শেয়ারFacebookWhatsApp

ঘটনা-২ এর চিত্রটি পাঠ্যবইয়ের আলোকে বিশ্লেষণ কর।

উত্তর: উদ্দীপকের ঘটনা-২ এর চিত্রটি পাঠ্যবইয়ের আলোকে বহুকারণবাদকে নির্দেশ করে। কার্যকারণ নিয়ম অনুযায়ী কারণ ও কার্যের মধ্যে অপরিহার্য সম্পর্ক বিদ্যমান। এই নিয়ম অনুযায়ী প্রতিটি কার্যের একটি করে কারণ আছে এবং প্রতিক্ষেত্রে একই কারণ একই কার্য ঘটায়। কিন্তু অনেক সময় মনে করা হয় যে, একটি ঘটনা বিভিন্ন কারণে ঘটে থাকে। যখন কোনো একটি কার্যের অনেকগুলো কারণ আছে বলে মনে করা হয় তখন তাকে বলে বহুকারণ। আর এই সংক্রান্ত মতবাদটিকে বলা হয় বহুকারণবাদ। এই মতবাদ অনুযায়ী কোনো কার্যের কারণ একটি নয়, বিভিন্ন কারণে একটি কার্য ঘটতে পারে। যুক্তিবিদ কার্ডেথ রিড বলেন, একই কার্য বিভিন্ন সময়ে বিভিন্ন পূর্ববর্তী ঘটনা দ্বারা সংঘটিত হতে পারে। যুক্তিবিদ বেইন বলেন "কার্যকারণ নিয়ম অনুসারে একই কারণ একই কার্য উৎপন্ন করে। কিন্তু এর বিপরীত কথাটা সত্য নয়। আসলে একই কার্য সব সময় একই কারণ দ্বারা উৎপন্ন হয়না। একটা কার্যের বহু কারণ থাকতে পারে।" ঘটনা-২ এ পানি কার্যটি কতগুলো কারণ দ্বারা সংঘটিত হতে পারে যেমন, বৃষ্টির ফলে পানি আসতে পারে, টিউবওয়েল চাপলে পানি আসবে, নদীতে পানি পাওয়া যায়। অর্থাৎ, পানি কার্যটির ৩টি কারণ দেখানো হয়েছে যা বহুকারণবাদকে নির্দেশ করে। পরিশেষে বলা যায়, একই ঘটনা বা কার্য বিভিন্ন সময়ে একাধিক কারণ দ্বারা সংঘটিত হতে পারে বলে যে মতবাদ মনে করে তাই বহুকারণবাদ।

HSC Logic 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Logic 1st Paper · সৃজনশীল

ঘটনা-২ এর চিত্রটি পাঠ্যবইয়ের আলোকে বিশ্লেষণ কর।

উদ্দীপক

ঘটনা-১: মনি তার বন্ধুদের সঙ্গে ট্রেনে চড়ে ঢাকা যাচ্ছিল। তারা লক্ষ করল, ট্রেনের সঙ্গে তাল মিলিয়ে আকাশে চাঁদটিও ছুটে চলছে।ঘটনা-২:

Barisal · 2019

উত্তর

আরোহের আকারগত ভিত্তিগুলো হলো: প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতি ও কার্যকারণ নীতি।

উত্তর

প্রকৃতির একরূপতা নীতি বা প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতি বলতে একই অবস্থায় প্রকৃতি একই আচরণ করবে এটাকে বোঝায়। প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতি একটি মৌলিক নিয়ম। নানা জন একে নানাভাবে প্রকাশ করার চেষ্টা করেছেন। তাদের সবার বক্তব্যে একটি অর্থই পরিষ্কার হয়ে ওঠে যে, প্রকৃতি একই অবস্থায় সব সময় এক রকম আচরণ করে। যদি একই অবস্থার পুনরাবৃত্তি ঘটে তাহলে প্রকৃতিতে একই রূপ ঘটনা ঘটে। উদাহরণস্বরূপ: যে সব অবস্থায় আগুন অতীতে দহন করেছে, সে সব অবস্থায় আগুন ভবিষ্যতেও দহন করবে। প্রকৃতি একটি নিয়মের রাজ্য এখানে খামখেয়ালী বা আকস্মিকতার কোনো সুযোগ নেই। এটি প্রকৃতির একরূপতা নীতি।

উত্তর

উদ্দীপকে ঘটনা-১ এর নিরীক্ষণটিতে সংঘটিত অনুপপত্তিটি হচ্ছে সার্বজনীন ভ্রান্ত নিরীক্ষণ অনুপপত্তি।প্রকৃতিতে বস্তু বা বিষয় যেভাবে আছে, আমরা তা যদি ঠিক সেভাবে না দেখে ভুল করে অন্যভাবে দেখি তাহলে যে অনুপপত্তি ঘটে তাকে ভ্রান্ত নিরীক্ষণ বলে। যে ভ্রান্ত নিরীক্ষণ সকলের ক্ষেত্রে ঘটে থাকে অথবা সামগ্রিকভাবে সকল ব্যক্তি যে ভুল করে তাই সর্বজনীন ভ্রান্ত নিরীক্ষণ এই নিরীক্ষণে ভুল একার ক্ষেত্রে হয় না, সকলের ক্ষেত্রে ঘটে থাকে। অর্থাৎ যে নিরীক্ষণে আমরা সবাই ভুল করি তাকে সার্বজনীন ভ্রান্ত নিরীক্ষণ বলে।উদ্দীপকে মনি তার বন্ধুদের সাথে ট্রেনে চড়ে ঢাকায় যাচ্ছিল। তারা লক্ষ করলো ট্রেনের সঙ্গে তাল মিলিয়ে আকাশে চাঁদটিও ছুটে চলেছে। এ ঘটনায় মনি ও তার বন্ধুরা সবাই মিলে ঘটনা ভুলভাবে নিরীক্ষণ করলো তাই এটি সার্বজনীন ভ্রান্ত নিরীক্ষণ।

উত্তর

উদ্দীপকের ঘটনা-২ এর চিত্রটি পাঠ্যবইয়ের আলোকে বহুকারণবাদকে নির্দেশ করে। কার্যকারণ নিয়ম অনুযায়ী কারণ ও কার্যের মধ্যে অপরিহার্য সম্পর্ক বিদ্যমান। এই নিয়ম অনুযায়ী প্রতিটি কার্যের একটি করে কারণ আছে এবং প্রতিক্ষেত্রে একই কারণ একই কার্য ঘটায়। কিন্তু অনেক সময় মনে করা হয় যে, একটি ঘটনা বিভিন্ন কারণে ঘটে থাকে। যখন কোনো একটি কার্যের অনেকগুলো কারণ আছে বলে মনে করা হয় তখন তাকে বলে বহুকারণ। আর এই সংক্রান্ত মতবাদটিকে বলা হয় বহুকারণবাদ। এই মতবাদ অনুযায়ী কোনো কার্যের কারণ একটি নয়, বিভিন্ন কারণে একটি কার্য ঘটতে পারে। যুক্তিবিদ কার্ডেথ রিড বলেন, একই কার্য বিভিন্ন সময়ে বিভিন্ন পূর্ববর্তী ঘটনা দ্বারা সংঘটিত হতে পারে। যুক্তিবিদ বেইন বলেন "কার্যকারণ নিয়ম অনুসারে একই কারণ একই কার্য উৎপন্ন করে। কিন্তু এর বিপরীত কথাটা সত্য নয়। আসলে একই কার্য সব সময় একই কারণ দ্বারা উৎপন্ন হয়না। একটা কার্যের বহু কারণ থাকতে পারে।" ঘটনা-২ এ পানি কার্যটি কতগুলো কারণ দ্বারা সংঘটিত হতে পারে যেমন, বৃষ্টির ফলে পানি আসতে পারে, টিউবওয়েল চাপলে পানি আসবে, নদীতে পানি পাওয়া যায়। অর্থাৎ, পানি কার্যটির ৩টি কারণ দেখানো হয়েছে যা বহুকারণবাদকে নির্দেশ করে। পরিশেষে বলা যায়, একই ঘটনা বা কার্য বিভিন্ন সময়ে একাধিক কারণ দ্বারা সংঘটিত হতে পারে বলে যে মতবাদ মনে করে তাই বহুকারণবাদ।
HSCLogic 1st Paper
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.প্রাকল্পিক যুক্তিবাক্যের প্রথম অংশকে কী বলে?

Dinajpur · 2017

  • প্রাকল্পিক যুক্তিবাক্যের প্রথম অংশকে কী বলে?
  • বাক্য
  • পূর্বগ
  • অনুগ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওহয় X প্রথম হবে না হয় Y প্রথম হবে। X প্রথম হয়েছে; সুতরাং Y প্রথম হয়নি।Q. উদ্দীপকের অনুমানটি কোন ধরণের?

Dinajpur · 2017

  • আবর্তন
  • দ্বিকল্প
  • প্রাকল্পিক নিরপেক্ষ সহানুমান
  • বৈকল্পিক নিরপেক্ষ সহানুমান

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.সহানুমানে পদের সংখ্যা কয়টি?

Dinajpur · 2017

  • দুইটি
  • তিনটি
  • চারটি
  • ছয়টি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.সব বাদাম হয় স্বাস্থ্যসম্মত, সব কাজু হয় বাদাম;সুতরাং সব কাজু হয় স্বাস্থ্যসম্মত।উদ্দীপকে উল্লিখিত যুক্তিটি কোন সংস্থানের?

Dinajpur · 2017

  • ১ম সংস্থান
  • ২য় সংস্থান
  • ৩য় সংস্থান
  • ৪র্থ সংস্থান

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওQ.উদ্দীপকে 'খ' ও 'গ' এর পার্থক্য হলো-

Dinajpur · 2017

  • বিভেদক লক্ষণের
  • অবান্তর লক্ষণের
  • উপলক্ষণের
  • বিচ্ছেদ্য অবান্তর লক্ষণের

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওQ. উদ্দীপক 'ক' এর সাথে খ ও গ এর সম্পর্ক কী?

Dinajpur · 2017

  • মধ্যবর্তী উপজাতি
  • আসন্নতম জাতি
  • ক্ষুদ্রতম উপজাতি
  • অবর জাতি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.অবরোহ অনুমান কয় প্রকার?

Dinajpur · 2017

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.উদ্দীপকটি ভালো করে লক্ষ কর এবং প্রশ্নের উত্তর দাও-ΟΥ = শিক্ষার্থীর সংখ্যা, OX = নম্বরের শতকরা হার উদ্দীপকে শিক্ষার্থীর সংখ্যা এবং নম্বরের শতকরা হারের যে সম্পর্ক দেখানো হয়েছে, তা হলো-
i. শিক্ষার্থীর সংখ্যা বাড়লে নম্বরের হার কমে
ii. শিক্ষার্থীর সংখ্যা কমলে নম্বরের হার বাড়ে
iii. শিক্ষার্থীর সংখ্যা বাড়লে নম্বরের হার বাড়েনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.'উত্তম' ও 'অধম' পদ দুটি কী ধরনের?

Dinajpur · 2017

  • সমজাতীয়
  • বিপরীত
  • বিরুদ্ধ
  • অসম

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.অন্য পদের সাহায্য ছাড়া বোঝা যায়, এমন পদ হচ্ছে-

Dinajpur · 2017

  • সাপেক্ষ পদ
  • বিরুদ্ধ পদ
  • নিরপেক্ষ পদ
  • ব্যহতার্থক পদ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওসৃজন একজন মিষ্টির দোকানদার। মিষ্টি আকর্ষণীয় করার জন্য সে মিষ্টিতে কৃত্রিম রং ব্যবহার করে। তার বন্ধু সবুজ বলল যে, জনস্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর এ ধরনের রং মেশানো যৌক্তিক নয়।Q.সৃজন ও সবুজের কর্মকাণ্ড তুলনা করে পাই-

Dinajpur · 2017

  • দর্শন ও যুক্তিবিদ্যার ধারণা
  • ধর্ম ও যুক্তিবিদ্যার ধারণা
  • ব্যবসা ও নীতিবিদ্যার ধারণা
  • ব্যবসায় নীতিবিদ্যা ও যুক্তিবিদ্যার ধারণা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওসৃজন একজন মিষ্টির দোকানদার। মিষ্টি আকর্ষণীয় করার জন্য সে মিষ্টিতে কৃত্রিম রং ব্যবহার করে। তার বন্ধু সবুজ বলল যে, জনস্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর এ ধরনের রং মেশানো যৌক্তিক নয়।Q. উদ্দীপকে সৃজনের কর্মকান্ডে কোন বিষয়ের প্রতিফলন ঘটেছে?

Dinajpur · 2017

  • যুক্তিবিদ্যা
  • দর্শন
  • ব্যবসায় নীতিবদ্যা
  • সমাজকল্যাণ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

প্রাকল্পিক যুক্তিবাক্যের প্রথম অংশকে কী বলে?নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওহয় X প্রথম হবে না হয় Y প্রথম হসহানুমানে পদের সংখ্যা কয়টি?সব বাদাম হয় স্বাস্থ্যসম্মত, সব কাজু হয় বাদাম;সুতরাং সব কাজু হয় স্বাস্থ্যসম্মত।উদনিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওQ.উদ্দীপকে 'খ' ও 'গ' এর পার্থকনিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওQ. উদ্দীপক 'ক' এর সাথে খ ও গ এঅবরোহ অনুমান কয় প্রকার?উদ্দীপকটি ভালো করে লক্ষ কর এবং প্রশ্নের উত্তর দাও-ΟΥ = শিক্ষার্থীর সংখ্যা, OX = 'উত্তম' ও 'অধম' পদ দুটি কী ধরনের?অন্য পদের সাহায্য ছাড়া বোঝা যায়, এমন পদ হচ্ছে-নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওসৃজন একজন মিষ্টির দোকানদার। মিনিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওসৃজন একজন মিষ্টির দোকানদার। মি

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।