দৃশ্যকল্প-১ এ কোন ধরনের অনুপপত্তি ঘটেছে? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকের দৃশ্যকল্প-১ এ দৃষ্টান্তের অনিরীক্ষণজনিত অনুপপত্তি ঘটেছে। কোনো বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের পূর্বে যেসব দৃষ্টান্ত নিরীক্ষণ করা দরকার সেসব দৃষ্টান্ত নিরীক্ষণ না করে সিদ্ধান্ত গ্রহণ করলে যে অনুপপত্তি ঘটে তাকে দৃষ্টান্তের অনিরীক্ষণ অনুপপত্তি (Fallacy of Non-Observation of Instances) বলে। যেমন: একজন লোক ডাক্তারের পরামর্শ গ্রহণ করে না। কারণ যারা ডাক্তারের পরামর্শ গ্রহণ করে তারাও মৃত্যুবরণ করে। এক্ষেত্রে দৃষ্টান্তের অনিরীক্ষণ অনুপপত্তি ঘটেছে। কেননা প্রয়োজনীয় দৃষ্টান্ত অনিরীক্ষিত রেখেই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।দৃশ্যকল্প-১ এ শহরে যত মানুষ দেখা গেল তাদের কেউ আত্মক্রেন্দ্রিক নয়। সুতরাং সকল শহরবাসীই পরার্থবাদী। দৃশ্যকল্পের এই সিদ্ধান্তে দৃষ্টান্তের অনিরীক্ষণজনিত অনুপপত্তি ঘটেছে। কারণ আত্মকেন্দ্রিক লোক নিরীক্ষণের বাইরে থেকে যাচ্ছে।
HSC Logic 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 1st Paper · সৃজনশীল
দৃশ্যকল্প-১ এ কোন ধরনের অনুপপত্তি ঘটেছে? ব্যাখ্যা কর।
উদ্দীপক
Rajshahi · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর