উদ্দীপকে ইঙ্গিতকৃত বিষয়টিকে কি তুমি গ্রহণযোগ্য মনে কর? মতামত দাও।
উত্তর: উদ্দীপকের চিত্রে ইঙ্গিতকৃত বিষয়টি হলো বহুকারণবাদ আর বিভিন্ন রকম ত্রুটি থাকার কারণে আমি এই মতবাদটিকে গ্রহণযোগ্য মনে করি না। বহুকারণবাদে কারণকে একটি বিশিষ্ট ঘটনা হিসেবে প্রকাশ করা হয়। যদি কারণের মতো কার্যকেও একটি বিশিষ্ট ঘটনা হিসেবে গ্রহণ করা হয়, তাহলে বহুকারণবাদ ভ্রান্ত প্রমাণিত হয়। এখানে একই কার্যের বিভিন্ন ধরণকে একটি কার্য মনে করা হয়। প্রকৃতপক্ষে একটি কার্যের বিভিন্ন ধরণ এক নয়। কার্যকারণ নিয়মকে মেনে নিলে বহুকারণবাদ মিথ্যা প্রমাণিত হয়। কার্যকারণ নিয়ম অনুযায়ী, কারণ ও কার্যের মধ্যে অনিবার্য সম্পর্ক বিদ্যমান। আর প্রতিক্ষেত্রে একই কারণ একই কার্য ঘটায়। তাই প্রতিটি কার্যের কারণ একটি। এই কার্যকারণ নিয়ম মেনে নিলে বহুকারণবাদ বাতিল হয়ে যায়।কারণের সংজ্ঞা অনুযায়ী বহুকারণবাদ ভ্রান্ত প্রমাণিত হয়। কারণের সংজ্ঞা অনুযায়ী কারণ হলো কার্যের অপরিবর্তনীয়, শর্তহীন ও অব্যবহিত পূর্ববর্তী ঘটনা। আর একটি কার্যের অব্যবহিত পূর্ববর্তী একটি ঘটনা থাকে। তাই কারণের বিজ্ঞানসম্মত সংজ্ঞা মেনে নিলে বহুকারণবাদকে অস্বীকার করতে হয়। বহুকারণবাদে বিভিন্ন ধরনের কার্যের সার্বিকীকরণ করে একটি কার্য বলে সিদ্ধান্ত গ্রহণ করা হয়। অথচ বহুকারণবাদে প্রতিটি কারণকে বিশিষ্ট কারণ হিসেবে উপস্থাপন করা হয়। যদি কারণের মতো কার্যকেও সার্বিকীকরণ করা হয় তাহলে বহুকারণবাদ ভ্রান্ত প্রমাণিত হয়।পরিশেষে বলা যায় যে, বহুকারণবাদের বিভিন্ন রকম ত্রুটি রয়েছে। আর বিভিন্ন রকম ত্রুটি থাকার কারণে বহুকারণবাদ আমার কাছে গ্রহণযোগ্য নয়।
HSC Logic 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে ইঙ্গিতকৃত বিষয়টিকে কি তুমি গ্রহণযোগ্য মনে কর? মতামত দাও।
Dhaka · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর