষণ যথার্থ কি না? ব্যাখ্যা কর।

উদ্দীপক

দৃশ্যকল্প-১: একজন লোক গোধূলী লগ্নে পথচলার সময় পথের উপর একটি দড়িকে সাপ মনে করে লাফিয়ে উঠল।দৃশ্যকল্প-২: একজন রসায়নবিদ তার গবেষণাগারে নির্দিষ্ট অনুপাতে হাইড্রোজেন ও অক্সিজেন গ্যাস একসাথে মিশিয়ে তাতে বৈদ্যুতিক শক্তি প্রবাহ করে পানি উৎপন্ন করলেন।

Sylhet · 2019

উত্তর

কোনো বিশেষ উদ্দেশ্যে প্রাকৃতিক পরিবেশে কোনো বস্তু বা ঘটনার সুনিয়ন্ত্রিত ও পরিকল্পিত প্রত্যক্ষণ করাই নিরীক্ষণ।

উত্তর

প্রকৃতির ঐক্য এমন একটি নিয়ম যা তার বিভিন্ন অঙ্গসমূহের নিরন্তর পরিবর্তনের মাঝে নিজেকে অপরিবর্তনীয় রাখে। বিভিন্ন বৈচিত্র্যের মধ্যেও ঐক্য বোঝানোর জন্য যুক্তিবিদ ওয়েল্টন সর্বপ্রথম প্রকৃতির ঐক্য কথাটি ব্যবহার করেন। মানুষের শরীরের বিভিন্ন অঙ্গপ্রত্যাঙ্গ যেমন মানুষের থেকে বিচ্ছিন্ন নয়, তেমনি প্রকৃতির বিভিন্ন অঙ্কাও একই প্রকৃতির অখণ্ডতাকে নির্দেশ করে। সুতরাং বলা যায় যে, প্রকৃতির সকল কাজকর্ম ও গতিবিধি সবসময় একই রূপে পরিচালিত এবং শত পরিবর্তনের মাঝেও তার সামগ্রিক অখন্ডতা বজায় রাখাকে প্রকৃতির ঐক্য বলে।

উত্তর

না, দৃশ্যকল্প-১ এ উল্লেখিত নিরীক্ষণ যথার্থ নয়।কোনো বিষয় বা ঘটনা যেভাবে ঘটে তাকে সেভাবে নিরীক্ষণ না করে অন্য কোনোভাবে নিরীক্ষণ করলে যে অনুপপত্তি ঘটে তাকে ভ্রান্ত নিরীক্ষণ অনুপপত্তি বলে। ভ্রান্ত নিরীক্ষণ যখন কোনো ব্যক্তির ক্ষেত্রে ঘটে তখন তাকে ব্যক্তিগত ভ্রান্ত নিরীক্ষণ বলে। অর্থাৎ যখন কোনো ব্যক্তি কোনো বন্ধু বা ঘটনাকে যেভাবে নিরীক্ষণ করার কথা সেভাবে না করে ভিন্নভাবে নিরীক্ষণ করে তখন তাকে ব্যক্তিগত ভ্রান্ত নিরীক্ষণ বলে। যেমন- অন্ধকারে গোরস্থানের খুঁটিকে ভূত মনে করা।দৃশ্যকল্প-১ এ গোধূলীলগ্নে একজন লোক পথের ওপর একটি দড়িকে সাপ মনে করে। এখানে রাস্তার উপর পড়ে থাকা দড়িটাকে লোকটা দড়ি হিসেবে নিরীক্ষণ না করে সাপ হিসেবে নিরীক্ষণ করেন। যেহেতু যেভাবে নিরীক্ষণ করার কথা সেভাবে নিরীক্ষণ না করে ভিন্নভাবে নিরীক্ষণই হলো ব্যক্তিগত ভ্রান্ত নিরীক্ষণ তাই লোকটির দড়িকে সাপ হিসেবে নিরীক্ষণ ব্যক্তিগত ভ্রান্ত নিরীক্ষণ। অর্থাৎ নিরীক্ষণটি যথার্থ হয় নি।

