শেয়ারFacebookWhatsApp

তথ্য-৩ এ যে ধরনের অনুপপত্তি ঘটেছে তা ব্যাখ্যা কর।

উত্তর: উদ্দীপকের তথ্য-৩ এ বর্ণিত অনুপপত্তিটি হলো কাকতালীয় অনুপপত্তি। যেকোনো পূর্ববর্তী ঘটনাকে কারণ বলে চিহ্নিত করা যায় না। কারণ ও কার্যের মধ্যে একটা অনিবার্য সম্পর্ক থাকে। তাই কারণ কোনো পরিবর্তনীয় ঘটনা হতে পারে না, কোনো পরিবর্তনীয় ঘটনাকে কারণ বলে ধারণা করলে কাকতালীয় অনুপপত্তি ঘটে। যেমন- ধুমকেতুর উদয়কে রাজার মৃত্যুর কারণ হিসেবে গণ্য করলে এই ধরনের অনুপপত্তি ঘটে। কারণ ধূমকেতুর উদয় একটি পরিবর্তনীয় ঘটনা। রাজার মৃত্যুর সাথে এর কোনো অনিবার্য সম্পর্ক নেই। উদ্দীপকে দেখা যায়, ঘরের চালায় পেঁচা বসার পরপরই ঘরটা পুড়ে যায় এবং পেঁচা বসাকেই ঘর পোড়ার কারণ হিসেবে চিহ্নিত করা হয়। যা কাকতালীয় অনুপপত্তিকে নির্দেশ করে।

HSC Logic 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Logic 1st Paper · সৃজনশীল

তথ্য-৩ এ যে ধরনের অনুপপত্তি ঘটেছে তা ব্যাখ্যা কর।

উদ্দীপক

তথ্য-১: সাধারণত শেষ রাতের স্বপ্ন সত্যি হয়। তথ্য-২: কুমিল্লা থেকে ঢাকায় মৃত্যুহার বেশি। অতএব কুমিল্লা থেকে ঢাকা অস্বাস্থ্যকর। তথ্য-৩ঃ ঘরের চালায় পেঁচা বসার পরই ঘরটা পুড়ে যায়। এতে সিদ্ধান্ত গ্রহণ করা হয় যে, ঘরের চালায় পেঁচা বসাই ঘর পোড়ার কারণ।

Dinajpur · 2019

উত্তর

আরোহের ভিত্তি দুইটি।

উত্তর

প্রাকৃতিক পরিবেশে বিশেষ উদ্দেশ্যে কোনো বস্তু বা ঘটনাকে প্রত্যক্ষণ করাই নিরীক্ষণ। নিরীক্ষণে প্রাকৃতিক পরিবেশে প্রকৃতি প্রদত্ত বস্তু বা ঘটনাবলী প্রত্যক্ষ করা হয়। নিরীক্ষণ পরিকল্পিত ও সুনিয়ন্ত্রিত। যেমন: কাকের কালো রঙের কারণ অনুসন্ধান করতে গিয়ে আমরা প্রাকৃতিক পরিবেশে কতগুলো কাককে নিরীক্ষণ করি, কোনো কৃত্রিম পরিবেশে নিরীক্ষণ করি না। তাই বলা যায়, নিরীক্ষণ একটি সহজ-সরল প্রক্রিয়া।

উত্তর

উদ্দীপকের তথ্য-৩ এ বর্ণিত অনুপপত্তিটি হলো কাকতালীয় অনুপপত্তি। যেকোনো পূর্ববর্তী ঘটনাকে কারণ বলে চিহ্নিত করা যায় না। কারণ ও কার্যের মধ্যে একটা অনিবার্য সম্পর্ক থাকে। তাই কারণ কোনো পরিবর্তনীয় ঘটনা হতে পারে না, কোনো পরিবর্তনীয় ঘটনাকে কারণ বলে ধারণা করলে কাকতালীয় অনুপপত্তি ঘটে। যেমন- ধুমকেতুর উদয়কে রাজার মৃত্যুর কারণ হিসেবে গণ্য করলে এই ধরনের অনুপপত্তি ঘটে। কারণ ধূমকেতুর উদয় একটি পরিবর্তনীয় ঘটনা। রাজার মৃত্যুর সাথে এর কোনো অনিবার্য সম্পর্ক নেই। উদ্দীপকে দেখা যায়, ঘরের চালায় পেঁচা বসার পরপরই ঘরটা পুড়ে যায় এবং পেঁচা বসাকেই ঘর পোড়ার কারণ হিসেবে চিহ্নিত করা হয়। যা কাকতালীয় অনুপপত্তিকে নির্দেশ করে।

উত্তর

তথ্য-১ এবং তথ্য-২ উভয়ই অনিরীক্ষণজনিত অনুপপত্তিকে নির্দেশ করলেও প্রথমটি প্রাসঙ্গিক দৃষ্টান্তের অনিরীক্ষণ এবং দ্বিতীয়টি প্রয়োজনীয় অবস্থায় অনিরীক্ষণকে নির্দেশ করে।আরোহের সিদ্ধান্ত গ্রহণের পূর্বে যে সব বস্তু ও ঘটনা নিরীক্ষণ করা দরকার সেসব বস্তু ও ঘটনা নিরীক্ষণ না করে অল্প কয়েকটি বিষয় নিরীক্ষণ করে সিদ্ধান্ত গ্রহণ করলে যে অনুপপত্তি ঘটে তাকে অনিরীক্ষণজনিত অনুপপত্তি বলে। কোনো বিষয়ের প্রয়োজনীয় সকল অবস্থা নিরীক্ষণ না করে বিশেষ করে প্রতিকূল দৃষ্টান্ত নিরীক্ষণ না করে সিদ্ধান্ত গ্রহণ করা হলে অনিরীক্ষণ অনুপপত্তি ঘটে। অনিরীক্ষণ অনুপপত্তি দুই ধরনের। একটি প্রাসঙ্গিক দৃষ্টান্তের অনিরীক্ষণ এবং অন্যটি প্রয়োজনীয় অবস্থার অনিরীক্ষণ।কোনো বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করার পূর্বে প্রয়োজনীয় সকল দৃষ্টান্তের নিরীক্ষণ না করলে প্রাসঙ্গিক দৃষ্টান্তের অনিরীক্ষণজনিত অনুপপত্তি ঘটে। কুসংস্কার এবং অন্ধবিশ্বাস হলো এর মূল কারণ। উদ্দীপকের তথ্য-১ এ বলা হয়েছে 'সাধারণত শেষ রাতের স্বপ্ন সত্যি হয়।' এ সিদ্ধান্ত গ্রহণ করার পূর্বে যেসব ক্ষেত্রে ভোর রাতে দেখা স্বপ্ন মিথ্যা হয়েছে সেসব দৃষ্টান্ত নিরীক্ষণ করা হয়নি বলে অনুপপত্তি ঘটেছে। তথ্য-২ এ দেখা যায় কুমিল্লা থেকে ঢাকায় মৃত্যুহার বেশি বলে কুমিল্লা থেকে ঢাকা অস্বাস্থ্যকর বলে সিদ্ধান্ত নেয়া হয়েছে। এখানে প্রয়োজনীয় অনেক বিষয় নিরীক্ষণ করা হয়নি। কেননা মৃত্যুহার বেশি হওয়ার সাথে অন্যান্য যে বিষয়গুলো জড়িত তা হলো অনিরাপদ রাস্তাঘাট, ঘনবসতি ও রোগবালাই, যান্ত্রিক জীবনের কারণে গড় আয়ু হ্রাস প্রভৃতি। এই প্রয়োজনীয় অবস্থাগুলো নিরীক্ষণ না করে সিদ্ধান্ত গ্রহণ করার কারণে প্রয়োজনীয় অবস্থার অনিরীক্ষণজনিত অনুপপত্তি ঘটেছে।পরিশেষে বলা যায়, তথ্য-১ ও তথ্য-২ একই ধরনের অনুপপত্তি নির্দেশ করলেও তাদের মধ্যে সূক্ষ্ম কিছু পার্থক্য বিদ্যমান।
HSCLogic 1st Paper
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.প্রাকল্পিক যুক্তিবাক্যের প্রথম অংশকে কী বলে?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওহয় X প্রথম হবে না হয় Y প্রথম হবে। X প্রথম হয়েছে; সুতরাং Y প্রথম হয়নি।Q. উদ্দীপকের অনুমানটি কোন ধরণের?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.সহানুমানে পদের সংখ্যা কয়টি?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.সব বাদাম হয় স্বাস্থ্যসম্মত, সব কাজু হয় বাদাম;সুতরাং সব কাজু হয় স্বাস্থ্যসম্মত।উদ্দীপকে উল্লিখিত যুক্তিটি কোন সংস্থানের?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওQ.উদ্দীপকে 'খ' ও 'গ' এর পার্থক্য হলো-

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওQ. উদ্দীপক 'ক' এর সাথে খ ও গ এর সম্পর্ক কী?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.অবরোহ অনুমান কয় প্রকার?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.উদ্দীপকটি ভালো করে লক্ষ কর এবং প্রশ্নের উত্তর দাও-ΟΥ = শিক্ষার্থীর সংখ্যা, OX = নম্বরের শতকরা হার উদ্দীপকে শিক্ষার্থীর সংখ্যা এবং নম্বরের শতকরা হারের যে সম্পর্ক দেখানো হয়েছে, তা হলো-
i. শিক্ষার্থীর সংখ্যা বাড়লে নম্বরের হার কমে
ii. শিক্ষার্থীর সংখ্যা কমলে নম্বরের হার বাড়ে
iii. শিক্ষার্থীর সংখ্যা বাড়লে নম্বরের হার বাড়েনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.'উত্তম' ও 'অধম' পদ দুটি কী ধরনের?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.অন্য পদের সাহায্য ছাড়া বোঝা যায়, এমন পদ হচ্ছে-

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওসৃজন একজন মিষ্টির দোকানদার। মিষ্টি আকর্ষণীয় করার জন্য সে মিষ্টিতে কৃত্রিম রং ব্যবহার করে। তার বন্ধু সবুজ বলল যে, জনস্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর এ ধরনের রং মেশানো যৌক্তিক নয়।Q.সৃজন ও সবুজের কর্মকাণ্ড তুলনা করে পাই-

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওসৃজন একজন মিষ্টির দোকানদার। মিষ্টি আকর্ষণীয় করার জন্য সে মিষ্টিতে কৃত্রিম রং ব্যবহার করে। তার বন্ধু সবুজ বলল যে, জনস্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর এ ধরনের রং মেশানো যৌক্তিক নয়।Q. উদ্দীপকে সৃজনের কর্মকান্ডে কোন বিষয়ের প্রতিফলন ঘটেছে?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

প্রাকল্পিক যুক্তিবাক্যের প্রথম অংশকে কী বলে?নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওহয় X প্রথম হবে না হয় Y প্রথম হসহানুমানে পদের সংখ্যা কয়টি?সব বাদাম হয় স্বাস্থ্যসম্মত, সব কাজু হয় বাদাম;সুতরাং সব কাজু হয় স্বাস্থ্যসম্মত।উদনিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওQ.উদ্দীপকে 'খ' ও 'গ' এর পার্থকনিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওQ. উদ্দীপক 'ক' এর সাথে খ ও গ এঅবরোহ অনুমান কয় প্রকার?উদ্দীপকটি ভালো করে লক্ষ কর এবং প্রশ্নের উত্তর দাও-ΟΥ = শিক্ষার্থীর সংখ্যা, OX = 'উত্তম' ও 'অধম' পদ দুটি কী ধরনের?অন্য পদের সাহায্য ছাড়া বোঝা যায়, এমন পদ হচ্ছে-নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওসৃজন একজন মিষ্টির দোকানদার। মিনিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওসৃজন একজন মিষ্টির দোকানদার। মি

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।