চিত্র-১ কোন ধরনের কার্য সংমিশ্রণকে নির্দেশ করছে? ব্যাখ্যা কর।
উত্তর: চিত্র-১ এ সমজাতীয় কার্য সংমিশ্রণকে নির্দেশ করা হয়েছে।যখন কতগুলো কারণ একসাথে কাজ করে একটি মিশ্র কার্য উৎপন্ন করে এবং এই মিশ্র কার্যটি প্রতিটি কারণ থেকে উৎপন্ন কার্যের সমজাতীয় হয় তখন তাকে সমজাতীয় কার্য সংমিশ্রণ বলে। অর্থাৎ সমজাতীয় কার্যসংমিশ্রণের ক্ষেত্রে বিভিন্ন কারণ একসাথে কাজ করে যে ফলাফল আসে তা মিলিত হয়ে যায়। যেমন- পাঁচটি এক লিটারের পানির বোতলের পানি যদি একটা ড্রামে ঢালা হয় তাহলে ড্রামে মোট পাঁচ লিটার পানি জমা হবে। এখানে আলাদাভাবে কোনো এক লিটার পানির অস্তিত্ব থাকবে না। এখানে ড্রামের পানি কার্য আর এক লিটার বোতলের পানি হচ্ছে কারণ।চিত্র-১ এ আলাদাভাবে ২৫ ওয়াটের দুটি বাল্ব একত্রে জ্বলছে। যার ফলে ৫০ ওয়াটের একত্রিত আলো পাওয়া যাচ্ছে যেটাকে মিশ্রকার্য বলা হয়। আর বাহুগুলো আলাদাভাবে হচ্ছে কারণ। এভাবে সমজাতীয় কারণ থেকে সৃষ্ট মিশ্রকার্যটিকে সমজাতীয় কার্য সংমিশ্রণ বলে।
HSC Logic 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 1st Paper · সৃজনশীল
চিত্র-১ কোন ধরনের কার্য সংমিশ্রণকে নির্দেশ করছে? ব্যাখ্যা কর।
Jessore · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর