স্বপনের ভয় পাওয়া নিরীক্ষণের কোন দিকটিকে ইঙ্গিত করে? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে স্বপনের ভয় পাওয়া ভ্রান্ত নিরীক্ষণকে ইঙ্গিত করে।উদ্দীপকের স্বপন অন্ধকার দূর থেকে কলাবাগানের ঝোঁপ দেখে ভূত বলে চিৎকার করেছে। অর্থাৎ স্বপন বিষয়টিকে ভুলভাবে নিরীক্ষণ করেছে। এই বিষয়টি ভ্রান্ত নিরীক্ষণের ইঙ্গিত প্রদান করে। কোনো একটি ঘটনা নিরীক্ষণ করার সময় যথাযথভাবে নিরীক্ষণ করতে হয়। আর কোনো একটি ঘটনাকে যেভাবে নিরীক্ষণ করার কথা সেভাবে নিরীক্ষণ না করে ভিন্নভাবে নিরীক্ষণ করলে নিরীক্ষণ ত্রুটিপূর্ণ হয়। নিরীক্ষণের এই ত্রুটিকে ভ্রান্ত নিরীক্ষণ বলে। যেমন- অন্ধকারে দড়িকে সাপ মনে করা ভ্রান্ত নিরীক্ষণ। উদ্দীপকের স্বপন কলাগাছের ঝোঁপ দেখে ভূত মনে করেছে। অর্থাৎ কলাবাগানের ঝোঁপকে যেভাবে নিরীক্ষণ করার কথা সেভাবে নিরীক্ষণ না করে সে ভিন্নভাবে নিরীক্ষণ করেছে। তাই স্বপনের ভয় পাওয়ার মাধ্যমে ভ্রান্ত নিরীক্ষণের বিষয়টি প্রতিফলিত হয়েছে।
HSC Logic 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 1st Paper · সৃজনশীল
স্বপনের ভয় পাওয়া নিরীক্ষণের কোন দিকটিকে ইঙ্গিত করে? ব্যাখ্যা কর।
উদ্দীপক
Dhaka · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর