উদ্দীপকে কোন বিষয়ের প্রতিফলন ঘটেছে? বিশ্লেষণ করো।
উত্তর: উদ্দীপকে বহুকারণবাদের প্রতিফলন ঘটেছে। কার্যকারণ নিয়ম অনুযায়ী কারণ ও কার্যের মধ্যে অপরিহার্য সম্পর্ক বিদ্যমান। এই নিয়ম অনুযায়ী প্রতিটি কার্যের একটি করে কারণ আছে এবং প্রতিক্ষেত্রে একই কারণ একই কার্য ঘটায়। কিন্তু অনেক সময় মনে করা হয় যে, একটি ঘটনা বিভিন্ন কারণে ঘটে থাকে। যখন কোনো একটি কার্যের অনেকগুলো কারণ আছে বলে মনে করা হয় তখন তাকে বলে বহুকারণ। আর এই সংক্রান্ত মতবাদটিকে বলা হয় বহুকারণবাদ। এই মতবাদ অনুযায়ী কোনো কার্যের কারণ একটি নয়, বিভিন্ন কারণে একটি কার্য ঘটতে পারে। উদ্দীপকে বাল্যবিবাহের কারণ হিসেবে সামাজিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক ও ধর্মীয় কারণ উল্লেখ করা হয়েছে। অর্থাৎ, উদ্দীপক অনুযায়ী কোনো কার্যের কারণ একটি নয় বরং একাধিক, তাই এটি বহুকারণবাদকে প্রতিফলিত করেছে। যুক্তিবিদ জন স্টুয়ার্ট মিল বহুকারণবাদ প্রবর্তন করেন এবং যুক্তিবিদ আলেকজান্ডার বেইনও বহুকারণবাদ সমর্থন করেছেন।
HSC Logic 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে কোন বিষয়ের প্রতিফলন ঘটেছে? বিশ্লেষণ করো।
Dhaka · 2018
উত্তর
উত্তর
উত্তর
উত্তর