উত্তর

দৃশ্যকল্প-২ আরোহের বস্তুগত ভিত্তির পরীক্ষণের অংশকে নির্দেশ করছে।কোনো বিশেষ উদ্দেশ্য সাধনের জন্য নিয়ন্ত্রিত পরিবেশে যন্ত্রপাতির সাহায্যে উৎপাদিত ঘটনাবলির সুনিয়ন্ত্রিত প্রত্যক্ষণই পরীক্ষণ। দৃশ্যকল্প-২ এ একজন রসায়নবিদ তার গবেষণাগারে নির্দিষ্ট অনুপাতে হাইড্রোজেন ও অক্সিজেন গ্যাস একসাথে মিশিয়ে তাতে বৈদ্যুতিক শক্তি প্রবাহ করে পানি। উৎপন্ন করেন, যা মূলত পরীক্ষণ। পরীক্ষণের কিছু সুবিধা আছে। যেমন- পরীক্ষণ নিয়ন্ত্রিত পরিবেশে হওয়ার কারণে পরীক্ষক ইচ্ছামাফিক ও প্রয়োজনমত ঘটনাবলি বিশ্লেষণ, অপ্রয়োজনীর ঘটনার অপসারণ, প্রতিকূল অবস্থায় পরিবর্তন করে কাজ করতে পারে।পরীক্ষণ কৃত্রিম পরিবেশে নিয়ন্ত্রিত অবস্থায় উৎপাদিত ঘটনার ক্ষেত্রে সম্পন্ন হয় বলে প্রতিষ্ঠিত সিদ্ধান্ত ভ্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে না। দৃশ্যকল্প-২ এ গবেষনাগারের কৃত্রিম পরিবেশে নির্দিষ্ট অনুপাতে অক্সিজেন ও হাইড্রোজেন গ্যাস একসাথে মিশিয়ে বৈদ্যুতিক শক্তি প্রবাহ করলে পানি উৎপন্ন হয়। অর্থাৎ পরীক্ষণের প্রাপ্ত ফলাফল নিশ্চিত হয়। এছাড়া পরীক্ষণে নির্বাচিত ঘটনাকে অন্যান্য ঘটনা থেকে বিচ্ছিন্ন, পারিপার্শ্বিক অবস্থার পরিবর্তন, পুনরাবৃত্তি এবং ধীর স্থিরভাবে করা যায়।ওপরের আলোচনার পরিপ্রেক্ষিতে বলা যায় যে, নিশ্চিত সত্যতা লাভের জন্য পরীক্ষণ পদ্ধতি অত্যন্ত গুরুত্বপূর্ণ।
HSCLogic 1st Paper
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.প্রাকল্পিক যুক্তিবাক্যের প্রথম অংশকে কী বলে?

Dinajpur · 2017

  • প্রাকল্পিক যুক্তিবাক্যের প্রথম অংশকে কী বলে?
  • বাক্য
  • পূর্বগ
  • অনুগ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওহয় X প্রথম হবে না হয় Y প্রথম হবে। X প্রথম হয়েছে; সুতরাং Y প্রথম হয়নি।Q. উদ্দীপকের অনুমানটি কোন ধরণের?

Dinajpur · 2017

  • আবর্তন
  • দ্বিকল্প
  • প্রাকল্পিক নিরপেক্ষ সহানুমান
  • বৈকল্পিক নিরপেক্ষ সহানুমান

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.সহানুমানে পদের সংখ্যা কয়টি?

Dinajpur · 2017

  • দুইটি
  • তিনটি
  • চারটি
  • ছয়টি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.সব বাদাম হয় স্বাস্থ্যসম্মত, সব কাজু হয় বাদাম;সুতরাং সব কাজু হয় স্বাস্থ্যসম্মত।উদ্দীপকে উল্লিখিত যুক্তিটি কোন সংস্থানের?

Dinajpur · 2017

  • ১ম সংস্থান
  • ২য় সংস্থান
  • ৩য় সংস্থান
  • ৪র্থ সংস্থান

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওQ.উদ্দীপকে 'খ' ও 'গ' এর পার্থক্য হলো-

Dinajpur · 2017

  • বিভেদক লক্ষণের
  • অবান্তর লক্ষণের
  • উপলক্ষণের
  • বিচ্ছেদ্য অবান্তর লক্ষণের

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওQ. উদ্দীপক 'ক' এর সাথে খ ও গ এর সম্পর্ক কী?

Dinajpur · 2017

  • মধ্যবর্তী উপজাতি
  • আসন্নতম জাতি
  • ক্ষুদ্রতম উপজাতি
  • অবর জাতি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.অবরোহ অনুমান কয় প্রকার?

Dinajpur · 2017

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.উদ্দীপকটি ভালো করে লক্ষ কর এবং প্রশ্নের উত্তর দাও-ΟΥ = শিক্ষার্থীর সংখ্যা, OX = নম্বরের শতকরা হার উদ্দীপকে শিক্ষার্থীর সংখ্যা এবং নম্বরের শতকরা হারের যে সম্পর্ক দেখানো হয়েছে, তা হলো-
i. শিক্ষার্থীর সংখ্যা বাড়লে নম্বরের হার কমে
ii. শিক্ষার্থীর সংখ্যা কমলে নম্বরের হার বাড়ে
iii. শিক্ষার্থীর সংখ্যা বাড়লে নম্বরের হার বাড়েনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.'উত্তম' ও 'অধম' পদ দুটি কী ধরনের?

Dinajpur · 2017

  • সমজাতীয়
  • বিপরীত
  • বিরুদ্ধ
  • অসম

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.অন্য পদের সাহায্য ছাড়া বোঝা যায়, এমন পদ হচ্ছে-

Dinajpur · 2017

  • সাপেক্ষ পদ
  • বিরুদ্ধ পদ
  • নিরপেক্ষ পদ
  • ব্যহতার্থক পদ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওসৃজন একজন মিষ্টির দোকানদার। মিষ্টি আকর্ষণীয় করার জন্য সে মিষ্টিতে কৃত্রিম রং ব্যবহার করে। তার বন্ধু সবুজ বলল যে, জনস্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর এ ধরনের রং মেশানো যৌক্তিক নয়।Q.সৃজন ও সবুজের কর্মকাণ্ড তুলনা করে পাই-

Dinajpur · 2017

  • দর্শন ও যুক্তিবিদ্যার ধারণা
  • ধর্ম ও যুক্তিবিদ্যার ধারণা
  • ব্যবসা ও নীতিবিদ্যার ধারণা
  • ব্যবসায় নীতিবিদ্যা ও যুক্তিবিদ্যার ধারণা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওসৃজন একজন মিষ্টির দোকানদার। মিষ্টি আকর্ষণীয় করার জন্য সে মিষ্টিতে কৃত্রিম রং ব্যবহার করে। তার বন্ধু সবুজ বলল যে, জনস্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর এ ধরনের রং মেশানো যৌক্তিক নয়।Q. উদ্দীপকে সৃজনের কর্মকান্ডে কোন বিষয়ের প্রতিফলন ঘটেছে?

Dinajpur · 2017

  • যুক্তিবিদ্যা
  • দর্শন
  • ব্যবসায় নীতিবদ্যা
  • সমাজকল্যাণ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

প্রাকল্পিক যুক্তিবাক্যের প্রথম অংশকে কী বলে?নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওহয় X প্রথম হবে না হয় Y প্রথম হসহানুমানে পদের সংখ্যা কয়টি?সব বাদাম হয় স্বাস্থ্যসম্মত, সব কাজু হয় বাদাম;সুতরাং সব কাজু হয় স্বাস্থ্যসম্মত।উদনিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওQ.উদ্দীপকে 'খ' ও 'গ' এর পার্থকনিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওQ. উদ্দীপক 'ক' এর সাথে খ ও গ এঅবরোহ অনুমান কয় প্রকার?উদ্দীপকটি ভালো করে লক্ষ কর এবং প্রশ্নের উত্তর দাও-ΟΥ = শিক্ষার্থীর সংখ্যা, OX = 'উত্তম' ও 'অধম' পদ দুটি কী ধরনের?অন্য পদের সাহায্য ছাড়া বোঝা যায়, এমন পদ হচ্ছে-নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওসৃজন একজন মিষ্টির দোকানদার। মিনিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওসৃজন একজন মিষ্টির দোকানদার। মি

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।